Driving License Apply Online করতে চান? নতুন Driving License বানানোর জন্য কোথা থেকে আবেদন করবেন, কী কী নথি লাগবে এবং অনলাইনে আবেদন করার পর কী করতে হবে—এই বিষয়গুলি নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। বর্তমানে ঘরে বসেই অনলাইনে Learner’s License-এর জন্য আবেদন শুরু করা যায় এবং পরবর্তী ধাপে Driving Test সম্পন্ন করে Permanent Driving License পাওয়া যায়।
এই আর্টিকেলে Driving License Apply Online করার সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় Documents, আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলি সহজ ভাষায় ধাপে ধাপে তুলে ধরা হলো।
Driving License Apply Online: অনলাইনে কীভাবে আবেদন করবেন?
অনলাইনে Driving License-এর জন্য আবেদন করতে প্রথমে Learner’s License-এর জন্য আবেদন করতে হয়। এর পর নির্দিষ্ট সময়ের পর Permanent Driving License-এর জন্য আবেদন করে Driving Test দিতে হয়।
Step by Step সম্পূর্ণ প্রক্রিয়া:
Step 1: Official Website ভিসিট করুন
প্রথমে Sarathi Parivahan-এর Official Website-এ যান
Step 2: আপনার রাজ্য নির্বাচন করুন।
ওয়েবসাইটে গিয়ে আপনার রাজ্য নির্বাচন করুন
Step 3: Learner’s License-এর জন্য আবেদন করুন
Learner’s License সক্রান্ত অপশন নির্বাচন করে অনলাইন আবেদন শুরু করুন
Step 4: প্রয়োজনীয় তথ্য দিন
নাম, ঠিকানা, জন্মতারিখ, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন
Step 5: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আপলোড করুন। প্রয়োজনীয় নথি আবেদনকারীর পরিস্থিতি ও রাজ্য অনুযায়ী আলাদা হতে পারে।
Step 6: Learner’s License Test দিন
প্রয়োজন অনুযায়ী Learner’s License-এর জন্য নির্ধারিত Test সম্পূর্ণ করুন।
Step 7: Online Fee জমা করুন।
নির্ধারিত Application Fee অনলাইনে জমা দিন এবং Payment-এর রশিদ সংরক্ষণ করে রাখুন।
Step 8: Learner’s License সংগ্রহ করুন
আবেদন ও Test সফলভাবে সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী Learner’s License ইস্যু করা হয়।
Step 9: Permanent Driving Licence-এর জন্য আবেদন করুন
Learner’s Licence পাওয়ার কমপক্ষে 30 হলে Permanent Driving Licence-এর জন্য আবেদন করা যায়।
Step 10 : Driving Test-এর Slot Book করুন
Sarathi Parivahan Portal-এর মাধ্যমে Driving Test-এর জন্য নির্ধারিত Slot Book করুন।
Step 11: Driving Test
নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে Driving Test-এর জন্য উপস্থিত হন এবং Test সম্পূর্ণ করুন।
Step 12: Driving Test দিন
Driving Test-এ সফল হলে প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে Permanent Driving License ইসু করা হয়।
ডকুমেন্ট কী কী লাগবে?
- আধার কার্ড
- জন্ম প্রমাণপত্র
- ঠিকানা প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি
Driving License করতে কত টাকা লাগে?
- Learner’s License প্রতিটি শ্রেণীর যানবাহনের জন্য ফর্ম 3 – ₹150
- Learner’s License টেস্ট ফি – ₹50
- Driving License Issue – ₹300
- ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট – ₹1000
- Driving License-এ অন্য শ্রেণীর যানবাহন যুক্ত করা – ₹500
- Driving License রিনিউ করলে – ₹200
- বিপজ্জনক পণ্যবাহী যানবাহনের অনুমোদনের অনুমোদন বা রিনিউ – ₹1000
- ড্রাইভিং লাইসেন্সে নথিভুক্ত ঠিকানা বা অন্য কোনো বিবরণ, যেমন— Change, Update, বা Correction – ₹200
গুরুত্বপূর্ণ তথ্য:
Learner’s License-এর জন্য কী Form 1 A বাধ্যতামূলক?
হ্যা। Form 1 Medical Fitness-এর সাথে জমা করতে হয়।
অন্য রাজ্যের অন্য শ্রেণীর যানবাহনের জন্য Driving License-এর আবেদন করতে কী কী প্রয়োজন?
অন্য রাজ্যে অন্য শ্রেণীর যানবাহনের লাইসেন্স পাওয়ার আবেদনের সাথে পূর্ববর্তী আরটিও (RTO) থেকে NOC (No Objection Certificate) সংগ্রহ করে জমা করতে হবে। আবেদনকারীকে তার নতুন ঠিকানা অনুযায়ী সঠিক রাজ্য / আরটিও নির্বাচন করতে হবে এবং বর্তমান ঠিকানার প্রমাণ সহ ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।
Official Source: sarathi.parivahan.gov.in
অন্য রাজ্য বা RTO থেকে কি Driving License Renew করা যেতে পারে?
বর্তমান ঠিকানা বা ব্যবসার ঠিকানা যে রাজ্য ও আরটিও-র এখতিয়ারভুক্ত, সেই রাজ্য ও আরটিও-তে একটি অনলাইন আবেদনপত্র জমা দিয়ে Driving License Renew করা যেতে পারে। তবে renew আবেদনের সাথে ঠিকানা পরিবর্তনের অনুরোধও থাকতে হবে।
National Register-এ Driving License-এর Details না থাকলে বিদেশে ব্যবহারের জন্য কী করবেন?
Driving License-এর Details রাজ্য রেজিস্টার থেকে National Register পোর্টালে আপডেট করা হয়। National Register পোর্টালে বিবরণ অনুপস্থিত থাকলে, সংশ্লিষ্ট রাজ্য পরিবহন বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।
নতুন Permanent Driving License-এর আবেদনের জন্য Learner License প্রয়োজন।
Permanent Driving License-এর টেস্টের দিন কিছু গুরুত্বপূর্ণ অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হয় যেমন, Learner’s License, Appointment details, Payment receipt.
Learner’s License-এর validity সর্বোচ্চ ১৮০ দিন।
Permanent Driving License কী ভাবে পাবেন?
আবেদনকারীকে https://sarathi.parivahan.gov.in/sarathiservice ওয়েবসাইটে গিয়ে Apply Online → New Driving License অপশনে ক্লিক করে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন সঠিকভাবে পূরণকরার পর Reference Number সহ আবেদনপত্রের Print Out নিতে হবে, এর পর সেটি নির্বাচিত RTO-তে জমা দিতে হবে।
যেসব জায়গায় Online Transaction-এর সুবিধা নেই সেখানে আবেদনকারীকে নির্ধারিত CMV Form-4/Unified Form পূরণ করে সংশ্লিষ্ট Licensing Authority-এর কাছে আবেদন জমা করতে হবে।
ডকুমেন্ট সম্পর্কিত এবং সরকারি যোজনার নতুন আপডেট ও খবরের জন্য আরও পড়ুন:
Birth Certificate নেই? কোথায় ও কীভাবে পাবেন, জেনে নিন সম্পূর্ণ নিয়ম
West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II—কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য?
PAN Card Aadhaar Card Link: PAN-এরসঙ্গে Aadhaar Link করবেন কীভাবে?
West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents