পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প Yuva Shakti Scheme West Bengal 2026 নিয়ে ইতিমধ্যে অনেকের মধ্যে আগ্রহ তৈরী হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক ও যুবতীদের প্রতিমাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে। কারা এই সুবিধা পাবেন, কী কী যোগ্যতা লাগবে, আবেদন কী ভাবে করতে হবে এবং মেয়েরা যুবশক্তি প্রকল্প সুবিধা পাবেন কি না—এই বিষয়গুলি নিয়ে তুলে ধরার চেষ্টা করবো।
Yuva Shakti Scheme West Bengal 2026
যুবশক্তি প্রকল্প Yuva Shakti Scheme হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রদানকারী উদ্যোগ। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য প্রদান করার কথা বলা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে 2,00 থেকে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ হলো বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার সাথে কর্মসংস্থানের সুযোগ ও তৈরিতে সাহায্য করা।
এই প্রকল্পের মূল লক্ষ:
এই প্রকল্পের মূল লক্ষ হলো—
- শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া
- রাজ্যের যুব সমাজকে আরও শক্তিশালী করা
- যুব প্রজন্মকে সাবলম্বী করা
- নতুন সুযোগ ও সম্ভাবনার পথ তৈরি করা
যুবশক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ মধ্যে থাকতে হবে
- আবেদনকারীর পারিবারিক মাসিক আয় ১ লক্ষের কম থাকতে হবে
- আবেদনকারীর নামে Bank Account থাকতে হবে
শিক্ষাগত যোগ্যতা:
নুন্যতম মাধ্যমিক পাস – স্নাতক (Graduate)
কারা কত টাকা পাবেন?
- নুন্যতম স্নাতক (Graduate) জিগ্রি অর্জনকারী বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে 3,000
- যারা নুন্যতম মাধ্যমিক পাস কিন্তু (Graduate) নন তাদের প্রতিমাসে 2,000
মেয়েরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন?
মেয়েদের এই প্রকল্প থেকে বাদ দেওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করা হয় নি।মেয়েদের আবেদন প্রক্রিয়া আলাদা কোনো শর্ত বা ডকুমেন্ট লাগবে কিনা সেটি সরকারি ঘোষণার পরেই জানা যাবে। বর্তমানে কোনো ঘোষণা করা হয় নি।
কবে থেকে শুরু?
এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এখন অব্দি সরকারি ভাবে নির্দিষ্ট কোনো তারিক ঘোষণা করা হয়নি।
আবেদন প্রক্রিয়া:
যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনে হবে, তবে অফলাইন ক্যাম্প করে ও আবেদনপত্র জমা করার সম্ভাবনা আছে যদিও এখন অব্দি কোনো ঘোষণা করা হয় নি।
ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করুন (অফিসিয়াল পোর্টাল ঘোষণা করা হয় নি)
ধাপ 2: নিজের তথ্য লিখুন নাম, জন্ম তারিক, মোবাইল নম্বর
ধাপ 3: OTP আসবে
ধাপ 4: আপনার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ব্যাঙ্কের বিবরণ দিয়ে বিস্তারিত আবেদনপত্রটি পূরণ করুন
ধাপ 5: মার্কশীট, আধার কার্ড, ছবি আপলোড করুন
ধাপ 6: আবেদন যাচাই করে ফাইনাল সাবমিট করুন
ধাপ 7: আবেদন সফলভাবে সাবমিট হলে রেফারেন্স নম্বর দেওয়া হবে সেটি ডাউনলোড করতে করুন
Payment Status কী ভাবে চেক করবেন
Payment Status অপশনে গিয়ে Check Payment Status ক্লিক করুন
Application Reference Number লিখুন
reference number দেওয়ার সাথেই payment status দেখা দেবে।
যুবশক্তি প্রকল্প September 2026 Update
2026 সালের অক্টোবর মাসে Yuva Shakti Scheme চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে সরকারের দিকদিয়ে নির্দিষ্ট কোনো তারিকের ঘোষণা করা হয় নি। ঘোষিত সুবিধা কাঠামো অনুযায়ী এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে প্রকল্পটির চালুর সঠিক তারিক এবং আবেদন সংক্রান্ত আরও বিস্তারিতভাবে জানা যাবে।