বার্ধক্য ভাতা 1500 টাকা 2026: কারা পাবেন, কবে থেকে টাকা ঢুকবে? জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য বড় খবর। বার্ধক্য ভাতা 1500 টাকা West Bengal Old Age Pension Scheme 1500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যোগ্য উপভোক্তারা মাসে ₹1,000 করে পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাসিক আর্থিক সহায়তা বাড়িয়ে ₹1,500 করা হয়েছে। এই পরিবর্তন 1 আগস্ট 2026 থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

এই আর্টিকেলে জানুন, বার্ধক্য ভাতা 1,500 টাকা কারা পাবেন, কবে থেকে নতুন হারে টাকা পাওয়া যাবে, কীভাবে আবেদন করবেন এবং ভাতার স্ট্যাটাস কীভাবে দেখবেন।

বার্ধক্য ভাতা 1500 টাকা 2026: নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের Social Welfare Pension Schemes-এর অধীনে থাকা প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আগের ₹1,000-এর পরিবর্তে মাসে ₹1,500 দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অর্থাৎ যোগ্য উপভোক্তারা আগের তুলনায় প্রতি মাসে ₹500 বেশি পাবেন।

কারা বার্ধক্য ভাতা 1500 টাকা পাবেন?

  • বার্ধক্য ভাতার মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা দেওয়া। তবে শুধুমাত্র বয়স হলেই প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে এই ভাতা পাবেন—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
  • আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের যোগ্যতা, বাসস্থান, আর্থিক অবস্থা এবং সরকারি যাচাই গুরুত্বপূর্ণ।
  • পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পের তথ্য সরকারি পোর্টালে পাওয়া যায়।

কারা আবেদন করতে পারবেন?

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স নূন্যতম 60 বছর বয়স হতে হবে।
  • শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীরা 55 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী যদি অন্য কোনো সরকারি Pension Scheme-এর লাভ নিয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারীর মাসিক আয় নূন্যতম 1,000
  • আবেদনের সময় আবেদনকারীকে কমপক্ষে 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।

ডকুমেন্টস কী কী প্রয়োজন?

  1. আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. ইনকাম সার্টিফিকেট (সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান / সাংসদ / বিধায়ক / গেজেটেড অফিসার কর্তৃক ইস্যুকৃত আয়ের শংসাপত্র)
  4. ব্যাংক পাসবুকের প্রথম পেজ

কবে থেকে 1500 টাকা পাওয়া যাবে?

নতুন হারে 1,500 মাসিক সহায়তা 1 আগস্ট 2026 থেকে চালু করে দেওয়া হয়েছে। তবে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকার তারিক আলাদা হতে পারে। যারা কোনো কারণে গত মাসে পাননি তবে এই মাসে পাওয়ার সম্ভাবনা আছে।

বার্ধক্য ভাতার 1500 টাকা কী ভাবে পাওয়া যায়?

যোগ্য উপভোক্তাদের ভাতা সাধারণত DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তাই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড লিংক আছে কিনা সেটা যাচাই করা ভীষণ গুরুত্বপূর্ণ।

আবেদন কীভাবে করবেন?

বার্ধক্য ভাতার আবেদন করার পদ্ধতি উপভোক্তার কোন pension scheme-এর অধীনে আবেদন করছেন তার উপর নির্ভর করতে পারে।

বার্ধক্য ভাতা আবেদনের জন্য Form P সংগ্রহ করতে হয়। এই ফরমটি বিনামূল্যে বিভিন্ন সরকারি অফিস পাওয়া যায়, যেমন স্থানীয় কর্পোরেশন অফিস, SDO অফিস, এবং BDO অফিস।এছাড়া পঞ্চায়েত অফিসে ও পাওয়া যেতে পারে।

West Bengal Old Age Pension Scheme Status Check

অফিসিয়াল ওয়েবসাইট Samarth Portal ভিসিট করুন

“Track Application Status” ক্লিক করুন

লিস্টের মধ্যে থেকে Old Age Pension Scheme সিলেক্ট করুন

বেনেফিসিয়ারি আইডি, আধার নম্বর, বা মোবাইল নম্বর লিখুন

সংশ্লিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য লিখুন

Captcha fill করে সার্চ ক্লিক করুন

Old Age Pension Scheme status দেখাবে

বার্ধক্য ভাতা 2026 এখন কত টাকা পাওয়া যাচ্ছে?

বর্তমানে অর্থের রাশি বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে।

বার্ধক্য ভাতা 1500 টাকা কবে থেকে কার্যকর?

নতুন হার 1 আগস্ট 2026 থেকে কার্যকর করা হয়েছে।

Important Links:

WB Samarth Portal

যোগাযোগ:

West Bengal Department of Women & Child Development and Social Welfare –

Official Website: https://wcdsw.wb.gov.in/

Email – secy.wcdsw@gmail.com

Address: Bikash Bhaban 10th Floor DF Block,
Sector 1, Salt Lake City
Pin Code: 700091

আরও পড়ুন:

বিধবা ভাতা 1500 টাকা 2026

PM Vishwakarma Yojana

Ayushman Card New Update 2026

PM Surya Ghar Yojana