পশ্চিমবঙ্গের বিধবা ভাতা (Widow Pension 1500 West Bengal) নিয়ে 2026 সালে এসেছে বড় Update. বিধবা ভাতা 1500 টাকা করা হয়েছে, ফলে যোগ্য উপভোক্তারা আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা পাবেন। কবে থেকে এই টাকা পাওয়া যাচ্ছে, কারা পাবেন এবং নতুন করে আবেদন করার নিয়ম কী—এই আর্টিকেলে সহজ ভাষায় জেনে নিন সম্পূর্ণ তথ্য।
বিধবা ভাতা 1500 টাকা 2026: কারা পাবেন, কবে টাকা ঢুকবে, ও আবেদন করার নিয়ম
পশ্চিমবঙ্গের বিধবা ভাতা নিয়ে 2026 সালে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতদিন যে উপভোক্তারা মাসে 1,000 টাকা করে বিধবা ভাতা পেতেন, তাঁদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। 7 সেপ্টেম্বর 2026 থেকে বর্ধিত হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ফলে যাঁরা ইতিমধ্যেই বিধবা ভাতার আওতায় রয়েছেন, তাঁদের মধ্যে অনেকেরই এখন প্রশ্ন—বিধবা ভাতা 1500 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? নতুন করে কারা আবেদন করতে পারবেন? আবেদন করতে কী কী প্রয়োজন?
বিধবা ভাতা 1500 টাকা 2026 কী পরিবর্তন হল?
2026 সালের নতুন আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে বিধবা ভাতার পরিমাণ মাসে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে।শুধু বিধবা ভাতাই নয়, একই সঙ্গে বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ব্যক্তিদের ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। 7 সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটেও 7 সেপ্টেম্বর 2026 তারিখে “Pension enhanced for Senior Citizens, Widows and Persons with Disabilities” নামে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
এখন থেকে কত টাকা বিধবা ভাতা পাওয়া যাবে?
Widow Pension 1500 West Bengal 2026 সালের আপডেট অনুযায়ী—
আগের পরিমান ₹1,000
2026 সালের নতুন আপডেট অনুযায়ী ₹1,500 প্রতি মাসে
বিধবা ভাতা 1500 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে?
7 সেপ্টেম্বর 2026 থেকে বর্ধিত হারে বিধবা ভাতা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রশাসনের লক্ষ্য ছিল কয়েক দিনের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ সম্পন্ন করা।
তবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমন নয়। DBT-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তথ্য যাচাই বা অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সময়ের কিছুটা পার্থক্য হতে পারে।
তাই নির্দিষ্ট দিনে টাকা না ঢুকলেও কিছুটা সময় অপেক্ষা করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট সরকারি দফতরে তথ্য যাচাই করা উচিত।
কারা বিধবা ভাতা পাবেন?
বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে শুধু বিধবা হওয়াই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট সরকারি প্রকল্পের নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে আবেদন যাচাই করা হয়।
2026 সালের নতুন ₹1,500-এর সুবিধা মূলত যোগ্য বিধবা ভাতার উপভোক্তাদের জন্য। অর্থাৎ আগে থেকেই যাঁরা এই ভাতা পাচ্ছেন এবং সরকারি যাচায় বা Verification-এ যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরা বর্ধিত হারে টাকা পাওয়ার আওতায় থাকবেন।
নতুন করে আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন বা সরকারি পোর্টালে প্রকাশিত বর্তমান নিয়ম অনুসরণ করা উচিত।
নতুন করে বিধবা ভাতার আবেদন করা যাবে কীভাবে?
বিধবা ভাতার আবেদন পদ্ধতি প্রকল্প ও স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করতে পারে। তাই নতুন আবেদন করার আগে নিজের গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট পুরসভা অফিসে বর্তমান আবেদন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া সবচেয়ে নিরাপদ।
অনলাইনে আবেদন চালু থাকলে শুধুমাত্র সরকারি Official Website করে Status Check করুন। কোনও অচেনা ওয়েবসাইটে Aadhaar, ব্যাঙ্কের তথ্য বা OTP দেবেন না।
আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগতে পারে?
আধার কার্ড
ভোটার কার্ড
বয়সের প্রমাণপত্র
স্বামীর মৃত্যুর প্রমাণপত্র
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
মোবাইল নম্বর
(ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিংক থাকতে হবে অর্থাৎ DBT লিংক)
2026 সালে বিধবা ভাতার গুরুত্বপূর্ণ তথ্য
- বিধবা ভাতার পরিমাণ ₹1,000 থেকে ₹1,500 করা হয়েছে।
- 7 সেপ্টেম্বর 2026 থেকে বর্ধিত হারে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
- যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে।
- সবার অ্যাকাউন্টে একই দিনে বা একই সঙ্গে টাকা নাও আসতে পারে।
- নতুন আবেদন করলে বর্তমান সরকারি নিয়ম ও যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
- কোনও সমস্যায় স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করা যেতে পারে।
- সরকারি তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন অনুসরণ করা উচিত।
বিধবা ভাতার টাকা কিভাবে পাওয়া যায়?
যোগ্য উপভোক্তাদের ভাতার Widow Pension 1500 West Bengal-এর টাকা সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে ট্রান্সফার করা হয়।
তাই টাকা না এলে প্রথমে যাচাই করা প্রয়োজন—
- ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না।
- আবেদনকারীর তথ্য সঠিক আছে কিনা।
- ব্যাঙ্কের তথ্যের সঙ্গে আধারের কোনও অমিল আছে কি না।
- আবেদন স্টেটাস ঠিক আছে কিনা।
বিধবা ভাতা না এলে কি করণীয়?
বর্ধিত ₹1,500 টাকা এখনও অ্যাকাউন্টে না এলে প্রথমেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ টাকা পাঠানোর প্রক্রিয়া ধাপে ধাপে হতে পারে।তাই সব উপভোক্তার টাকা একইদিনে নাও আস্তে পারে।
প্রথমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি না চেক করুন। এরপর স্থানীয় পঞ্চায়েত/পুরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করে ভাতার status সম্পর্কে খোঁজ নিতে পারেন, অথবা অনলাইনে status check করার অপসন থাকলে ও payment status check করা যেতে পাৰে, তবে সেটা সরকারি পোর্টাল এর উপর নির্ভর করে।
যদি সরকারি রেকর্ডে কোনও ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেটি সংশোধনের নিয়ম জানতে হবে।
বিধবা ভাতা এখন কত টাকা দেওয়া হচ্ছে?
সালের নতুন আপডেট অনুযায়ী বিধবা ভাতার পরিমান ₹1000 থেকে বাড়িয়ে ₹1500 করা হয়েছে।
নতুন করে আবেদন কবে থেকে হবে?
গ্রামীণ বা পঞ্চায়েত এলাকার আবেদনকারীরা স্থানীয় BDO অফিস, থেকে বিধবা ভাতার আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন। এছাড়া পৌর কর্পোরেশনের বাইরের আবেদনকারীরা SDO অফিস থেকে এবং কলকাতার পৌর কর্পোরেশনের বাসিন্দারা নির্ধারিত পৌর অফিস থেকে বিধবা ভাতার আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন।
বিধবা ভাতা 1500 টাকা 2026 সালের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সংক্রান্ত আপডেট। আগে যেখানে যোগ্য উপভোক্তারা ₹1, করে পেতেন, সেখানে এখন সেই পরিমাণ বাড়িয়ে ₹১,৫০০ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
তবে নতুন আবেদন বা ভাতার status নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ সরকারি নোটিফিকেশন ও স্থানীয় প্রশাসনের তথ্য অবশ্যই যাচাই করে নিন।
আরও পড়ুন:
West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II—কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য?