Digital Birth Certificate 2026: অনলাইনে Birth Certificate কিভাবে পাবেন? জেনে নিন

এখন আর জন্মের শংসাপত্র বা Birth Certificate পাওয়ার জন্য অফিসে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে Janma-Mrityu Tathya Portal-এর মাধ্যমে Digital Birth Certificate-এর বিভিন্ন পরিষেবা অনলাইনে আবেদন করা যায়। তাই কারোর যদি হাতে লেখা পুরোনো জন্ম সার্টিফিকেট আছে, বা নষ্ট হয়ে গিয়েছে তা হলে এই পোর্টাল থেকে নতুন আবেদন, status check, certificate download, correction, certificate verification ও করা যায়।

Digital Birth Certificate কী?

Digital Birth Certificate হলো জন্মের সরকারি ডকুমেন্টের electronic version । পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যু সংক্রান্ত registration-এর জন্য Online Civil Registration System চালু রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী Birth/Death registration-এর online system পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চালু করা হয়েছে।এছাড়া Registration of Births and Deaths Act-এর 2023 সালের সংশোধনের মাধ্যমে birth এবং death certificate-এর digital registration ও electronic delivery-এর ব্যবস্থা ও যুক্ত হয়েছে। 1 অক্টোবর 2023 থেকে কার্যকর সংশোধিত আইনে নিৰ্দিষ্ট ক্ষেত্রে জন্মের তারিক ও স্থান প্রমানের জন্য Birth Certificate single document হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।

West Bengal- Birth Certificate কীভাবে পাওয়া যায়?

পশ্চিমবঙ্গে Birth Certificate সংক্রান্ত অনলাইন সার্ভিসের জন্য Janma-Mrityu Tathya Portal ব্যবহার করা হয়।

Portal-এ Birth-এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ service রয়েছে—

  • New Birth Registration
  • Birth Certificate Download
  • Application Status Check
  • Birth Certificate Correction
  • Delayed Birth Registration
  • Child Name Registration
  • Birth Certificate Verification

Online Birth Certificate-এর Document কী কী প্রয়োজন?

Documents-এর তালিকা সব ক্ষেত্রে এক নয়। জন্ম কোথায় হয়েছে এবং registration-এর ধরন অনুযায়ী প্রয়োজনীয় documents আলাদা হতে পারে।

সাধারণভাবে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিতে হয় যেমন—

বাবা ও মায়ের আধার কার্ড
হাসপাতাল থেকে দেওয়া Birth Report বা Discharge Paper
বাবা ও মায়ের মোবাইল নম্বর
কিছু ক্ষেত্রে Marriage Certificate ও লাগতে পারে।

Application Status Check

Janma-Mrityu Tathya Portal-এ Track Application option রয়েছে। Digital Birth Certificate Application status check করার জন্য acknowledgement number এবং Date of Birth ব্যবহার করে চেক করা যেতে পারে।

Birth Certificate Download কীভাবে করবেন?

Birth Registration সম্পূর্ণ হওয়ার পরে portal- এ Download Certificate service ব্যবহার করে certificate download করা যায়। এছাড়া certificate নম্বর জানা থাকলে সেটি দিয়ে ও download করা যায়।

Correction কীভাবে করবেন?

জন্ম সার্টিফিকেট-এ কোনো ভুল থাকলে সেটি ও অনলাইনে ঠিক করা যায়। correction-এর ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হতে পারে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করে correction করা হয়।

পুরোনো বা হাতে লেখা Birth Certificate Digital করা যাবে?

হ্যা, পশ্চিমবঙ্গের Janma-Mrityu Tathya system- এ Digitization of Birth and Death Certificate service চালু রয়েছে। অর্থাৎ পুরোনো registration-এর record digital system- এ পরিবর্তন করা যায়।

জন্ম অনেক দেরিতে register করলে কী হবে?

কোনো কারণে সময়মতো জন্ম register না করা হলে Delayed Birth Registration করার ব্যবস্থা রয়েছে। যেটা অনলাইন পোর্টাল এর মাধ্যমে করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য

Birth Certificate শুধুমাত্র জন্মের প্রমান নয়, বিভিন্ন সরকারি ও নাগরিক পরিষেবায় এটি খুবই গুরুত্বপূর্ণ document হিসেবে ব্যবহার করা হয়। 2023 সালের সংশোধিত আইনে 1 অক্টোবর 2023 বা তার পরে জন্ম নেওয়া ব্যাক্তিদের ক্ষেত্রে বিভিন্ন সরকারি কাজে ব্যর্থ সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Official Website

পশ্চিমবঙ্গে birth certificate সংক্রান্ত সরকারি পরিষেবার জন্য Janma-Mrityu Tathya Portal ব্যবহার করা হয়।
official portal https://janma-mrityutathya.wb.gov.in/

এই পোর্টাল-এর মাধ্যমে Death Certificate সংক্রান্ত ও তার সাথে যুক্ত বিভিন্ন ধরণের পরিষেবা ও পাওয়া যায় যেমন—

Apply for New Registration

Track Application

Download Certificate

Delayed Death Registration

Death Certificate Correction

Death Certificate Verification

বিভিন্ন ধরণের সরকারি প্রকল্প এবং ডকুমেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আরও পড়ুন:

Related Articles

West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II

PAN Card Aadhaar Card Link

Baal Aadhaar Card

Pan Card Online Apply 2026

West Bengal Pink Card 2026

APAAR ID কী? APAAR Card কেন দরকার, কী ভাবে তৈরি করবেন ও সুবিধা – সম্পূর্ণ তথ্য

Leave a Comment