Baal Aadhaar Card: শিশুর বাল আধার কার্ড আবেদন, ডকুমেন্ট, বায়োমেট্রিক আপডেট ও সম্পূর্ণ তথ্য

জন্মের পর থেকে একটি শিশুর পরিচয়পত্র হিসেবে এখন Baal Aadhaar Card (বাল আধার কার্ড) কে ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে শিশুর স্কুলে ভর্তি,ব্যাঙ্ক একাউন্ট খোলা, বিভিন্ন কাজের ক্ষেত্রে এই বাল আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাল আধার কার্ড

Baal Aadhaar Card কি?

Baal Aadhaar (বাল আধার কার্ড) হলো নবজাতক শিশু থেকে ৫ বছর বয়সী শিশুদের UIDAI দ্বারা ইস্যু করা বিশেষ আধার কার্ড। এই আধারে শিশুর আঙুলের ছাপ এবং চোখের আইরিস নেওয়া হয় না, এর পরিবর্তে শিশুর ছবির সঙ্গে বাবা বা মায়ের আধার নম্বর লিংক করা হয়।

Baal Aadhaar Card-এর প্রধান বৈশিষ্ট্য

  • বাল আধার কার্ড এর কিছু প্রধান বৈশিষ্ট্যগুলি-
  • এটি শুধুমাত্র ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য
  • শিশুর জন্মের পর থেকেই তৈরি করা যায়
  • শিশুর Iris ও Fingerprint নেওয়া হয় না 
  • অবিভাবকের আধার-এর সাথে লিংক করা হয় 
  • শিশুর ছবি আধারের সাথে লিংক থাকে 
  • ১২ সংখ্যার Unique Aadhaar Number প্রদান করা হয় 
  • ৫ বছরে ও ১৫ বছরে Biometric Update করানো বাধ্যতামূলক

বাল আধার কার্ড করার জন্যে কী কী ডকুমেন্ট প্রয়োজন?

  1. শিশুর বার্থ সার্টিফিকেট
  2. বাবা ও মায়ের আধার কার্ড
  3. হাসপাতালের জন্ম সংক্রান্ত ডকুমেন্ট

বাল আধার কার্ড Online Apply কী ভাবে করবেন?

বাল আধার কার্ড অনলাইন এপলাই করার সুবিধা নেই, তবে UIDAI এর ওয়েবসাইট থেকে Online Appointment Book করে নির্ধারিত দিনে  Aadhaar Seva Kendra শিশুকে সাথে নিয়ে গিয়ে নতুন Baal Aadhaar Card তৈরি করা যায়।

Online Appointment Book করার Step by Step পদ্দ্বতি

ধাপ ১: UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে যান

ধাপ ২: Book an Appointment অপসন নির্বাচন করুন

ধাপ ৩: নিজের নিকটবর্তী Aadhaar Seva Kendra বেছে নিন

ধাপ ৪: শিশুর নাম, জন্মতারিখ, বাবা বা মায়ের তথ্য লিখুন

ধাপ ৫: আপনার সুবিধা মতো তারিক ও সময় নির্ধারণ করে Appointment Book করুন

ধাপ ৬: বুকিং সফল হলে ডাউনলোড ও প্রিন্ট এর অপসন আসবে

ধাপ ৭: আপনি চাইলে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন

Offline আবেদন করার পদ্দ্বতি

ধাপ ১: নির্ধারিত দিনে শিশুকে নিয়ে আপনার নিকটবর্তী  Aadhaar Seva Kendra বা অনুমোদিত Aadhaar Enrollment Center এ যান

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ করুন 

ধাপ ৩: আবেদন ফর্মের সাথে শিশুর বার্থ সার্টিফিকেট জমা করুন 

ধাপ ৪: প্রয়োজনে বাবা বা মায়ের ও আধার কার্ড জমা করতে হবে 

ধাপ ৫: অভিভাবকের বায়োমেট্রিক যাচাই করা হবে 

ধাপ ৬: শিশুর ছবি তোলা হবে 

ধাপ ৭: আবেদন ও যাচায় সফল হলে Enrollment ID (EID) দেওয়া  হবে, যার মাধম্যে আবেদনের স্ট্যাটাস চেক যাবে করা

Baal Aadhaar Fee

নতুন বাল আধার কার্ড তৈরি সম্পূর্ণ বিনামূল্যে হয়। ৫ বছর থেকে ১৫ বছর বয়সে বাধ্যতামূলক Biometric Update ও নির্ধারিত সময়ের মধ্যে করলে কোন ও ফি দিতে হয় না।

Mandatory Biometric Update কাকে বলা হয়?

নবজাতক শিশু থেকে ৫ বছর বয়সে Baal Aadhaar Card তৈরির সময় শিশুর Fingerprint ও Irish Scan নেওয়া হয় না, তবে শিশুর বয়স ৫ বছর সম্পূর্ণ হলে Biometric Update (বায়োমেট্রিক আপডেট) বাধ্যতামূলক আছে।

শিশুর বয়স ৫ বছর সম্পূর্ণ হলে প্রথম আপডেট-

১. নতুন ছবি তোলা হবে।

২. Fingerprint নেওয়া হয়।

৩. Irish Scan নেওয়া হয়।

৪. Adhaar নম্বর পরিবর্তন হয় না, শুধুমাত্র আপডেট করা হয়।

শিশুর বয়স ১৫ বছর সম্পূর্ণ হলে দ্বিতীয় আপডেট-

শিশুর বয়স ১৫ বছর পূর্ণ হলে আবার Biometric Update করতে হবে, শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন বায়োমেট্রিক তথ্য যুক্ত হয়ে যায়।

Baal Aadhaar কার্ড কত দিনে তৈরি হয়?

আবেদন করার পর সাধারণত ৩০ থেকে ৯০ দিনের মধ্যে বাল আধার কার্ড তৈরি হয়ে যায়। এবং ডাকযোগে কার্ড পাঠিয়ে দেওয়া হয়, তবে e -Aadhaar Download করা যায়।

বাল আধার কার্ড এর সুবিধা: Benefits of Baal Aadhaar

  • বাল আধার কার্ড থাকলে শিশু ও অভিভাবকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবার সুবিধা সহজে পাওয়া যায় যেমন-
  • স্কুলে ভর্তি,ও বিভিন্ন সরকারি প্রকল্প ও বৃত্তির আবেদন সহজ ভাবে করা যায়।
  • শিশুর নামে ব্যাঙ্ক একাউন্ট খোলার ক্ষেত্রে কাজে লাগে। 
  • স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে সাহায্য করে।

বাল আধার কার্ড কত বয়স পর্যন্ত করা যায়?

নবজাতক শিশু থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদের জন্য বাল আধার কার্ড করা হয়।

সম্পর্কিত আর্টিকেলগুলি পড়ুন

Pan Card Online Apply 2026: আধার কার্ড দিয়ে ঘরে বসেই নতুন Pan Card এর জন্য আবেদন করুন

PAN Card Aadhaar Card Link

Aadhaar Card Download