বর্তমানে Aadhaar Card এর সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস লিংক করতে হয় তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো Pan Card Aadhaar Card Link, Income Tax সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য Pan ও Aadhaar Link করা খুবই জরুরি।
এবং Pan Aadhaar Link করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, জন্মতারিখ, এবং অন্যান্য তথ্যের মধ্যে মিল না থাকলে Data Mismatch সমস্যা দেখা দেয়। তাই আজকের এই আর্টিকেলে আমরা Pan Card Aadhaar Card Link করার নিয়ম, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য, Link Adhaar Status Check-এর সমস্যা হলে কি করণীয় সেইগুলি বিষয় তুলে ধরবো।
Income Tax Department-এর official website এ e-Filling Portal থেকে Pan Aadhaar Link করার সুবিধা আছে এবং বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই লিংক করা যাই।
Pan Card Aadhaar Card Link করা কেন জরুরি?
বিভিন্ন আয়কর সংক্রান্ত কাজের জন্য Pan ও Aadhaar লিংক খুবই জরুরি। Income Tax Department-এর তথ্য অনুযায়ী Pan-এর সঙ্গে Aadhaar যুক্ত না থাকলে Pan inoperative হয়ে যেতে পারে। যার ফলে Pan সংক্রান্ত বিভিন্ন কাজে সমস্যা হতে পারে যেমন — ব্যাঙ্কিং লেনদেন, KYC করার সমস্যা, Tax এর সঙ্গে যুক্ত বিভিন্ন কাজ।
Pan Card ও Aadhaar Card Link করার নিয়ম
Income Tax Department-এর official website এ e-Filling Portal এ গিয়ে PAN ও Aadhaar লিংক করা যায়। তবে লিংক করার জন্য লগ-ইন না করে ও লিংক করা যায়।
PAN Aadhaar Link Step by Step Process:
ধাপ ১: Income Tax e-Filling Portal এ ভিসিট করুন:
- Income Tax Department-এর e-Filling Portal খুলুন।
- Quick Links অপশনে গিয়ে Link Aadhaar অপশন সিলেক্ট করুন।
ধাপ ২: নির্দিষ্ট জায়গায় PAN ও Aadhaar নম্বর লিখুন:
- Validate অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পুরুন করুন:
- তথ্য যাচাই হলে Link Aadhaar অপশনে ক্লিক করুন।
- Aadhaar Linked Mobile Number- এ OTP গেলে ভেরিফাই করুন।
ধাপ ৪: Adhaar Linking Request:
- OTP ভেরিফাই হলে PAN-Aadhaar Linking Request সফলভাবে Submit হয়ে যাবে।
ফি সংক্রান্ত বিবরণ:
৩০ জুন ২০২২ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে লিংক করা যেত।
১ জুলাই ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ফি ₹৫০০ করা হয়।
১ অক্টোবর ২০২২ থেকে বর্তমান ২০২৬ ফি ₹১০০০ আছে।
PAN-Aadhaar Link করার জন্যে কী কী লাগবে?
PAN ও Aadhaar link করার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি যাচাই করে রাখা প্রয়োজন যেমন–
- PAN নম্বর
- Aadhaar নম্বর
- Mobile নম্বর
PAN Aadhaar Data Mismatch Problem কী?
PAN ও Aadhaar লিংক করার সময় অনেক ক্ষেত্রে Data Mismatch সমস্যা দেখা দেয়, এর প্রধান কারণ হলো যে PAN Card এবং Aadhaar Card-এর তথ্যগুলির মধ্যে অমিল থাকা যেমন নামের বানান দুটোতে আলাদা থাকা।এছাড়া Date of Birth, Gender, প্রভৃতি যখন অমিল হলে এই Data Mismatch সমস্যা দেখা দিতে পারে। যার কারণে PAN Aadhaar লিংক করা যায়না।
PAN Aadhaar Data Mismatch সমস্যার সমাধান কী করে করবেন?
আপনি যদি লিংক করার সময় Data Mismatch সমস্যার সম্মুখীন হন তাহলে যে ডকুমেন্টে তথ্য ভুল আছে সেটাকে কারেকশন করিয়ে নেওয়া। নামের বানান ভুল থাকলে সেটাকে ঠিক করে নেওয়া, বা জন্মতারিখ ভুল থাকলে সেটাকে ঠিক করে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। PAN এবং Aadhaar-এর তথ্যগুলি মিল থাকলে লিংক সহজেই করা যাবে।
একটি PAN অন্য Aadhaar-এর সাথে যুক্ত থাকলে বা একটি Aadhaar অন্য একটি PAN-এর সাথে যুক্ত থাকলে কী করে ঠিক করবেন?
Online Link করার পরেও সমস্যা থাকলে এবং যদি biometric authentication-এর প্রয়োজন হলে Income Tax Department-এর FAQ অনুসারে PAN পরিষেবা প্রদানকারী কেন্দ্রে গিয়ে biometric authentication করা যেতে পারে।
Pan Aadhaar Link সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
PAN Aadhaar Link Online কি করা যায়?
হ্যা, করা যায়, Income Tax Department-এর official website এ e-Filling Portal এ গিয়ে PAN ও Aadhaar লিংক করা যায়।লিংক করার জন্যে লগইন করার ও প্রয়োজন নেই।
PAN Aadhaar Linking কি মোবাইল থেকে করা যায়?
হ্যা, PAN Aadhaar Linking মোবাইল থেকে সহজেই করা যায়।
PAN Inoperative হয়ে গেলে কী করতে হবে?
PAN ও Adhaar লিংক না করলে Pan inoperative হয়ে যায়, Income Tax Department-এর নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে Fee ₹১০০০ প্রযোজ্য।
প্যান ও আধারে তথ্য অমিল থাকলে কী করবেন?
দুটো ডকুমেন্টের মধ্যে তথ্যের mismatch থাকলে লিংক করা যাবেনা। এক্ষেত্রে PAN Card অথবা Aadhaar Card-এ সংশোধন করে নিলে লিংকের সমস্যা হবে না।
PAN Aadhaar Link Status Check কী ভাবে করা যায়?
Income Tax Department Official Website-এ গিয়ে Quick Links-এর নিচে Link Aadhaar / View Status Click করলে নতুন পেজ খুলবে, সেখানে দুটো অপসন থাকবে Link Aadhaar এবং View Status এই View Status-এ ক্লিক করলে PAN Number ও Aadhaar Number দিলে PAN Aadhaar Link Status দেখাবে।
Official Source: Official Website of Income Tax Department
সম্পর্কিত আরটিকেল:
Pan Card Online Apply 2026: আধার কার্ড দিয়ে ঘরে বসেই নতুন Pan Card এর জন্য আবেদন করুন
Baal Aadhaar Card: শিশুর বাল আধার কার্ড আবেদন, ডকুমেন্ট, বায়োমেট্রিক আপডেট ও সম্পূর্ণ তথ্য
West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents