Pan Card Online Apply 2026: আধার কার্ড দিয়ে ঘরে বসেই নতুন Pan Card এর জন্য আবেদন করুন

এখন PAN Card Online Apply করা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন আর লাইনে দাড়ানোর প্রয়োজন নেই, আপনি এখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন।আবেদন করার কিছুই দিন পর খুব তাড়াতাড়ি e-PAN আপনার ইমেলে চলে আসবে এবং সাথে যদি PVC PAN Card Speed Post এর মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।

আপনি যদি নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে এই আর্টিকেলে PAN Card Online Apply 2026-এর সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে জানতে পারবেন।

Pan Card কি?

PAN (Permanent Account Number) আয়কর বিভাগ দ্বারা ১০ অক্ষরের একটি ইউনিক নম্বর প্রদান করা হয়। এই প্যান নম্বর দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, Income Tax Return জমা, বড় অংকের আর্থিক লেনদেন এবং বিভিন্ন প্রকারের সরকারি কাজে Pan Card ব্যবহার করা হয়।এছাড়া দৈননিন্দন জীবনে প্যান কার্ড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

PAN Card Online Apply করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

নতুন প্যান কার্ড আবেদনের জন্য নিচে দেওয়া নথিগুলো প্রয়োজন:

  • আধার কার্ড (Aadhaar Card)
  • আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর (Aadhaar Linked Mobile Number)
  • ইমেল আইডি
  • পাসপোর্ট সাইজ ফটো
  • Signature Image

PAN Card Application Online

Step 1:

সবার প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলুন এবং PAN Card Online Apply লিখে সার্চ করুন।

এরপর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন আবেদন শুরু করুন।

Official Website : Online Services Protean Tech

Step 2:

Application Type নির্বাচন করুন।

Application Type থেকে:

New PAN – Indian Citizen নির্বাচন করুন।

Category থেকে

Individual নির্বাচন করুন।

Step 3:

ব্যাক্তিগত তথ্য পূরণ করুন:

Title নির্বাচন করুন।

Full Name লিখুন (আধার কার্ড অনুযায়ী)

Date of Birth লিখুন

Gender নির্বাচন করুন

Father’s Name লিখুন 

Mother’s Name (ঐচ্ছিক)

এখানে দেওয়া নাম আপনার PAN Card-এ প্রিন্ট হবে।

Step 4:

Address ও Contact Details লিখুন

House Number 

City বা Village 

Post Office

District

State

Pin Code 

Mobile Number

Email ID

Step 5:

AO Code নির্বাচন করুন 

এরপর State এবং City নির্বাচন করুন। 

Fetch button এ ক্লিক করলে আপনার এরিয়ার 

স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। 

Area Code 

AO Code 

Range Code 

নিজে থেকে দেখাবে

Step :6

Identity Proof নির্বাচন করুন

Identity Proof হিসেবে আপনি ব্যবহার করতে পারেন:

Aadhaar Card 

Voter ID 

Passport 

শুধুমাত্র আধার কার্ড দিয়ে ও PAN Card-এর আবেদন করা সম্ভব।

Step 7:

Address Proof এবং Proof of Birth

Address Proof হিসেবে:

Aadhaar Card

Voter ID 

Passport

Bank Passbook 

Driving License

Proof of Birth হিসেবে:

Birth Certificate

Madhyamik Mark-sheet

Step 8:

Photo এবং Signature Upload

PAN Card Online Apply করার সময় ছবি এবং Signature আপলোড করতে হবে। 

Photo Size: 50 KB

Signature: 50 KB

Step 9:

Supporting Documents Upload:

এখানে আধার কার্ডের কপি আপলোড করুন।

যদি অনলাইন ডাইনলোড করা আছে তাহলে Aadhaar PDF- এ পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডকে সরিয়ে দিন।

আধার কার্ডের ছবি Front এবং Back আলাদা হয় তাহলে দুটো ছবিকে Merge করে আপলোড করতে হবে।

Step 10:

Application Review করুন

আপনার দেওয়া সমস্ত তথ্য একবার ভালো করে মিলিয়ে নিন 

যদি কোনো ভুল থাকে এডিট করে ঠিক করে নিন

সব ঠিক থাকলে Proceed বাটন এ ক্লিক করুন।

Pan Card Application Fee কত?

বর্তমানে PAN Card আবেদন Fee ₹ ১০৭ দিতে হয়।

প্যান কার্ডের পেমেন্ট কী ভাবে করা যায়?

নিচের যেকোনো পদ্ধতিতে Payment করতে পারবেন:

১. UPI 

২. Net Banking

৩. Debit Card 

৪. Credit Card

Payment সফল হলে একটি Receipt জেনারেট হবে সেটি ডাউনলোড করে রেখে নেবেন।

Aadhaar OTP Verification

পেমেন্ট সম্পন্ন হওয়ার পর Aadhaar Authentication করতে হবে। 

এর জন্য:

Authentication অপশনে ক্লিক করুন 

Generate OTP তে ক্লিক করুন।

আধার এর সাথে লিংক মোবাইল নম্বরে OTP আসবে। 

OTP লিখে ভেরিফাই করুন।

e-Sign Process:

এরপরে e-Sign অপশন আসবে। 

Aadhaar Number লিখুন। 

“I hereby Authorize” অপশনে টিক করুন।

Send OTP তে ক্লিক করুন।

এর পর OTP Verify করুন।

Verification সফল হলে আপনার PAN Card Application Submit হয়ে যাবে।

e-PAN কবে পাবেন?

সাধারণত ৩ থেকে ৫ দিনে e-PAN PDF Format-এ ইমেলে চলে আসে।

PVC PAN Card কতদিনে বাড়িতে আসে?

PVC PAN Card সাধারণত:

India Post-এর মাধ্যমে পাঠানো হয়। ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় পৌছে যায়। SMS-এর মাধ্যমে মোবাইল নম্বরে Tracking Number পাওয়া যায় যার মাধ্যমে PVC PAN Card-এর Delivery Status Track করা যায়।

প্যান কার্ড অনলাইন এপলাই করার সুবিধা

  • ঘরে বসেই আবেদন করা যায়। 
  • Aadhaar দিয়ে সহজে Verification করা যাই।
  • e-PAN খুব দ্রুত পাওয়া যায়। 
  • PVC প্যান কার্ড বাড়িতে পৌছে যায়। 
  • সম্পূর্ণ Online Process

FAQ

e-PAN কতদিনে পাওয়া যায়?

সাধারণত ৩ থেকে ৫ দিনে।

এখন PAN Card Online Apply প্রক্রিয়া খুবই সহজ ও দ্রুত হয়েগিয়েছে।আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকলে ঘরে বসেই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যাই।

আরও পড়ুন:

Aadhaar Card Download কীভাবে করবেন?

PAN Card Aadhaar Card Link: PAN-এরসঙ্গে Aadhaar Link করবেন কীভাবে?

APAAR  ID Card কী? APAAR Card কেন দরকার, কী ভাবে তৈরি করবেন ও সুবিধা – সম্পূর্ণ তথ্য

West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents

Baal Aadhaar Card: শিশুর বাল আধার কার্ড আবেদন, ডকুমেন্ট, বায়োমেট্রিক আপডেট ও সম্পূর্ণ তথ্য