ভারতবর্ষের ইতিহাসে Battle of Plassey অথবা পলাশীর যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা যা আজ অনেকের কাছে এক অজানা ঘটনা। ১৭৫৭ সালের ২৩ শে জুন বর্তমান পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পলাশী নামক জায়গায় এই যুদ্ধ হয়েছিল।এই পলাশীর যুদ্ধের পরেই ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ আরো সহজ হয়ে যায় এবং সম্পূর্ণ ভারত ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়।
এই ২৩ শে জুন এর Battle of Plassey বা পলাশীর যুদ্ধ শুধু ভারতের নয় সমগ্র ভারতের ইতিহাস বদলে দিয়েছিলো, তাই ভারতের মানুষ আজ অব্দি এই যুদ্ধের কথা ভুলতে পারেনি, ভারতের ইতিহাসের সাথে এই পলাশীর যুদ্ধ পারস্পরিক ভাবে জড়িত।
Battle of Plassey কী?
ইতিহাসবিদদের মতে এই যুদ্ধ ভারতের রাজনৈতিক ভাগ্য সম্পূর্ণ ভাবে বদলে দিয়ে ছিল। এই পলাশীর যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দোলা (Nawab Siraj-Ud-Daulah) এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।
এই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ Robert Clive ইনি Clive of India নামে ও পরিচিত ছিলেন, এবং নবাবের বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন সিরাজউদ্দোলা।১৭৫৭ সালে ২৩ সে জুন পলাশীর আমবাগান স্থানে এই যুদ্ধটি হয়েছিল।
পলাশীর যুদ্ধের কারণ কি ছিল?
পলাশীর যুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল –
১. কর প্রদান না করা
ব্রিটিশরা বিভিন্ন ধরণের ব্যবসা বাণিজ্য করতো কিন্তু যথাযত কর দিত না।
২. দুর্গ নির্মাণ
নবাবের অনুমতি ছাড়াই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ নির্মাণ এবং মেরামতি শুরু করে ছিল।
৩. রাজনৈতিক ষড়যন্ত্র
নবাবের সেনাপতি মীর জাফর, ও জগৎ শেঠ এরা গোপনে ব্রিটিশদের সাথে চুক্তি করেছিল।তারা সিরাজউদ্দোলা কে সরিয়ে মীর জাফরকে নবাব বানানোর পরিকল্পনা করেছিল।
পলাশীর যুদ্ধে কারা অংশ গ্রহণ করেছিল?
নবাবের দলে ছিল মীর মদন, মোহনলাল, মীরজাফর কিন্তু পরে বিস্বাসঘাতকতা করে।ব্রিটিশদের দলে ছিল রবার্ট ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী।
নবাবের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৫০,০০০ এদের মধ্যে অশ্বারোহী, পদাতিক, এবং কামান বাহিনী ছিল। অন্যদিকে ব্রিটিশ সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩,০০০ তুলনামূলক ভাবে কম হলেও তাদের কাছে ছিল আধুনিক অস্ত্র ও যুদ্ধের পরিকল্পনা যার মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনা করে।

মীর জাফরের বিস্বাসঘাতকতা
পলাশির আমবাগানে যখন যুদ্ধ শুরু হয় তখন মীর জাফর ও তার সাথী সেনা বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করে নি, বরৎ গোপনে ব্রিটিশদের সাহায্য করেছিল যার কারণে নবাব একা ও দুর্বল হয়ে পড়েন এই বিস্বাসঘাতকতার কারণে ব্রিটিশরা সহজে জয় লাভ করে।
২৩ জুন ১৭৫৭: যুদ্ধের দিন কী ঘটেছিলো?
১৭৫৭ সালের ২৩ জুন পলাশির আমবাগানে শুরু হয় Battle of Plassey, যুদ্ধের প্রথম দিকে নবাবের বাহিনী যুদ্ধে এগিয়ে ছিল কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে তাদের গোলাবারুদের ক্ষতি হয়, অন্য দিকে কিন্তু ব্রিটিশদের গোলাবারুদ সুরক্ষিত ছিল। এছাড়া মীর জাফর ও তার সাথী সেনাবাহিনী নিজেদের যুদ্ধ থেকে বিরত থাকে যার ফলে নবাবের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। যুদ্ধের শেষে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী বিজয় অর্জন করে।
পলাশীর যুদ্ধের ফলাফল
পলাশীর যুদ্ধের পরে ভারতের ইতিহাসে বড় পরিবর্তন দেখা দেয়
১. বাংলার নবাব হয় মীর জাফর
পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করে।
২. ব্রিটিশ ক্ষমতা বৃদ্ধি
পলাশীর যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতি ও অর্থনীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
৩. ভারতে ব্রিটিশ শাসনের সূচনা
ইতিহাসবিদদের মতে এই পলাশীর যুদ্ধের মাধ্যমেই ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
৪. অর্থনৈতিক শোষণ
বাংলার বিপুল ধন সম্পদ ব্রিটিশরা দখল করে এবং অর্থনৈতিক শোষণ শুরু করে।
Battle of Plassey ভারতের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ?
পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাস বদলে দিয়েছিলো, যেমন
ব্রিটিশ শাসনের সূচনা হয়।
বাংলার স্বাধীনতা শেষ হয়েছে যায়।
ভারতীয় রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধি পায়।
পরবর্তী সময়ে সমগ্র ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
পলাশীর যুদ্ধ ২৩ জুন ১৭৫৭ সালে হয়ে ছিল।
পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল?
বর্তমান পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পলাশী নামক জায়গায় পলাশীর যুদ্ধ হয়েছিল।
পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
বাংলার নবাব সিরাজউদ্দোলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।
নবাব সিরাজউদ্দোলার সাথে কে বিস্বাসঘাতকতা করে ছিল?
মীর জাফর।
পলাশীর যুদ্ধে কে জয়ী হয়েছিল?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে নেতৃত্ব করেছিল?
রবার্ট ক্লাইভ।
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? জানুন অজানা ইতিহাস
ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য 2026: সম্পূর্ণ নতুন তালিকা, তথ্য ও বিশ্লেষণ