e Ration Card কী? কীভাবে e Ration Card Download করবেন? জানুন West Bengal-এর সম্পূর্ণ পদ্ধতি

e Ration Card হলো একটি Digital PDF Ration Card এবং e Ration Card download করে PDF Format-এ ব্যবহার করা যায়। Physical Ration Card-এর মতো সংশ্লিষ্ট সুবিধাভোগী Fair Price Shop বা রেশন দোকান থেকে সরকারের নির্ধারিত খাদ্যশস্য ও অন্যান্য PDS সামগ্রী সংগ্রহ করতে পারেন।

e ration Card সাধারণ রেশন কার্ডের মতো ব্যবহার করা যায়, এছাড়া e-Ration Card-এ থাকা QR Code ব্যবহার করে অনলাইনে কার্ডের সত্যতা যাচাই করা যায়।

e Ration Card-এর সুবিধা:

e Ration Card চালু হওয়ার ফলে রেশন কার্ড ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধা হয়েছে।সাধারণ মানুষ সহজ ভাবে তাদের মোবাইল e-Ration Card Download করে ব্যবহার করতে পারছেন।

সহজ ভাবে মোবাইলেই রেশন কার্ড রাখা যায়

e ration card PDF format-এ মোবাইলে ডাউনলোড করে রাখা যায়। ফলে সবসময় আলাদা করে কাগজের কার্ড বহন করার প্রয়োজন হয় না।

সাধারণ নর্মাল কাগজে প্রিন্ট করা যায়

প্রয়োজনে e Ration Card-এর PDF সাধারণ A4 Size কাগজে প্রিন্ট করে ব্যবহার করা যায়। সরকারি তথ্য অনুযায়ী, রেশন দোকানে খাদ্যশস্য সংগ্রহের সময় e-Ration Card-এর printed copy ব্যবহার করা যেতে পারে।

রেশন দোকানে Digital Ration Card সঙ্গে রাখার প্রয়োজন নেই

e-Ration Card-এর ক্ষেত্রে সুবিধাভোগীকে Digital Ration Card-এর physical/printout সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। মোবাইলে থাকা e-Ration Card-এর soft copy দেখিয়েও রেশন পরিষেবা নেওয়া যায়।

Online Verify করা যায়

e-Ration Card download করে QR Code অথবা e-Ration Card নম্বর ব্যবহার করে অনলাইনে কার্ডের তথ্য যাচাই করা যায়।

কারা e-Ration Card পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে Aadhaar Number এবং Mobile Number linked থাকলে সুবিধাভোগীরা e-Ration Card-এর সুবিধা পাবেন।

e Ration Card download কীভাবে করবেন?

e-Ration Card download step by step process:

Step 1: পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যান

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের Food & Supplies Department-এর official website-এ যেতে হবে।

Official Website: Department of Food & Supplies

Step 2: Ration Card পরিষেবায় ক্লিক করুন

Registered Mobile Number দিয়ে log-in করুন

Step 3: Registered Mobile Number দিয়ে log-in করুন

যে নম্বর রেশন কার্ডের সাথে লিংক আছে সেই নম্বর দিয়ে login করতে হবে।

Step 4: OTP Verify করুন

Registered Mobile Number-এ OTP যাবে সেটা দিয়ে ভেরিফাই করুন। OTP ভেরিফাই হলে ration card dashboard খুলবে।

Step 5: আপনার e ration card দেখুন

Login করার পর dashboard-এ পরিবারের সদস্যদের e-Ration Card-এর তথ্য দেখা যাবে।

Step 6: e Ration Card Download PDF

যে সদস্যের e ration card download করতে চান সেটি সিলেক্ট করে Download e Ration Card অপশনে ক্লিক করুন।
ক্লিক করার সঙ্গেই ডাউনলোড হয়ে যাবে।

নতুন রেশন কার্ডের ক্ষেত্রে e Ration Card পাওয়া যাবে?

নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করলে, আবেদন মঞ্জুর হওয়ার পর e-Ration Card পাওয়া যেতে পারে।
নতুন online application করার পর আবেদনটি নির্ধারিত প্রক্রিয়ায় অনুমোদিত হলে Registered Mobile Number-এ SMS পাঠানো হয়। সেই SMS-এ e Ration Card download করার link-ও থাকতে পারে।

পুরনো Digital Ration Card থাকলে e Ration Card Download করা যাবে?

হ্যাঁ, নির্দিষ্ট শর্ত পূরণ করলে existing Digital Ration Card holder-রাও e-Ration Card-এর সুবিধা পেতে পারেন।
যদি Digital Ration Card-এর সঙ্গে Registered Mobile Number লিংক থাকে, তাহলে website-এ OTP দিয়ে login করে প্রয়োজনীয় process সম্পন্ন করার পর e-Ration Card download করা যায়।
আর যদি মোবাইল নম্বর linked না থাকে, তাহলে আগে Mobile Number Link করতে হবে। অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ration card-এর সাথে মোবাইল নম্বর লিংক করা যাই।

e Ration Card দিয়ে রেশন কীভাবে পাওয়া যাবে?

e-Ration Card-এর সুবিধা পাওয়ার পর রেশন দোকানে রেশন তোলার সময় physical Ration Card নিয়ে যাওয়া বাধ্যতামূলক নয়। সরকারি তথ্য অনুযায়ী, e-Ration Card-এর printed copy অথবা mobile phone-এ থাকা soft copy দেখিয়ে রেশন দোকানে ব্যবহার করা যায়।

তবে খাদ্যশস্য দেওয়ার সময় beneficiary authentication-এর জন্য Aadhaar-based biometric authentication অথবা Registered/linked mobile number-এ পাঠানো OTP ব্যবহারের ব্যবস্থা রয়েছে।

২০২৬ সালে e Ration Card নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

২০২৬ সালেও পশ্চিমবঙ্গের Food & Supplies Department-এর online ration card services-এর মাধ্যমে e-Ration Card সংক্রান্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। সরকারি website-এ Download e-Ration Card পরিষেবা এবং ration card-related বিভিন্ন online service চালু রয়েছে।

e-Ration Card পশ্চিমবঙ্গের রেশন কার্ড ব্যবস্থাকে আরও সহজ করেছে। রেশন কার্ডের সঙ্গে প্রয়োজনীয় Aadhaar ও Mobile Number linked থাকলে এবং e-Ration Card অনুমোদিত হয়ে থাকলে PDF format-এ e-Ration Card download করে মোবাইলে রাখা যায়।


রেশন দোকানে যাওয়ার সময় physical card না থাকলেও e-Ration Card-এর soft copy বা print out ব্যবহার করা যায়। তাই ভবিষ্যতের জন্য e-Ration Card-Download করে PDF ফরম্যাটে মোবাইলে নিরাপদে সংরক্ষণ করে রাখা ভালো।

আরও পড়ুন:

Ration Card ekyc: অনলাইনে ekyc কীভাবে করবেন, Status Check, প্রয়োজনীয় Documents, ও সম্পূর্ণ Process

WB Ration Card এই ১২টি জিনিস থাকলে রেশন কার্ডে ভর্তুকির খাদ্যশস্য বন্ধ হতে পারে!

West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II—কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য?

Leave a Comment