Annapurna Yojana হলো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি সরকারি প্রকল্প, এই প্রকল্পে প্রতিমাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য সুবিধাভোগীদের আধার-লিংকড ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মাসিক সহায়তা প্রদান করা হয়। এই আর্টিকেলে অন্নপূর্ণা যোজনা যোগ্যতা, অনলাইন আবেদন, ও status check করার পদ্ধতি বিস্তারিতভাবে বলা হয়েছে।
Annapurna Yojana 2026 যেটা আগে Lakshmi Bhandar নামে পরিচিত ছিল। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের Department of Women & Child Development & Social Welfare দ্বারা ৩ জুন ২০২৬ চালু করা হয়।
Annapurna Yojana Online Apply: অনলাইন আবেদন
এই যোজনার আবেদন অনলাইনে ও করা যায়।
অন্নপূর্ণা যোজনা-র অনলাইন আবেদন Step by Step:
Step 1: প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার এ গিয়ে সার্চ করুন socialregistry.wb.gov.in
Step 2: আপনার সামনে Official Website খুলবে
Step 3: Head of Family র মোবাইল নাম্বার দিলে OTP আসবে
Step 4: OTP দিয়ে লগ-ইন করুন
Step 5: প্রথমে Head of Family র সমস্ত তথ্য সঠিক ভাবে লিখুন
Step 6: ডকুমেন্টস আপলোড করুন
Step 7: Family Member Add করুন
Step 8: ডকুমেন্টস আপলোড করুন
Step 9: যদি অন্নপূর্ণা যোজনার আবেদনকারী থাকেন ডান দিকে টিক্ করুন
Step 10: ধাপে ধাপে বাড়ির সমস্ত প্রাপ্ত বয়স্ক সদস্য অ্যাড করুন
Step 11: বাড়িতে বাচ্চা থাকলে একে একে অ্যাড করুন
Step 12: বাচ্চার তথ্য লিখুন
Step 13: একের বেশি বাচ্চা থাকলে অ্যাড করুন
Step 14: সমস্ত তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন
Step 15: ফাইনাল সাবমিট করার পরে যদি আবেদন সফল ভাবে সম্পন্ন হয় তাহলে একটা Temporary Application ID প্রদান করা হবে
Annapurna Yojana Verification: ভেরিফিকেশন
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের সততা যাচাই করতে সরকারি কর্মীরা সরাসরি আবেদনকারীর বাড়ি গিয়ে, অথবা কল করে ভেরিফিকেশন করা হয়।এই প্রক্রিয়াতে আবেদনকারীর জমা আবেদনপত্রের সাথে বাস্তব জীবনযাত্রার মিল নিখুঁত ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং তারা তাদের ফর্মে সঠিক তথ্য দিয়েছেন কিনা সেটা দেখা হয়।
অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন-সম্ভাব্য কিছু প্রশ্ন:
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত কিনা?
- পরিবারে কেউ সরকারি পেনশন ভোগী আছেন কিনা?
- আয়ের উৎস ও পারিবারিক বার্ষিক আয়?
- আয়কর প্রদান করেন কিনা?
- আপনার বাড়িতে তিনটির বেশি পাকা ঘর আছে কিনা? (শুধুমাত্র শহরাঞ্চলের জন্য প্রযোজ্য)
- আপনার বাড়িতে দুই চাকা বা চার চাকা গাড়ি আছে কিনা?
- আপনার বাড়ির বাচ্চাদের ভ্যাকসিন হয়েছে কিনা?
- আপনার বাড়ির বাচ্চারা কোন স্কুলে এ পড়ে? (সরকারি না বেসরকারি)
- ২০২৬ সালে SIR এ আপনার নাম ডিলিট হয়েছে কিনা? যদি ডিলিট হয়ে থাকে তাহলে Tribunal এর কাগজ দেখাতে হবে।
ভেরিফিকেশন এর সময় কী কী ডকুমেন্টস রাখতে হবে?
- পরিবারের সকল সদস্যের আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)
- সমস্ত নথির অরিজিনাল এবং জেরক্স
- DBT Linked Savings Bank Account
এই যোজনায় কারা আবেদন করতে পারবেন না?
- সরকারি কর্মচারি।
- অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগী।
- যারা আয়কর প্রদান করেন।
- যদি আবেদনকারী নিজে প্রতিমাসে ১০,০০০ এর বেশি আয় করছেন।
- শহরাঞ্চলে বসবাসকারী যাদের ৩ টে বা তার বেশি রুম আছে।
- পৌর কর্পোরেশন অঞ্চলের বসবাসকারী যার ৫০ ডেসিমেলের বেশি জমি আছে।
যাচাইকরণের পর অনলাইন আপলোড
ভেরিকেশন ও নথির সততা নিশ্চিত করার পরেই আবেদনগুলি চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন আপলোড করা হচ্ছে।
অযোগ্য আবেদনকারী চিহ্নিত করণ
আবেদনকারী যারা এই অন্নপূর্ণা যোজনার যোগ্য নন তাদের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়ার কিছু প্রধান কারণ:
- আবেদনের সময় সঠিক তথ্য না দেওয়া।
- ভুল মোবাইল নম্বর দিলে।
- অনলাইনে ভুল ডকুমেন্ট আপলোড করলে।
- ভুল জন্ম তারিক দিলে।
Annapurna Yojana Status Check
বর্তমানে Status Check করার জন্যে official website: socialregistry.wb.gov.in ভিসিট করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করলে Annapurna Yojana Application Status check করা যাবে।
আবেদন বাতিল হলে কী দ্বিতীয়বার আবেদন করা যাবে?
বর্তমানে আবেদন বাতিল হলে Annapurna Portal-এ Claim option যোগ করা হয়েছে। যাতে আবেদনকারী তাদের বাতিল আবেদন আর একবার যাচাই করাতে পারবেন।পরবর্তী সময়ে এই Claim আবেদন Track Claim অপসন এর মাধ্যমে Claim Status Check করা যাবে।
অন্নপূর্ণা যোজনার আবেদনের পরে Status Check-এ কী কী Status দেখা যায়?
সাধারণত আবেদনের পরে যে সমস্ত Status দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেগুলি হলো—
১. Application Submitted
আবেদনের পরে যদি Application Submitted দেখতে পান তাহলে আবেদন সফলভাবে জমা হয়েছে।
২. Application Under Process
আবেদনের পরে যদি status Check করার সময় যদি Application Under Process দেখতে পান তাহলে আবেদন প্রক্রিয়ার কাজ সরকারি স্তরে চলছে।
৩. Under Enquiry
আপনি যদি Under Enquiry status দেখেন তাহলে আপনার আবেদন সরকারি স্তরে Enquiry বা verification করা হচ্ছে।
৪. Under Further Enquiry
আপনার আবেদন যদি Under Further Enquiry মধ্যে থাকলে তাহলে আপনার আবেদন সরকারি স্তরে যে Enquiry আগে করা হয়েছিল সেটা আবার যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
৫. Rejected & Maybe Further Verified
আবেদনের স্ট্যাটাস যদি Rejected & Maybe Further Verified হয় তাহলে আবেদন বাতিল করা হয়েছে, এবং আরও যাচাওকরণ হতে পারে।
৬. Rejected
আবেদন বাতিল হলে রিজেক্টেড লেখা থাকতে পারে। তবে আবেদনকারী যদি Claim করেন তাহলে আবেদন পুনরায় যাচাই করা হওয়ার সম্ভাবনা থাকে।
৭. Approved
আবেদন মঞ্জুর হলে স্ট্যাটাস Approved দেখা দেবে।
Bank Account কী DBT Linked থাকতে হবে?
হ্যা, এই যোজনার অর্থ Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে প্রধান করা হয়, তাই Bank Account-টি আধারের সাথে সংযুক্ত থাকতে হবে।
Joint Account থাকলে কী সমস্যা হতে পারে?
সুবিধাভোগীর নামে একটি Savings Bank Account থাকতে হবে। এবং সেটি Single Account হওয়া বাধ্যতামূলক, Joint Account থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।
কী ধরণের Bank Account থাকতে হবে?
সমস্ত সরকারি এবং সরকার স্বীকৃত প্রাইভেট Bank Account থাকলে আবেদন করা যাবে।
Bank Validation Failure কী?
সাধারণত কিছু বিশেষ কারণে “Bank Validation Failure” হতে পারে সেই কারণগুলি হলো:
- Bank Account-এ KYC আপডেট না করা থাকলে।
- আধার ও ডকুমেন্টের তথ্যের মধ্যে অমিল থাকলে যেমন নামের বানান, জন্মতারিখ, বাবা বা মায়ের নাম এই তথ্যগুলির মধ্যে অমিল থাকলে।
- যে Bank-এ Account আছে সেখানে কিছু সমস্যা হলে।
Bank Validation Failure সমাধান
সাধারণত Bank Validation Failure-এর সমস্যার সম্মুখীন হলে এর সমস্যা ঠিক করা যাই যেমন–
- Bank-এ গিয়ে KYC আপডেট করলে।
- আধার বা অন্য ডকুমেন্টে তথ্য ভুল থাকলে সেটাকে সংশোধণ করলে।
- DBT Link কে De-Link করে আবার Link করলে।
অনলাইনে আবেদনের সময় কী কী তথ্য গুরুত্বপূর্ণ?
অনলাইনে আবেদনের সময় এই সমস্ত তথ্যগুলি সঙ্গে রাখতে হবে যেমন:
- আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর।
- আবেদনকারীর পরিবারের সদস্যের ভোটার কার্ড, আধার কার্ড।
- আবেদনকারীর পরিবারে যদি নাবালক অথবা শিশু থাকলে তার বা তাদের আধার কার্ড।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- আবেদন জমা দেওয়ার পরে Temporary Application ID নোট করে বা স্ক্রিনশট নিয়ে রাখুন।
- ব্যাঙ্ক একাউন্ট DBT Link করা জরুরি।
- মোবাইল নম্বর চালু রাখা প্রয়োজন, কারণ কল বা সমস্ত আপডেট ওই নম্বরে আসবে।
- অন্নপূর্ণা যোজনার আবেদন Online ও Offline দুই মাধ্যমেই করা যায়, তবে সরকারি ঘোষণা অনুযায়ী নতুন আবেদন প্রক্রিয়া বন্ধ বা স্থগিত হতে পারে। তাই সরকারি নোটিফিকেশন সব সময় জেনে রাখা জরুরি।
Official Source: Department of Women & Child Development & Social Welfare
আরো পড়ুন
West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents
West Bengal CM Scholarship 2026 (Nabanna Scholarship): Yearly Financial Assistant ₹10,000
Kotak 811 Zero Balance Account কী? অনলাইন account খোলার সম্পূর্ণ গাইড 2026