Nabanna Scholarship (নবান্ন স্কলারশিপ) হলো পশ্চিমবঙ্গ সরকারের Chief Minister’s Relief Fund-এর একটি আর্থিক সহায়তা প্রদানকারী Scholarship Scheme, এই Scholarship-এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকস্তরে পড়াশুনা করা যোগ্য ছাত্রছাত্রীদের সহায়তা করা হয়, যাতে আর্থিক কারণে তাদের পড়াশুনায় কোনো বাধা সৃষ্টি না হয়। আজকের আর্টিকেলে আমরা জানবো এই Scholarship-এর জন্য কিভাবে আবেদন করবেন? ডকুমেন্ট কী কী প্রয়োজন? এবং গুরুত্বপূর্ণ তথ্য ও সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
Nabanna Scholarship (নবান্ন স্কলারশিপ) কী?
যে সকল মেধাবী ও গরিব ছাত্র ছাত্রী আর্থিক ভাবে দুর্বল, যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই স্কলারশিপের মাধ্যমে। পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল (Chief Minister’s Relief Fund) থেকে এই স্কলারশিপের পরিচালনা করা হয়।
নবান্ন স্কলারশিপ-এ কারা আবেদন করতে পারবেন?
১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজারের মধ্যে থাকতে হবে।
৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার নন্যূতম ৫০% থাকে ৬০% মধ্যে থাকতে হবে।
৪. স্নাতোকত্তরের জন্য স্নাতকে ৫০% – ৫৩% এর মধ্যে থাকতে হবে।
৫. সরকার দ্বারা অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে পড়াশুনা করতে হবে।
নবান্ন স্কলারশিপ-এ প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে?
১. নবান্ন স্কলারশিপ আবেদনপত্র
২. নিজের অঞ্চলের MP / MLA সুপারিশ পত্র।
৩. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
৪. শেষ পরীক্ষার মার্কশীট।
৫. আধার কার্ড।
৬. সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক।
৭. পাসপোর্ট সাইজ ছবি।
৮. আধার লিংকড মোবাইল নম্বর।
কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- যদি আগে থেকে কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপের সুবিধা নিয়ে থাকলে, Nabanna Scholarship-এ আবেদন করা যাবে না।
- একজন আবেদনকারী শুধুমাত্র বছরে একবারই আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় যে তথ্যগুলি সাথে রাখতে হবে:
- দশম শ্রেণীর রোল নম্বর ও বছর।
- সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহ।
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC code, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম।
Nabanna Scholarship 2026 Apply Online
আবেদনকারীকে official website এ log-in করে আবেদন করতে হবে।
Chief Minister Relief Fund,
official website: https://cmrf.wb.gov.in
Step by Step:
Step ১: প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
Step ২: লগ-ইন করুন।
Step ৩: নিজের ডিটেলস ফিল করুন।
Step ৪: ডকুমেন্টস আপলোড করুন।
Step ৫: ডকুমেন্টস আপলোড সফল হলে, “Application Reference Number” প্রদান করা হবে।
এপ্লিকেশন রেফারেন্স নম্বর যত্ন সহকারে রাখুন, ভবিষ্যতে Application Status Check করা যাবে।
ডকুমেন্টস গুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এবং File Size ৫০০ KB মধ্যে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
স্কলারশিপের অর্থ কি ভাবে প্রদান করা হয়?
স্কলারশিপের অর্থ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ট্রান্সফার করে প্রদান করা হয়।
স্কলারশিপের অর্থের পরিমান কত?
স্কলারশিপের অর্থের পরিমান বছরে ₹10,000
Offline আবেদন জমা করা যাবে কী?
না, বর্তমানে শুধু Online আবেদন জমা করা যাবে।
আরো পড়ুন বিশেষ কিছু Government Scheme:
West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents
APAAR ID Card কী? APAAR Card কেন দরকার, কী ভাবে তৈরি করবেন ও সুবিধা – সম্পূর্ণ তথ্য