Senior Citizen Savings Scheme (SCSS): সুদের হার, যোগ্যতা, আবেদন পদ্ধতি, কর সুবিধা ও সম্পূর্ণ গাইড

অবসরের পর নিয়মিত ও নিরাপদ আয়ের জন্য ভারত সরকারের অন্যতম জনপ্রিয় সঞ্চয় প্রকল্প হলো Senior Citizen Savings Scheme (SCSS) (সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম) মূলত এটি দেশের প্রবীণ নাগরিকদের জন্য ২০০৪ সালে চালু করা হয়। এই প্রকল্পে ব্যাঙ্কের Fixed Deposit এর তুলনায় সুদের হার বেশি, এবং সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি তিন মাসে সুদ প্রদান করা হয়। বর্তমানে জুলাই সেপ্টেম্বর ২০২৬ SCSS Account -এ বার্ষিক সুদের হার ৮.২০% ধার্য করা হয়েছে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)

আপনি যদি আপনার অবসরের পর একটি নিরাপদ বিনিয়োগের সাথে নিয়মিত আয়ের নির্ভরযোগ্য মাধ্যম খুঁজে থাকেন তাহলে Senior Citizen Savings Scheme (সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম) আপনার জন্য একটি উপযোগী বিকল্প হতে পারে।

Senior Citizen Savings Scheme (SCSS) কী ধরণের প্রকল্প?

Senior Citizen Savings Scheme (SCSS) (সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম) হলো একটি সঞ্চয় প্রকল্প।যা ভারত সরকার দ্বারা ২০০৪ সালে দেশের ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য চালু করা হয়।

Senior Citizen Savings Scheme-মূল উদ্দেশ্য কি?

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অবসরপ্রাপ্ত নাগরিকদের নিরাপদ বিনিয়োগের সাথে নিৰ্দিষ্ট সময় অন্তর নিশ্চিত সুদের মাধ্যমে নিয়মিত আয় প্রদান করা।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এর বৈশিষ্ট্য

সরকারের সমথির্ত নিরাপদ বিনিয়োগ।

বর্তমান বার্ষিক সুদের হার ৮.২০%

প্রতি তিন মাস অন্তর সুদ প্রদান। 

Scheme-এর মেয়াদ ৫ বছর। 

নির্দিষ্ট শর্তে ৫ বছর থেকে আরও ৩ বছর মেয়াদ বাড়ানো যায়। 

আয়কর আইনের ধারা ৮০C  অনুযায়ী কর ছাড়ের সুবিধা।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এর সুদের হার (২০২৬)

২০২৬ সালে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জন্য সুদের হার বার্ষিক ৮.২০%

গুরুত্বপূর্ণ তথ্য:

সুদের হার: ৮.২০% বার্ষিক। 

সুদ প্রদানের মেয়াদ: প্রতি তিন মাস অন্তর (Quarterly)

প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করা হয়।

কারা আবেদন করতে পারেন?

১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. বয়স ৬০ বছর বা তার বেশি। 

৩. ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। 

যদি অবসরজনিত সুবিধা পাওয়ার ১ মাসের মধ্যে বিনিয়োগ শুরু করেন এবং সরকারি নিয়ম পূরণ করে। 

৪. ৫০ থেকে ৬০ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী। 

নির্ধারিত শর্ত পূরণ করলে। 

SCSS Account-এ কত টাকা বিনিয়োগ করা যায়?

বর্তমান নিয়ম অনুযায়ী:

সর্বনিন্ন বিনিয়োগ ₹১০০০

এরপর ₹১০০০-এর গুণিতকে 

সর্বোচ্চ বিনিয়োগ ₹৩০ লক্ষ

SCSS Account কিভাবে খুলবেন?

India Post বা সরকারি ব্যাংক বা সরকার অনুমোদিত বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

আবেদন করার ধাপ:

১. নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে যান। 

২. SCSS Account Opening Form সংগ্রহ করে পূরণ করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। 

৪. বিনিয়োগের অর্থ জমা করুন। 

৫. যাচাই প্রক্রিয়া সফল হলে Senior Citizen Savings Scheme-এর অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

SCSS Account খোলার সময় সাধারণত নিচের ডকুমেন্টগুলি প্রয়োজন হয় – 

আধার কার্ড 

Pan কার্ড 

বয়সের প্রমানপত্র 

ঠিকানার প্রমানপত্র 

২ কপি পাসপোর্ট সাইজ ছবি 

অবসরপ্রাপ্ত হলে অবসর সংক্রান্ত ডকুমেন্ট 

প্রথম জমা করা অর্থের পেমেন্ট স্লিপ 

এই স্কিমের মেয়াদ

সাধারণত এই স্কিমের মেয়াদ ৫ বছর তবে ৫ বছর পূরণ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী আরও ৩ বছর মেয়াদ বাড়ানো যায়। কিন্তু ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার এক বছরের মধ্যে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়।

SCSS নমিনি (Nomination)

অ্যাকাউন্ট খোলার সময় নমিনি যোগ করা যায়। 

অ্যাকাউন্টধারীর মৃত্যুর ক্ষেত্রে নমিনিকে জমাকৃত অর্থ ও প্রাপ্প সুদ প্রদান করা হয়।

SCSS Tax Benefits:

SCSS-এ  বিনিয়োগ করলে পুরোনো কর ব্যাবস্থায় আয়কর আইনের Section 80C অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। তবে  SCSS প্রকল্প থেকে পাওয়া সুদ করমুক্ত নয়, নির্ধারিত সীমার বেশি সুদ হলে TDS কাটা হতে পারে।

এই স্কিমে কি মেয়াদের আগে অ্যাকাউন্ট বন্ধ করা যায়?

১ বছরের আগে সাধারণত অ্যাকাউন্ট বন্ধ করা যায় না।

১ বছর থেকে ২ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে ১% কেটে নেওয়া হয়।

২ বছরের পরে কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগে বন্ধ করলে ও ১% কেটে নেওয়া হয়।

Extend করা অ্যাকাউন্ট নির্দিষ্ট শর্তে এক বছর পর জরিমানা ছাড়াই বন্ধ করার সুযোগ থাকতে পারে।

এই স্কিমের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:

একজন ব্যাক্তি দুটি  অ্যাকাউন্ট রাখতে পারেন তবে বিনিয়োগের অর্থ নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। 

এই স্কিমে সুদ তিন মাস অন্তর প্রদান করা হয়।

সুদের হার প্রতি তিন মাস পর্যালোচনা করে নির্ধারিত হয়। 

SCSS অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা আছে

এই স্কিমের সুবিধা:

১. সরকারি স্কিমে নিরাপদ বিনিয়োগ

এটি একটি সরকারি স্কিম তাই মূলধন সম্পূর্ণ নিরাপদ থাকে।

২. আকর্ষনীয় সুদের হার

সাধারণত সেভিংস অ্যাকাউন্ট বা Fixed Deposit এর তুলনায় এই স্কিমে সুদের হার বেশি, বর্তমানে সুদের হার ৮.২০%

৩. সুদ প্রদানের সময়সীমা

ত্রৈমাসিক ভিত্তিতে (Quarterly) সুদ পাওয়া যায়, যার কারণে একটি নিয়মিত আয়ের উৎস তৈরি হয়।

৪. কর ছাড়ের সুবিধা

পুরোনো কর ব্যাবস্থায় Section 80C অনুযায়ী কর ছাড়ের সুবিধা আছে।

৫. নমিনেশন সুবিধা

SCSS Account খোলার সময় নমিনি যোগ করা যায়।

এই স্কিমের কিছু সীমাবদ্ধতা:

সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩০ লক্ষ 

সুদের উপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী কর দিতে হতে পারে। 

মেয়াদ পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জরিমানা প্রযোজ্য।

কারা আবেদন করতে পারেন?

এই স্কিমটি বিশেষভাবে উপযুক্ত –

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী 

অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মচারী

নিয়মিত ত্রৈমাসিক আয় চান প্রবীণ নাগরিক

কম ঝুঁকি ও নিরাপদ বিনিয়োগ করতে চান এমন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক

Senior Citizen Savings Scheme (SCSS) হলো অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ স্কিম।সরকারি সুরক্ষার সাথে আকর্ষণীয় সুদের হার এবং ত্রৈমাসিক সুদ প্রদান ও কর সুবিধার কারণে এটি আর্থিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

Senior Citizen Savings Scheme কী?

এটি ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প যা ৬০ বছর ও তার বেশি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্যে চালু করা হয়েছে।

SCSS প্রকল্পে সুদের হার কত?

SCSS স্কিমে বার্ষিক সুদের হার ৮.২০%

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ কত?

প্রাথমিক মেয়াদ ৫ বছর। তবে ৩ বছর বাড়ানো যাবে।

সর্বোচ্চ কত বিনিয়োগ করা যাবে?

বিনিয়োগের পরিমান সর্বোচ্চ ৩০ লক্ষ।

SCSS প্রকল্প কী নিরাপদ?

হ্যা, এটি একটি সরকারি স্কিম হওয়ার কারণে সম্পূর্ণ নিরাপদ।

আরো পড়ুন

Postal Life Insurance (PLI): পোস্টাল লাইফ ইন্সুরেন্স

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা: Post Office Gram Suraksha Yojana (RPLI)

National Pension System (NPS) 2026

Ayushman Bharat Yojana 2026- আয়ুষ্মান ভারত যোজনা

Leave a Comment