Ayushman Card হলো ভারতের কেন্দ্রীয় সরকারের Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana-র অধীনে একটি Smart Card বা স্বাস্থ্য কার্ড। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে cashless চিকিৎসার সুবিধা প্রদান করা হয়।
২০১৮ সালে ২৩ সেপ্টেম্বররে এই আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি চালু করা হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য পরিষেবার ব্যায়ের যুগে আর্থিকভাবে দুর্বল, গরিব, মধ্যবিত্ত ও নিন্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প খুবই উপকারী প্রকল্প হয়ে উঠেছে। এই প্রকল্পের ফলে হাসপাতাল ভর্তি থেকে শুরু করে জটিল অস্ত্রপ্রচার, এবং বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসার ক্ষেত্রে মানুষের আর্থিক চাপ অনেকটাই কমে গিয়েছে।
Ayushman Card কী?
Ayushman Card হলো একটি Digital বা Physical Card যার মাধ্যমে (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana-র অধীনে) যোগ্য সুবিধাভোগীদের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে cashless চিকিৎসার পরিষেবা প্রদান করা হয়।
Ayushman Card New Update 2026
- ৪৩.৯৮ কোটির ও বেশি Ayushman Card তৈরি হয়েছে।
- ১০.৭১ কোটির বেশি হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।
- ৩৬,০০০ ও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হয়েছে।
- ৬২ কোটির ও বেশি মানুষ এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে।
- ২০২৬ সালে পশ্চিমবঙ্গ ও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে।
Ayushman Card Eligibility: কারা যোগ্য?
- গ্রামীণ দরিদ্র পরিবার
- ভূমিহীন শ্রমিক পরিবার
- কাঁচা ঘরে বসবাসকারী পরিবার
- দৈনিক মজুরির শ্রমিক
- তপসিলি জাতি ও তপসিলি উপজাতি পরিবার
- আর্থিকভাবে দুর্বল শহরের পরিবার
- ২০২৬ সালে ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে।
এই কার্ডের সুবিধাগুলি:
১. প্রতিবছর ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবীমা
প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা
২. ক্যাশলেস চিকিৎসা
হাসপাতালে ভর্তির সময় কোনো অর্থ জমা করার প্রয়োজন নেই, সমস্ত অনুমোদিত চিকিৎসার খরচ এই প্রকল্পের দ্বারা প্রদান করা হয়।
৩. সারা ভারতে ব্যবহার যোগ্য
এক রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা করাতে পারেন।
৪. পূর্ববর্তী রোগ ও অন্তর্ভুক্ত
অন্যান্য স্বাস্থ্য বীমার মতো এখানে পূর্ববর্তী রোগের অপেক্ষার প্রয়োজন নেই, এই প্রকল্পে অন্তর্ভুক্তের প্রথম দিন থেকে সুবিধা পাওয়া যায়।
৫. বিশেষ চিকিৎসা ও অস্ত্রপ্রচার
বিভিন্ন অপারেশন ও জটিল চিকিৎসা এই প্রকল্পের আওতায় রয়েছে যেমন – হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার প্রভৃতি।
কী কী চিকিৎসা কভার করা হয়?
Ayushman Bharat Yojana-র আওতায় বিভিন্ন ধরণের অপারেশন স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত।
যেমন-
- ICU চিকিৎসা
- অর্থপেডিক সার্জারি
- বার্ন কেয়ার
- মাতৃকালীন চিকিৎসা
- নিউরোসার্জারি
- কিডনি ডায়ালাইসিস
- ক্যান্সারের চিকিৎসা
- হৃদযন্ত্রের অপারেশন
এই প্রকল্পের আওতায় কী কী অন্তর্ভুক্ত নয়?
Out-Patient Department (OPD) খরচ
- মাদক পূর্ণবাসন
- ফার্টিলিটি ট্রিটমেন্ট
- কসমেটিক সার্জারি
- ব্যক্তিগত রোগনির্ণয়
- অর্গান ট্রান্সপ্লান্ট
- ইন্ডিভিজুয়াল ডায়াগনস্টিকস
ডকুমেন্টস কী কী লাগবে?
আবেদনের জন্য এই ডকুমেন্টস গুলি প্রয়োজন-
১. আধার কার্ড
২. রেশন কার্ড
৩. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর
আবেদন কী ভাবে করা যায়?
Ayushman Bharat Card এর জন্য অফলাইন ও অনলাইন দুই ভাবেই করা যায়।
Online Apply করার পদ্ধতি
Ayushman Bharat beneficiary portal এ যান
ধাপ: ১
আধার লিংক মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন
ধাপ: ২
আপনার রাজ্য নির্বাচন করুন
ধাপ: ৩
আধার নম্বর, রেশন কার্ড, ফ্যামিলি আইডি, যে কোনো একটার তথ্য দিয়ে নিজের নাম সার্চ করুন
ধাপ: ৪
তালিকায় নাম থাকলে e-kyc সম্পূর্ণ করুন
ধাপ: ৫
সমস্ত তথ্য ভালোকরে যাচাই করুন
ধাপ: ৬
আপনার ছবি আপলোড করুন
ধাপ: ৭
আপনার তথ্য সঠিক থাকলে আবেদন সাবমিট করুন
ধাপ: ৮
অনলাইন যাচাই সম্পন্ন হলে আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে এবং ডাউনলোড করা যাবে।
Offline Apply করার পদ্ধতি
যাদের অনলাইনে আবেদন করতে সমস্যা হলে তারা অফলাইনে আবেদন করতে পারেন।
ধাপ: ১
আপনার নিকটবর্তী CSC সেন্টারে যান
ধাপ: ২
সাথে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যান
ধাপ: ৩
CSC সেন্টারের কর্মী আপনার নাম সার্চ করবেন
ধাপ: ৪
আপনার সঠিক তথ্য উপলব্ধ থাকলে kyc সম্পন্ন হয়ে যাবে
ধাপ: ৫
সমস্ত তথ্য যাচাইয়ের পর আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে
ধাপ: ৬
আপনি কার্ডটি প্রিন্ট অথবা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
আবেদন করার সময় গুরুত্বপূর্ণ তথ্য
১. আধার নম্বর ও মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক।
২. আবেদন করার সময় নিশ্চিত করতে হবে আপনার নাম সুবিধা ভোগীর তালিকায় আছে কিনা।
৩. ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে তাই সমস্ত তথ্য যাচাই করে নেবেন।
ভবিষ্যতে কি পরিবর্তন হতে পারে?
ভবিষ্যতে এই স্বাস্থ্য সুরক্ষার আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ২০২৬ সালে স্বাস্থ্য কমিটি বর্তমান ৫ লক্ষ থেকে বীমা কভার বাড়িয়ে ১০ লক্ষ করার সুপারিশ করেছে। যদিও এখনো কার্যকর হয়নি।
ভারতের কোটি কোটি মানুষ এই Ayushman Bharat Yojana থেকে অনেকেই উপকৃত হচ্ছেন। ক্যাশলেস চিকিৎসার মাধম্যে আর্থিক ভাবে দুর্বল বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বর্তমানে ২০২৬ সালে Ayushman Card এর পরিষেবা দেশের সমস্ত রাজ্যের মানুষের জন্য উপলব্ধ করা হয়েছে, এবং স্বাথ্য সুরক্ষার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত যোজনা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
আয়ুষ্মান কার্ডের কি?
আয়ুষ্মান কার্ড হলো এক ধরণের Digital Health Card, যার মাধ্যমে আয়ুষ্মান ভারত যোজনার আওতায় Cashless Treatment-এর সুবিধা প্রদান করা হয়।
এক বছরে কত টাকার স্বাস্থ্যবীমা পাওয়া যায়?
বর্তমানে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার পরিষেবা পাওয়া যাই।
Online Apply করা যায়?
হ্যা, Online ও Offline দুই ভাবেই apply করা যায়।
কোন App-এর মাধ্যমে মোবাইল থেকে আবেদন করা যাবে?
Ayushman Bharat App-এর মাধ্যমে।
আয়ুষ্মান ভারত যোজনা কত সালে চালু করা হয়েছিল?
আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি ২০১৮ সালে চালু করা হয়েছিল।
Ayushman Bharat Yojana-র মূল উদ্দেশ্য কী?
এই যোজনার মূল উদ্দেশ্য কী? সমাজে আর্থিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার সাথে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
আরো পড়ুন
PM Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) 2026: মাত্র ₹৪৩৬ প্রিমিয়ামে ₹২ লক্ষ জীবন বীমা