PMJJBY Scheme Details: মাত্র ₹৪৩৬ প্রিমিয়ামে ₹২ লক্ষ জীবন বীমা

PMJJBY Scheme (PM Jeevan Jyoti Bima Yojana) এটি ভারত সরকারের একটি জীবন বীমা প্রকল্প। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ৯ মে ২০১৫ সালে ভারতের সাধারণ মানুষের জীবনে আর্থিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে চালু করা হয়ে ছিল।

আজকের এই আর্টিকেলে আমরা জানবো PMJJBY (PM Jeevan Jyoti Bima Yojana) কি? এই প্রকল্পের সুবিধাগুলি কী কী ? কারা আবেদন করতে পারবেন ? এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য।

PMJJBY Scheme কী?

PMJJBY এর Full Form হলো PM Jeevan Jyoti Bima Yojana। এটি একটি সরকারি জীবন বীমা প্রকল্প। যে কোনো মৃত্যুর ক্ষেত্রে জীবন বীমা সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ নাগরিককে কম খরচে জীবন বীমার সুবিধা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা একটি এক বছর মেয়াদি সুরক্ষা ব্যবস্থা, যা প্রতি বছর রিনিউ করতে হয়।

PMJJBY Scheme-এর মূল উদ্দেশ্য কী?

  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা-র মূল উদ্দেশ্যগুলি:
  • সমাজে আর্থিকভাবে পিছিয়েপড়া মানুষকে নূন্যতম খরচে জীবন বীমার সুরক্ষা প্রদান করা।
  • বীমা পরিষেবার আওতায় বেশি মানুষকে নিয়ে আসা। 
  • মানুষের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করা।

PMJJBY Scheme Details

বীমা সুরক্ষা:

জেকোনো কারণে গ্রাহকের মৃত্যু হলে নমিনিকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

পলিসির মেয়াদ:

১ বছর, প্রতি বছর রিনিউ করা যায়।

পলিসি কভারেজের সময়সীমা:

১ জুন থেকে ৩১ মে (১ বছর)

এই যোজনার বিশেষ সুবিধাগুলি:

১. বার্ষিক অল্প প্রিমিয়ামে উচ্চ কভার

বার্ষিক প্রিমিয়াম মাত্র ₹৪৩৬ এর বিনিময়ে ₹২ লক্ষের জীবন বীমা কভার

২. যে কোনো কারণে মৃত্যু হলে কভার

স্বাভাবিক মৃত্য, অসুস্থতা, ও দুর্ঘটনা যে কোনো কারণেই মৃত্যু হলে নমিনি পাবে ₹২ লক্ষ

৩. সহজ ও সরল আবেদন পক্রিয়া

পোস্ট অফিস একাউন্ট বা ব্যাঙ্ক একাউন্ট থাকলেই সহজে আবেদন করা যায়।

৪. গ্রামীণ অঞ্চলের নাগরিকদের জন্য উপকারী

গ্রামীণ অঞ্চলের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারদের জন্য অত্যন্ত উপকারী জীবন বীমা পরিষেবা

৫. PMJJBY Auto-Debit এর সুবিধা

জীবন বীমার বার্ষিক প্রিমিয়াম সরাসরি একাউন্ট থেকেই কেটে নেওয়া হয়, ব্যাংকে গিয়ে জমা করার ঝামেলা নেই।

PMJJBY এবং PMSBY-এর মধ্যে পার্থক্য

বিষয়PMJJBYPMSBY
পুরো নামPradhan Mantri Jeevan Jyoti Bima YojanaPradhan Mantri Suraksha Bima Yojana
বীমার ধরণজীবন বীমাদুর্ঘটনা বীমা
মৃত্যুর ক্ষেত্রেযেকোনো কারণে মৃত্যু হলে ₹২ লক্ষদুর্ঘটনাজনিত মৃত্যু হলে ₹২ লক্ষ
সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রেপ্রযোজ্য নয়দুর্ঘটনায় সম্পূর্ণ অক্ষম হলে ₹২ লক্ষ
আংশিক অক্ষমতাপ্রযোজ্য নয়নির্দিষ্ট ক্ষেত্রে ₹১ লক্ষ
বার্ষিক প্রিমিয়াম₹৪৩৬₹২০
নির্ধারিত বয়সসীমা১৭ থেকে ৫০ বছর১৮ থেকে ৭০ বছর
মূল উদ্দেশ্যজীবন বীমার সুরক্ষাদুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতায় আর্থিক সুরক্ষা

কেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা গুরুত্বপূর্ণ?

ভারতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বহু পরিবার কোনো বীমা সুরক্ষার আওতায় না থাকার কারণে পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের যে কোনো কারণে মৃত্যু হলে সেই পরিবার আর্থিক সংকটের সম্মুখীন হয়। এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সেই সংকটের সময় একটি পরিবারকে সহযোগিতা প্রদান করে।

PMJJBY Claim করার প্রক্রিয়া:

যদি বীমাকৃত ব্যাক্তি বা গ্রাহকের মৃত্যু ঘটে তবে নমিনিকে ব্যাংকে জানাতে হবে। 

Claim ফর্ম ও ডেথ সার্টিফিকেট জমা করতে হয়। 

নোমিনীকে নিজের নথি, ডেথ ক্লেম ফর্মের সাথে জমা করতে হবে।

কী কী কারণে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার একাউন্ট বন্ধ হতে পারে?

  1. গ্রাহকের বয়স ৫৫ হলে। 
  2. পোস্ট অফিস বা সেভিংস ব্যাঙ্ক একাউন্ট যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে। 
  3. Auto-Debit এর সময় বার্ষিক প্রিমিয়াম কাটা না গেলে।
  4. একাউন্ট এ পর্যাপ্ত ব্যালান্স না থাকলে।

কারা এই বীমা যোজনায় আবেদন করতে পারেন?

  • ভারতীয় নাগরিক হতে হবে। 
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে।  
  • পোস্ট অফিস সেভিংস একাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে।

ডকুমেন্ট কী কী লাগবে?

  • পোস্ট অফিস একাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস 
  • ঠিকানার প্রমাণপত্র 
  • পরিচয়ের প্রমাণপত্র
  • নমিনি ডিটেলস 
  • পাসপোর্ট সাইজ ছবি

এই যোজনায় কী ভাবে আবেদন করা যাবে?

এই প্রকল্পে অফলাইন ও অনলাইন আবেদন করা যায়:

অফলাইন:

নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আবেদন জমা করা যেতে পারে।

অনলাইন:

পোস্ট অফিস বা ব্যাঙ্ক এক্কোউন্টে অনলাইন লগইন করে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ও আবেদন করা যেতে পারে।

বর্তমানে PMJJBY Scheme ভারত সরকারের একটি অন্যতম সফল জীবন বীমা যোজনা। বছরে মাত্র ₹৪৩৬ প্রিমিয়ামে ₹২ লক্ষের জীবন বীমা কভার পাওয়া যায়, যা নিম্ন  ও নিম্ন মধ্যবিত্ত পরিবারদের জন্য খুই উপকারী।পরিবারে আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত করতে এই প্রকল্প একটি উপকারী বিকল্প হতে পারে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

এই প্রকল্পে যোগদানের জন্য কি কোনো মেডিকেল টেস্ট প্রয়োজন?

না, এই প্রকল্পের জন্য কোনো Medical Test প্রয়োজন নেই। আবেদন পত্রের সাথে  শুধুমাত্র একটি সুস্থতার স্ব-ঘোষণা পত্র (Self Declaration Form) জমা করতে হয়।

এই স্কিম বন্ধ করে দেওয়ার পর আবার কি যোগদান করা যায়?

হ্যা, এই প্রকল্পের শর্তাবলী মেনেই পুনরায় নাম নথিভুক্ত করা যায়।

এই প্রকল্পের মাস্টার পলিসি হোল্ডার কে?

অংশগ্রহণকারী পোস্ট অফিস বা ব্যাঙ্ক মাস্টার পলিসি হিসেবে গণ্য হবে।

বার্ষিক প্রিমিয়াম কত দিতে হয়?

বার্ষিক প্রিমিয়াম ₹৪৩৬ জমা করতে হয়।

আরো পড়ুন

PM Suraksha Bima Yojana 2026: আপনি কি জানেন? বছরে মাত্র ₹২০ জমা করলে পাবেন ₹২ লক্ষ পর্যন্ত দুর্ঘটনা বীমা

ন্যাশনাল পেনশন সিস্টেম 2026 , নিরাপদ অবসরের জন্য সেরা বিনিয়োগ, National Pension System (NPS)

Public Provident Fund (PPF) 2026: ১৫ বছরে কত অৰ্থ জমা করা যায়? জানুন আসল তথ্য

Sukanya Samriddhi Yojana (SSY) : সুকন্যা সমৃদ্ধি যোজনা 2026

Post Office MIS Scheme: পোস্ট অফিসের সরকারি স্কিমে প্রতি মাসে নিশ্চিত আয়, জানুন Interest Rate ও নিয়ম