বর্তমান সময়ে সবাইকে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ন। কেউ চাকরি করুন বা ব্যবসা, অবসরের পরে নিয়মিত আয়ের ব্যবস্থা থাকলে জীবন অনেক সহজ হয়।তাই মানুষের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে চালু করা হয়েছিল NPS Scheme বা (National Pension System)
এই scheme যদিও আগে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যে ছিল, কিন্তু ২০০৯ সালে এই পেনশন স্কিম-এর সুবিধা ভারতের সকল নাগরিকরা জন্য মঞ্জুর করে দেওয়া হয়। তবে ২০০৮-এর ১ জুলাই এর পরে যোগদানকারী সকল সরকারি কর্মচারীদের জন্য এই “নির্ধারণ অবদান ভিত্তিক” পেনশন ব্যবস্থা বন্ধ করার পরে এই NPS Scheme চালু করা হয়েছিল।
আজকে এই আর্টিকেলে আমরা জানবো NPS Scheme-এর সুবিধা, যোগ্যতা, আবেদন পক্রিয়া, কর ছাড়, বিনিয়োগের নিয়ম, এবং গুরুত্বপূর্ণ তথ্য।
NPS Scheme কী?
এই scheme হলো ভারত সরকারের একটি দীর্ঘমেয়াদি অবসরকালীন সঞ্চয় প্রকল্প।এটি পার্লামেন্ট একটি আইনের দ্বারা গঠিত Pension Fund Regulatory and Development Authority (PFRDA) পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়।
NPS Scheme-এর মূল উদ্দেশ্য:
এই scheme-এর মূল উদ্দেশ্য হলো ভারতে একটি পেনশন সুবিধা প্রাপ্ত সমাজ গড়ে তোলা, এবং একজন ব্যাক্তি তার NPS অ্যাকাউন্টে এ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন, যার ফলে তিনি আর্থিকভাবে সুরক্ষিত জীবনযাপন করতে পারবেন, এটাই হলো ন্যাশনাল পেনশন সিস্টেম স্কিমের মূল উদ্দেশ্য।
Benefits of NPS
- অবসরের জন্য দীর্ঘমেয়াদি সঞ্চয়।
- আয়কর আইনের অধীনে কর ছাড়।
- কম অর্থে বিনিয়োগ শুরু করা যায়।
- বাড়িতে বসেই অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায়।
- পেশাদার ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে বিনিয়োগ পরিচালিত হয়।
- সরকার দ্বারা পরিচালিত হওয়ার কারণে জমা অর্থ নিরাপদ ও সুরক্ষিত থাকে।
- অবসরের পরে নিয়মিত পেনশন পাওয়া যায়।
ট্যাক্স বেনিফিটস: NPS Tax Benefits
বিনিয়োগের ক্ষেত্রে কর সুবিধাগুলি:
80CCD (1)- ধারার অধীনে ₹১,৫০,০০০ পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই সুবিধাটি মূল বেতনের ১০%-এর মধ্যে সীমাবদ্ধ। বেতনভোগী নন তাদের জন্য এই সুবিধাটি মোট আয়ের ২০%-এর মধ্যে সীমাবদ্ধ। ধারা 80CCE, 80C, 80CCC, এবং 80CCD (১)-এর অধীনে প্রাপ্ত সুবিধার মোট সীমা ₹১,৫০,০০০
ধারা 80CCD (1B)-এর অধীনে ৫০,০০০ পর্যন্ত বিনিয়োগ করা যায়।এটি ধারা ৮০c-এর আওতাভুক্ত কর সুবিধার অতিরিক্ত এবং শুধুমাত্র NPS-এর ক্ষেত্রে প্রযোজ্য।
NPS-এ কারা আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
- NRI-রাও নিৰ্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৭০ হতে হবে।
ডকুমেন্ট কি কি লাগবে?
1. আধার কার্ড
2. পান কার্ড
3. সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট
4. পাসপোর্ট সাইজ ছবি
অ্যাকাউন্টের ধরণ: NPS Account Type
এই পেনশন স্কিমে দুই ধরণের অ্যাকাউন্ট খোলা যায়:
টিয়ার ১: (Tear 1)
এটি একটি প্রাথমিক পেনশন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে জমা অর্থ তোলা ও ব্যবহারের ওপর বিধিনিষেধ রয়েছে। এই পেনশন স্কিমে সমস্ত কর ছাড়ের সুবিধা শুধুমাত্র টিয়ার ১ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য প্রদান করা হয়।
টিয়ার ২: (Tear 2)
NPS টিয়ার ২ হলো একটি বিনিয়োগ অ্যাকাউন্ট। যাদের আগে থেকেই টিয়ার ১ অ্যাকাউন্ট রয়েছে, তারা এই অ্যাকাউন্টে নিজের সুবিধা মতো অ্যাকাউন্ট থেকে অর্থ জমা ও তুলে নিতে পারেন।এই অ্যাকাউন্টের বৈশিষ্ট হলো অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো, তবে এতে কোনো প্রকারের এক্সিড লোড মানে অর্থ তুলে নেওয়ার জন্যে কোনো ফাইন বা জরিমানা দিতে হয় না।
এই টিয়ার ২ অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকারি কর্মীদের (৮০কি) ধারার আওতায় কর সুবিধা প্রদান করে, কিন্তু এতে আংশিক অর্থ তোলার সুবিধা পাওয়া যায়।এই টিয়ার ২ অ্যাকাউন্টে শুধুমাত্র গ্রাহকই অর্থ জমা করতে পারেন কোনো তৃতীয় পক্ষ না।
অনলাইনে কী ভাবে আবেদন করবেন?
1. NPS অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2. প্যান নম্বর, মোবাইল নম্বর ও জন্ম তারিক দিয়ে রেজিস্ট্রেশন করুন।
3. ব্যাক্তিগত ডিটেলস পূরণ করুন।
4. KYC সম্পন্ন করুন।
5. PRAN নম্বর জেনারেট হবে।
6. PRAN নম্বর জেনারেট হওয়ার পর অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।
বিনিয়োগের ধরণ
NPS-এ মূলত দুই ধরণের বিনিয়োগ পদ্দতি রয়েছে যেমন:
Active Choice:
বিনিয়োগকারী নিজের ইচ্ছামতো বিভিন্ন সম্পদ শ্রেণিতে অর্থ বিনিয়োগ নির্ধারণ করতে পারেন।
Auto Choice:
এক্ষেত্রে বয়স অনুযায়ী অর্থ বিনিয়োগের বন্টন অটোম্যাটিক ভাবে পরিবর্তিত হয়।
NPS-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ্য:
- পোর্টেবল অ্যাকাউন্ট।
- সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রিত ও পরিচালিত।
- অনলাইন ব্যাবস্থাপনা।
- স্বচ্ছ বিনিয়োগ ব্যবস্থা।
সীমাবদ্ধতা:
- সময়সীমার আগে অর্থ তোলা যায়না।
- বাজারভিত্তিক বিনিয়োগ হওয়ায় রিটার্ন নির্দিষ্ট নয়।
- অবসরের সময় একটি অর্থের কিছু অংশ দিয়ে Annuity কিনতে হয়।
NPS কেন জনপ্রিয়?
কম খরচ, কর ছাড়, দীর্ঘমেয়াদি অর্থ সঞ্চয়, এবং অবসরের পর নিয়মিত পেনশন এর সুযোগ থাকার কারণে বর্তমানে ন্যাশনাল পেনশন সিস্টেম একটি অন্যতম অবসরকালীন বিনিয়োগ প্রকল্প।
ভবিষ্যতের জন্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে তাহলে এই একটি কার্যকর দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প হতে পারে।সিরকার দ্বারা পরিচালিত তাই ঝুঁকি কম, কিন্তু বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ ও স্কিমের নিয়মাবলি জেনে রাখা দরকার।
কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন ও উত্তর:
NPS Full Form কী?
NPS-এর Full Form হলো National Payment System.
বর্তমানে nps interest rate কত আছে?
এই scheme-এ কোনো নির্দিষ্ট বা নিশ্চিত সুদের হার নেই। এর দীর্ঘমেয়াদি গড় বার্ষিক সুদের হার ৯% থেকে ১২% পর্যন্ত।
NPS Pension Scheme-এ কি কর ছাড় পাওয়া যায়?
হ্যা, পাওয়া যায়।
NPS Scheme কি নিরাপদ?
এটি সম্পূর্ণ নিরাপদ, কারণ এই প্রকল্পটি সরকার দ্বারা পরিচালিত।
ব্যাংক অ্যাকাউন্ট থাকা কি বাধ্যতামূলক ?
হ্যা, এই পেনশন স্কিমের জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন
Public Provident Fund (PPF) 2026: ১৫ বছরে কত অৰ্থ জমা করা যায়? জানুন আসল তথ্য
Sukanya Samriddhi Yojana (SSY) : সুকন্যা সমৃদ্ধি যোজনা 2026