Public Provident Fund (PPF) কী?
Public Provident Fund (PPF) হল এক সরকারি সঞ্চয় ও কর সাশ্রয়ী প্রকল্প।এই প্রকল্পটি ১৯৬৮ সালে অর্থমন্ত্রালয়ের অধীনে National Savings Institute চালু করেছিল।এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছোট সঞ্চয়কে জমা করে আয়কর সুবিধা ও সন্তোষজনক লাভের সাথে বিনিয়োগের সুযোগ প্রদান করা।
২০১৯ সালের ১২ ডিসেম্বর নতুন Public Provident Fund চালু করা হয়, যার ফলে ১৯৬৮ সালের পূর্ববর্তী (PPF) scheme বাতিল করে দেওয়া হয়।
এক নজরে:
প্রকল্পের নাম – Public Provident Fund (PPF)
বছরে নূন্যতম জমা – ₹৫০০
বছরে সর্বোচ্চ জমা – ₹১,৫০,০০০
সুদের হার – ৭.১%
ম্যাচুরিটি – ১৫ বছর
কর সুবিধা – ধারা 80C অনুযায়ী
ঝুঁকি – প্রায় শূন্য
পরিচালনা – সরকারি
কেন Public Provident Fund (PPF) জনপ্রিয়?
এই প্রকল্পের কয়েকটি বিশেষ সুবিধা হলো-
এটা একটি সরকারি স্কিম, তাই ঝুঁকি নেই বললে চলে।
নিয়মিত সুদের সুবিধা পাওয়া যায়।
আয়কর ছাড় পাওয়া যায়।
দীর্ঘমেয়াদি বড় অঙ্কের সঞ্চয় করা সম্ভব।
ম্যাচুরিটির সময় সম্পূর্ণ অর্থে কর ছাড় পাওয়া যায়।
কারা PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন?
ভারতীয় নাগরিক।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবক।
একজন ব্যাক্তি নিজের নামে একটিমাত্র PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন।
কারা এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন না?
NRI (বর্তমান নিয়ম অনুযায়ী নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
HUF – এর নামে নতুন PPF Account খোলা যাবে না।
PPF Account কীভাবে খুলবেন?
ধাপ ১
নিকটবর্তী পোস্ট অফিস নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে যান।
ধাপ ২
PPF Account Opening Form সংগ্রহ করুন।
ধাপ ৩
প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করুন।
ধাপ ৪
প্রথমবার নূন্যতম ₹৫০০ জমা করুন।
ধাপ ৫
যাচাই সম্পূর্ণ হলে Public Provident Fund Account চালু হয়ে যাবে।
বছরে কত জমা করা যায়?
বছরে নূন্যতম ₹৫০০
বছরে সর্বোচ্চ ₹১,৫০,০০০
এই অর্থ একবারে অথবা একাধিক কিস্তিতে জমা করা যায়।
বর্তমান সুদের হার কত?
সুদের হার সরকার দ্বারা সময়ে সময়ে নির্ধারণ করা হয়। ২০২৬ সালে এই প্রকল্পের সুদের হার বার্ষিক ৭.১%
কর ছাড়ের সুবিধা
এই প্রকল্পের অন্যতম বিশেষ সুবিধা হলো কর ছাড়।
এই প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইন 80C অনুযায়ী বছরে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
এই প্রকল্পে অর্জিত সুদ করমুক্ত, ম্যাচুরিটির সময় সম্পূর্ণ অর্থ ও করমুক্ত।
এই বিশেষ কারণেই Public Provident Fund Account কে EEE সুবিধা যুক্ত সঞ্চয় প্রকল্প বলা হয়।
PPF Account এর প্রধান সুবিধাগুলি কী কী?
সরকার পরিচালিত ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ।
নিয়মিত সুদ পাওয়া যায়।
ম্যাচুরিটির অর্থ সম্পূর্ণ করমুক্ত।
দীর্ঘমেয়াদী বড়ো সঞ্চয় তৈরি করা যায়।
লোন ও আংশিক টাকা তোলার সুবিধা।
বিনিয়োগ ও আয়:
একটি PPF Account খোলা ও চালু জন্য রাখার জন্যে নূন্যতম ₹৫০০ জমা রাখা প্রয়োজন। একজন অ্যাকাউন্ট হোল্ডার প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ ₹১,৫০,০০০ জমা করতে পারেন। কোনো আর্থিক বছরে ₹১,৫০,০০০ বেশি জমা করলে সেই অর্থের ওপর কোনো সুদ পাওয়া পাওয়া যায় না। এই অর্থ এককালীন বা কিস্তির মাধ্যমে জমা করা যেতে পারে, তবে এর অর্থ এই না যে প্রতিমাসে একবার জমা করতে হবে।
ভারত সরকারের অর্থ মন্ত্রালয় ধারা প্রতি ত্রৈমাসিকে Public Provident Fund (PPF) অ্যাকাউন্টের সুদের হার ঘোষণা করা হয়। এই সুদের হিসাব বার্ষিক চক্রবৃদ্ধি হারে করা হয় এবং প্রতি বছর মার্চ মাসে প্রদান করা হয়। প্রতি মাসের ৫ তারিকে শেষভাগ এবং মাসের শেষ দিনের মধ্যে যে ব্যালেন্সটি সর্বনিন্ন থাকে, তার ওপর ভিত্তি করে সুদের হিসাব করা হয়।বর্তমানে ২০২৬ সালে এই প্রকল্পের সুদের হার ৭.১% বার্ষিক।
প্রকল্পের মেয়াদ
এই প্রকল্পের মূল মেয়াদ হলো ১৫ বছর। এর পর এটি বন্ধ করে সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া যেতে পারে, বা গ্রাহকের আবেদনের ভিত্তিতে অতিরিক্ত অর্থ জমা করা বা না করার শর্তে ৫ বছরের এক বা একাধিক মেয়াদে এর সময়সীমা বাড়ানো যেতে পারে।
পিপিএফ (PPF) মেয়াদপূর্তির বিকল্প:
এই প্রকল্পের সময়সীমা শেষ হলে গ্রাহকের সামনে তিনটি বিকল্প থাকে।
১. সম্পূর্ণ অর্থ তুলে PPF অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।
২. কোনো নতুন জমা ছাড়াই PPF অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি –
১৫ বছর পূর্ণ হওয়ার পর PPF অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো সম্ভব।মেয়াদপূর্তির পর গ্রাহককে আর কোনো অর্থ জমা কোর্টের হয় না। এটিই হলো ডিফল্ট বা স্বয়ংক্রিয় বিকল্প, অর্থাৎ মেয়াদপূর্তির এক বছরের মধ্যে গ্রাহক যদি কোনো পদক্ষেপ না নেন, তবে এই ব্যবস্থাটি নিজে থেকেই কার্যকর হয়ে যায়।
মেয়াদ বাড়ানোর এই বিকল্প বেছে নিলে Public Provident Fund Account থেকে যেকোনো পরিমান অর্থ তুলে নেওয়া যায়। এক্ষেত্রে একমাত্র শর্ত হলো, একটি অর্থ বছরে মাত্র একবারই অর্থ তোলা যায়। অবশিষ্ট অর্থের ওপর সুদ জমা হতে থাকে।
৩. অর্থ জমা করার সুবিধা সহ PPF অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি –
এই বিকল্পটি বেছে নিলে মেয়াদ বৃদ্ধির পরেও গ্রাহক নিজের অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারেন।এই সুবিধাটি পেতে হলে গ্রাহককে মেয়াদ পূরণের তারিক থেকে এক বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে Form H জমা দিতে হবে।
এই ব্যাবস্থার আওতায় মেয়াদ পরবর্তী ৫ বছরের পুরো সময়কালে গ্রাহক তার PPF অ্যাকাউন্টে জমা মোট অর্থের সর্বোচ্চ ৬০% পর্যন্তই কেবল তুলতে পারেন। প্রতি বছর মাত্র একবারই টাকা তোলা যায়।
PPF Account মেয়াদের আগেই বন্ধ করলে:
২ ডিসেম্বর ২০১৯ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মেয়াদপূর্তি অথবা সময় সীমার আগে এই PPF Account এ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।
পরিবারের কোনো সদস্যের চিকিৎসার জন্য অথবা অ্যাকাউন্টধারীর উচ্চ শিক্ষার প্রয়োজনে এখন ৫ বছর পূর্ণ হওয়ার পর সময়সীমার আগেই অ্যাকাউন্ট বন্ধ করা যায়। তবে নির্ধারিত সময়ের আগে বন্ধ করলে সুদের হারের ওপর ১% ফাইন প্রযোজ্য হয়।
লোনের সুবিধা
গ্রাহকের PPF Account যদি নূন্যতম তিন বছর পুরানো হয়, তবে লোনের সুবিধা পাওয়া যায়, ১২ ডিসেম্বর ২০১৯ বা তার পরে পিপিএফ অ্যাকাউন্টের গ্রাহক দ্বারা গৃহীত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার পিপিএফ-এর সুদের হারের চেয়ে ১% বেশি হয়।
পিপিএফ অ্যাকাউন্ট নমিনেশন
এক বা তার বেশি ব্যক্তির নামে নমিনেশন-এর নাম নির্ধারণ করা যায়, গ্রাহক নমিনিদের প্রাপ্প অংশের পরিমান ও নির্ধারণ করতে পারেন।অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই জমা অর্থ তার নমিনিকে প্রদান করা হয়। নমিনির মৃত ব্যাক্তির অ্যাকাউন্টটি চালিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।মৃত ব্যাক্তির অ্যাকাউন্টে জমা অর্থের পরিমান ₹১,৫০,০০০ বেশি হলে সেই অর্থের দাবি নমিনি করতে পারবেন নিজের পরিচয়ের প্রমান দিয়ে।
PPF জরিমানা / Fine
এক বছরের মধ্যে যদি কোন অর্থ জমা বা বিনিয়োগ না করা হয়, তবে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, পুনরায় চালু করার জন্যে গ্রাহককে ₹৫০ করে জরিমানা বা ফাইন দিতে হয়।
পিপিএফ অ্যাকাউন্ট স্থানান্তর / Transfer
অ্যাকাউন্টহোল্ডারের অনুরোধ অনুযায়ী এই অ্যাকাউন্ট অন্য কোনো ব্যাঙ্ক, বা পোস্ট অফিস ট্রান্সফার করা যেতে পারে। আপনি যদি Internet Banking-এর সুবিধা ব্যবহার করে থাকেন তাহলে Log-in করলেই Public Provident Fund Account Tab দেখা দেবে, সেই অপসন থেকে এই অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়, অথবা ব্যাংক বা পোস্ট অফিস যেখানে গ্রাহকের পিপিএফ অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন জমা করতে হয়।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
PPF কী?
PPF হলো সরকার পরিচালিত একটি দীর্ঘ মেয়াদি সঞ্চয় প্রকল্প।
PPF প্রকল্পের সুবিধা কি?
এই প্রকল্পের সুবিধা হলো এটি একটি সম্পূর্ণ নিরাপদ ও এতে বিনিয়োগ করলে আয়করে ছাড় ও পাওয়া যায়।
এক বছরে নূন্যতম ও সর্বোচ্চ কত জমা করা যায়?
এক বছরে নূন্যতম ₹৫০০ ও সর্বোচ্চ ১,৫০,০০০ জমা করা যায়।
ম্যাচুরিটি কত বছরে হয়?
১৫ বছর, তবে চাইলে আরও ৫ বছর বাড়ানো যায়।
ম্যাচুরিটির আগে অর্থ তোলা যাবে কী ?
হ্যা, তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর আংশিক অর্থ তোলা যায়।
বর্তমান সুদের হার কত?
বর্তমানে বার্ষিক সুদের হার ৭.১%
পিপিএফ অ্যাকাউন্ট কি অনলাইন খোলা যায়?
হ্যা, ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে খোলা যায়।
সম্পর্কিত আর্টিকেলগুলি:
Sukanya Samriddhi Yojana (SSY) : সুকন্যা সমৃদ্ধি যোজনা 2026
Annapurna Yojana 2026: Status Check, Verification, জুলাই মাসে কারা পাবেন? ₹6000 জানুন আসল তথ্য