Post Office MIS Scheme: পোস্ট অফিসের সরকারি স্কিমে প্রতি মাসে নিশ্চিত আয়, জানুন Interest Rate ও নিয়ম

আজকে আমরা এমন একটি সরকারি ও জনপ্রিয় Small Savings Scheme নিয়ে আলোচনা করবো যে স্কিমে একবার বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট আয় করা যায়। এই স্কিমটি হলো Post Office MIS Scheme, এই স্কিমে মূলধন তুলনামূলকভাবে নিরাপদ এবং প্রতি মাসে মাসে সুদের অর্থ পাওয়া যায়।

বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যাক্তি, গৃহিনী, চাকরিজীবী, বা যারা প্রত্যেক মাসে আয়ের উৎস তৈরি করতে চান তাদের জন্যে এই স্কিমটি আয়ের একটা ভালো বিকল্প হতে পারে।

Post Office MIS Scheme কী?

Post Office MIS Scheme হলো ভারত সরকারের Post Office Monthly Income Scheme, এই স্কিমে এককালীন একটি নির্দিষ্ট পরিমান অর্থ জমা করলে সেই অর্থের উপর নির্ধারিত সুদের ভিত্তিতে প্রতি মাসে আয় করা যায়।

এই সরকারি স্কিমে বিনিয়োগে ঝুঁকি নেই, কারণ বাজারের ওঠানামার ঝুঁকির মধ্যে থাকে না, যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য বিকল্প।

২০২৬ সালে এই স্কিমের সুদের হার কত?

বর্তমানে এই স্কিমের বার্ষিক সুদের হার হলো 7.4% 

এই সুদের অর্থ প্রতি মাসে বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টের জমা করা হয়ে থাকে।

বিনিয়োগের আগে সরকারি তথ্য জেনে নেওয়া উচিত কারণ প্রতি তিনমাসে স্কিমের সুদের হার পরিবর্তন হতে পারে।

Post Office Monthly Income Scheme এর প্রধান বৈশিষ্ট:

সরকারি, ঝুকিহীন,নিরাপদ বিনিয়োগ।

প্রতি মাসে নির্দিষ্ট আয়। 

ম্যাচুরিটি 5 বছরে। 

একক ও যৌথ অ্যাকাউন্ট। 

অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নামে অভিভাবকরাও অ্যাকাউন্ট খুলতে পারেন।

Maturity পর আবার এই স্কিমে বিনিয়োগ করা যায়।

এই স্কিমে কত টাকা বিনিয়োগ করা যায়?

সর্বনিন্ন বিনিয়োগ ₹1000

Single অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের সীমা 9 লক্ষ। 

Joint অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের সীমা 15 লক্ষ।

Post Office MIS Scheme এ কারা আবেদন করতে পারবেন?

ভারতীয় নাগরিক। 

Joint অথবা Single অ্যাকাউন্টধারী। 

অপ্রাপ্তবয়স্ক সন্তানের অভিভাবক।

আইন অনুযায়ী যোগ্য ব্যাক্তি।

Post Office Monthly Income Scheme কী কী ডকুমেন্ট লাগবে?

আধার কার্ড 

প্যান কার্ড

পাসপোর্ট সাইজ ছবি 

Post Office Account-এর তথ্য

Post Office MIS Scheme কী ভাবে খোলা যায়?

  1. নিকটবর্তী পোস্ট অফিসে যান।
  2. আবেদনপত্র সংগ্রহ করুন।
  3. আপনার তথ্য লিখুন।
  4. বিনিয়োগের সাথে সম্পর্ণ নথি ও আবেদনপত্র জমা করুন।
  5. তথ্য যাচাই সম্পন্ন হলেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।

এই স্কিম এত জনপ্রিয় কেন?

সাধারণত সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কম। কিন্তু Post Office MIS Scheme-এ সুদের হার অন্যান্য স্কিমের তুলনায় বেশি।তাই প্রতিমাসে নির্ধিষ্ট আয়ের সুবিধা পাওয়া যায়। এবং একটি সরকারি স্কিম হওয়ার কারণে এটি ঝুঁকিহীন ও নিরাপদ স্কিম।

পোস্ট অফিস MIS স্কিমে মাসিক আয়:

বিনিয়োগকারী দ্বারা বিনিয়োগের অর্থের উপর সরকার দ্বারা নির্ধারিত সুদের হারে প্রতি মাসে সুদের অর্থ বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়।

Post Office MIS Scheme বনাম অন্যান্য সেভিংস স্কিম:

স্কিমমেয়াদসুদের হারকার জন্য উপযুক্ত
Post Office MIS5 বছর7.4%যারা প্রতিমাসে আয় চান
NSC5 বছর7.7%দীর্ঘমেয়াদি সঞ্চয়
PPF15 বছর7.1%দীর্ঘমেয়াদি সম্পদ গঠন
SCSS5 বছর8.2%প্রবীণ নাগরিক

MIS Scheme Premature Closure: অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম –

  1. এক বছরের আগে সাধারণত অ্যাকাউন্ট বন্ধ করা যায় না।
  2. এক বছর থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা অর্থের মূলধন থেকে 2% কেটে নেওয়া হয়। 
  3. তিন বছর পূর্ণ হওয়ার পর ও পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে জমা অর্থের মূলধন থেকে 1% কেটে নেওয়া হয়।

পোস্ট অফিস MIS Scheme কাদের জন্যে বেশি উপকারী?

যারা ঝুঁকিহীন বিনিয়োগ করতে চান। 

প্রতি মাসে অতিরিক্ত আয় চান এমন ব্যাক্তি।

অবসরপ্রাপ্ত ব্যাক্তি।

বিনিয়োগের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

অতিরিক্ত অর্থ থাকলে তবেই বিনিয়োগ করবেন।

জরুরি প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন না।

সুদের হার ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে, সরকারি নির্দেশিকা সবসময় জেনে নেওয়া প্রয়োজন।

স্কিমের মূল তথ্য এক নজরে:

স্কিম: Post Office Monthly Income Scheme (MIS)

মেয়াদ: 5 বছর

বার্ষিক সুদের হার: 7.4%

সুদ প্রদানের সময়: প্রতি মাসে

যারা সঠিকভাবে অর্থ বিনিয়োগ করে প্রতিমাসে একটি নিৰ্দিষ্ট আয় করতে চান তাদের জন্যে এই Post Office MIS Scheme 2026 সালে একটি উপকারী সরকারি স্কিম। সরকার দ্বারা পরিচালিত এটি এক নিরাপদ ও ঝুঁকিহীন হওয়ার কারণে এটি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় উপরে রয়েছে।তবে বিনিয়োগের সময় সরকারি নিয়ম ও নির্দেশিকা অবশ্যই জেনে রাখা প্রয়োজন।

FAQ

এই স্কিমে সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করা যায়?

সর্বনিন্ন ₹ 1000 থেকে বিনিয়োগ শুরু।

সুদের অর্থ কখন পাওয়া যায়?

প্রতি মাসে সুদের অর্থ সেভিংস অ্যাকাউন্টে জমা করা হয়।

এই স্কিমে কি ঝুঁকি রয়েছে?

এটি একটি সরকারি সেভিংস স্কিম হওয়ার কারণে এই স্কিমকে কম ঝুঁকি অথবা ঝুঁকিহীন স্কিম হিসেবে বিবেচিত।

এটাকি সরকারি স্কিম?

হ্যা, এটা পোস্ট অফিসের (India Post) সরকারি স্কিম।

এই MIS Scheme-এ Nomination Facility আছে কী?

হ্যা, স্কিম অনুযায়ী অ্যাকাউন্টধারী একজন Nominee নিয়োগ করতে পারেন।

এই স্কীমে কি কর ছাড়ের (Income Tax Rebate) সুবিধা আছে?

না, আয়কর আইন Section 80C of the Income Tax Act, 1961 ধারার আওতায় কোনো কর সুবিধা পাওয়া যায় না।

5 বছর পর বিনিয়োগকারী যদি অর্থ না তোলেন তবে কী হবে?

5 বছর পর বিনিয়োগকারী যদি অর্থ না তোলেন, তবে তিনি আরও সর্বোচ্চ বছর পোস্ট অফিস এর সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযায়ী সরল সুদ পেতে থাকবেন।

আরো পড়ুন

Kotak 811 Zero Balance Account কী? অনলাইন account খোলার সম্পূর্ণ গাইড 2026

Annapurna Yojana 2026: Status Check, Verification, জুলাই মাসে কারা পাবেন? ₹6000 জানুন আসল তথ্য

অটল পেনশন যোজনা (APY): Guaranteed ₹ 5000 Pension, Life Time Opportunity আজই জানুন

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM-Kisan) Pradhan Mantri Kisan Samman Nidhi Yojna

1 thought on “Post Office MIS Scheme: পোস্ট অফিসের সরকারি স্কিমে প্রতি মাসে নিশ্চিত আয়, জানুন Interest Rate ও নিয়ম”

Comments are closed.