Sukanya Samriddhi Yojana (সুকন্যা সমৃদ্ধি যোজনা) বা একে SSY যোজনা ও বলা হয়, এটি একটি সরকারি যোজনা।এই যোজনাটি ২০১৫ সালে চালু করা হয়।এবং এটি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের অংশ। এই প্রকল্পের আওতায় অভিভাবকরা যে কোনো সরকারি ব্যাঙ্ক, পোস্ট অফিস, ও সরকার অনুমোদিত ব্যাংকে গিয়ে তাদের কন্যাশিশুর নামে অ্যাকাউন্ট খুলতে পারেন।
বর্তমানে যারা নিজেদের কন্যাশিশুর ভবিষৎতের জন্য এখন থেকেই অর্থ সঞ্চয় করতে চান তাদের জন্যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY খুবই উপকারী।বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানির কর্মী, ছোট ব্যাবসায়ী, গৃহবধূ যারা কিছু কিছু অর্থ সঞ্চয় করে নিজের কন্যাশিশুর ভবিষ্যৎ আর্থিক ভাবে সুরক্ষিত করতে চান এই যোজনার তাদের জন্য বেশি লাভজনক।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো Sukanya Samriddhi Yojana (SSY) কী? এই যোজনার বেনিফিটস, নিয়ম, কী ভাবে আবেদন করা যায়? সম্পূর্ণ ও গুরুত্বপূর্ণ তথ্য।
Sukanya Samriddhi Yojana কী?
SSY বা সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের আওতায় কন্যাশিশুর কল্যানে চালু করা একটি সঞ্চয় প্রকল্প।এই যোজনাটি কন্যাশিশুর উচ্চ শিক্ষা ও বিবাহের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যেশে চালু করা হয়।
বর্তমানে বাবা-মা ও আইনি অভিভাবকদের জন্য একটি আদর্শ বিকল্প হয়ে উঠেছে।এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের অর্থ, অর্জিত সুদ, এবং মেয়াদের শেষে প্রাপ্ত অর্থের উপর কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। ১০ বছরের কম বয়সী কোনো কন্যাশিশুর নামে এই যোজনার অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কারা আবেদন করতে পারবেন?
- অভিভাবক ও কন্যাশিশু উভয়কে ভারতের বাসিন্দা ও নাগরিক হতে হবে।
- দশ বছর পূর্ণ করেনি এমন কন্যাশিশুর নামে কোনো বাবা-মা ও আইনি অভিভাবক এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন।
- প্রতিটি সুবিধাভোগীর নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে।
- সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারে সর্বোচ্চ দুজন কন্যাসন্তানের নামে Sukanya Samriddhi Yojana-র অ্যাকাউন্ট খোলা যাবে।
এন আর আই-রা (NRIs) এই যোজনার যোগ্য নন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ডকুমেন্ট কী কী লাগবে?
- কন্যাশিশুর Birth Certificate
- অভিভাবকের পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র
- অভিভাবকের প্যান কার্ড বাধ্যতামূলক
- অভিভাবক ও অ্যাকাউন্টধারীর পাসপোর্ট সাইজ ছবি
SSY Account কী ভাবে খোলা যায়?
- পোস্ট অফিস
- সরকারি ব্যাঙ্ক
- সরকার অনুমোদিত বেসরকারি ব্যাঙ্ক
SSY Account Transfer:
- অ্যাকাউন্টধারীকে বর্তমানে যে পোস্ট অফিস বা ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেইখানে SSY Account Transfer এর আবেদন জমা করতে হয়।
- পোস্ট অফিস বা ব্যাংক অ্যাকাউন্ট-এ থাকা অবশিষ্ট অর্থের জন্য একটি চেক বা ডিমান্ড ড্রাফট, অ্যাকাউন্টের সার্টিফাইড কপি, অ্যাকাউন্ট খোলার আবেদনপত্র ও স্বাক্ষরের নমুনা সেই পোস্ট অফিস বা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।
- নতুন ব্রাঞ্চে গ্রাহককে SSY অ্যাকাউন্টের আবেদনপত্রের সাথে KYC ডকুমেন্ট জমা করতে হয়।
সুদের হার: SSY Interest Rate
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টগুলিতে বার্ষিক সুদের হার ৮.২০% পাওয়া যায়। তবে সরকার প্রতি ত্রৈমাসিকে এই সুদের হার ঘোষণা করে থাকে।
সুদ বার্ষিক ভিত্তিতে হিসেব করা হয়, এবং অর্থবছরের শেষে অ্যাকাউন্টে জমা করা হয়।
প্রতি ক্যালেন্ডার মাসের সুদ হিসেব করা হয়, মাসের ৫ তারিকে এবং মাসের শেষ দিনের মধ্যে থাকা সর্বনিন্ন ব্যালান্সের ওপর ভিত্তি করে।
অ্যাকাউন্ট খোলার তারিক থেকে একুশ বছর পূর্ণ হওয়ার পর কোনো সুদ প্রদান করা যায়না।
কর ছাড়: SSY Tax Benefit
- অর্থবছরের মধ্যে করা বিনিয়োগের ক্ষেত্রে ধারা ৮০ (সি)-এর আওতায় EEE কর সুবিধা-
- বিনিয়োগের সময় ১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড়।
- অর্জিত সুদে কর ছাড়।
- ম্যাচুরিটি অর্থে কর ছাড়।
সময়সীমা:
অ্যাকাউন্ট খোলার তারিক থেকে ১৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থ জমা করা যায়।
অ্যাকাউন্ট খোলার তারিক থেকে ২১ বছর পূর্ণ হলে যোজনার মেয়াদ শেষ হয়।
এই যোজনায় কী আংশিক টাকা তোলা যায়?
শিক্ষার প্রয়োজনে অ্যাকাউন্টধারী আগের অর্থবছরের শেষে অ্যাকাউন্টে জমা অর্থের সর্বোচ্চ ৫০% পর্যন্ত তুলতে পারবেন।
অ্যাকাউন্টধারীর ১৮ বছর বয়স পূর্ণ হলে অথবা দশম শ্রেণী উতীর্ণ হলে কেবলমাত্র তখনই আংশিক ভাবে টাকা তোলা যায়।
এই যোজনার অ্যাকাউন্ট কী ভাবে বন্ধ করা যায়?
1. সময়সীমা শেষ হলে:
অ্যাকাউন্ট খোলার তারিক থেকে ২১ বছর পূর্ণ হলে মেয়াদ শেষ হয়, তখন প্রযোজ্য সুদসহ বকেয়া বিনিয়োগকারীকে পরিশোধ করা হয়।
2. সময়সীমা ২১ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে:
অ্যাকাউন্টধারী যদি বিয়ের উদ্দেশ্যে Sukanya Samriddhi Yojana-র অ্যাকাউন্টটি বন্ধ করার আবেদন করেন, তাহলে তার অনুমতি দেওয়া হয়, এর জন্যে অ্যাকাউন্টধারীকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে যথাযথ ভাবে স্বাক্ষরিত এবং স্ট্যাম্প পেপারকে নোটারি দ্বারা সত্যায়িত ঘোষণা ও সাথে বয়স এর প্রমাণপত্র জমা করতে হবে যে নিশ্চিত করবে যে বিয়ের তারিকে আবেদনকারীর বয়স আঠারো বছরের কম হবে না।
সারাংশ :
যারা নিজের কন্যাশিশুর ভবিষ্যতের জন্য যেমন উচ্চশিক্ষা বা বিয়ের জন্যে কিছু আর্থিক সঞ্চয় করতে চান তাদের জন্য এই Sukanya Samriddhi Yojana (SSY) খুবই এক আদর্শ যোজনা, এবং এটি একটি নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।এ ছাড়া এটি একটি সরকারি যোজনা তাই এই যোজনা সম্পূর্ণ ঝুঁকিহীন ও নিরাপদ, জমা করা অর্থ অ্যাকাউন্ট-এ সুরক্ষিত থাকে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
SSY নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন?
নূন্যতম বয়স ১০ বছর বয়স।
সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম কোথায় পাওয়া যায়?
এই যোজনার ফর্ম পোস্ট অফিস,সরকারি ও বেসরকারি ব্যাংকে পাওয়া যায়।
SSY Interest Rate কত?
এই যোজনায় বর্তমানে সুদের হার ৮.২% বার্ষিক।
SSY Account কি ট্রান্সফার করা যায়?
হ্যা, করা যায়, এর জন্য আবেদন জমা করতে হয়।
নূন্যতম কত জমা করা যায়?
অর্থবছরে নূন্যতম ₹২৫০ জমা করা যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট কি Online খোলা যায়?
বেশির ভাগ ক্ষেত্রে নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে হয়। আবার কিছু কিছু ব্যাংকে Sukanya Samriddhi Yojana-র অ্যাকাউন্ট অনলাইন বা Mobile Banking এর মাধ্যমে খোলা যায়।
আরও পড়ুন
Annapurna Yojana 2026: Status Check, Verification, জুলাই মাসে কারা পাবেন? ₹6000 জানুন আসল তথ্য
PM Vishwakarma Yojana: ₹3 Lakh Loan, ₹15,000 Toolkit, Eligibility, & Online Process