Post Office Gram Suraksha Yojana Scheme Details: RPLI

১৯৯৩ সালে Malhotra Committee (মালহোত্রা কমিটি) প্রতিবেদনে বীমাযোগ্য জনসংখ্যার মধ্যে মাত্র ২২ শতাংশ মানুষ বীমার আওতায় থাকার বিষয়টি চিহ্নিত হওয়ার পর ভারতে গ্রামাঞ্চলে জীবন বীমার আওতা সম্প্রসারণের লক্ষে ১৯৯৫ সালে ২৪ মার্চে Rural Post Life Insurance (RPLI) অধীনে Post Office Gram Suraksha Yojana (RPLI) পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা চালু করা হয়।

এই আর্টিকেলে আমরা জানবো পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা ও অসুবিধা কী? কারা আবেদনের যোগ্য? ও কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য।

Post Office Gram Suraksha Yojana (RPLI) কী ?

Post Office Gram Suraksha Yojana (পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা) হলো Rural Post Life Insurance (RPLI) গ্রামীণ ডাক জীবন বীমা-এর আওতাভুক্ত একটি জীবন বীমা প্রকল্প।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যে আর্থিক সুরক্ষা প্রদান করা। এতে ৮০ বছর বয়স পর্যন্ত জীবন বীমা সুরক্ষা (Life Cover) পাওয়া যায়, সাথে Policy Holder কে মেয়াদপূর্তির সুবিধা (Maturity Benefit) ও প্রদান করা হয়।

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা
পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার বৈশিষ্ট্য: RPLI Features

জীবন বীমা:

৮০ বছর বয়স পর্যন্ত আর্থিক সুরক্ষা প্রদান করে। 

ম্যাচুরিটি বেনিফিট: Maturity Benefits

৮০ বছর বয়স পর্যন্ত জীবিত থাকলে বীমাকৃত অর্থ (Sum Assured) ও অর্জিত বোনাস প্রদান করা হয়।

মৃত্যুজনিত সুবিধা: Death Benefit

বীমাকৃত ব্যাক্তি (Policy Holder) এর ৮০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মৃত্যু হলে নমিনি বা আইনি উত্তরাধিকারীকে বীমার নির্ধারিত অর্থ ও বোনাস প্রদান করা হয়।

নমনীয় প্রিমিয়াম পরিশোধ:

৫৫, ৫৮, বা ৬০ বছর বয়সে প্রিমিয়াম বন্ধ করার সুবিধা, কিন্তু বীমা সুরক্ষা ৮০ বছর বয়স পর্যন্ত অব্যাহত থাকে।

লোন ফেসিলিটি:

পলিসি চালুর ৪ বছর পর লোন নেওয়া যায়। এই লোণের বার্ষিক সুদের হার ১০%, যা অর্ধ বার্ষিক ভিত্তিতে পরিষদযোগ্য।

অতিরিক্ত বোনাস:

ঘোষিত বোনাস, উদাহরণস্বরূপ, পূর্বে ঘোষিত প্রতি ১,০০০ টাকা বীমাকৃত অর্থের বিপরীতে বার্ষিক ৬০ টাকা সামগ্রিক অর্থের পরিমান বৃদ্ধি করে।

Post Office Gram Suraksha Yojana-র সুবিধা ও অসুবিধা

Post Office Gram Suraksha Yojana-র সুবিধা:

  • জীবনবিমার সুরক্ষা পাওয়া যায় এবং মৃত্যু হলে নমিনি/আইনি উত্তরাধিকারীকে Sum Assured-এর সঙ্গে জমা হওয়া Bonus প্রদান করা হয়।
  • ৮০ বছর বয়স পর্যন্ত পলিসি চালু থাকলে Sum Assured ও Bonus পাওয়া যায়।
  • নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর Loan নেওয়ার সুবিধা আছে।
  • জরুরি প্রয়োজনে নির্দিষ্ট শর্তে Policy Surrender করা যায়।
  • এটি ভারত সরকারের India Post-এর Rural Postal Life Insurance (RPLI)-এর একটি সরকারি জীবনবিমা পরিকল্পনা।

Post Office Gram Suraksha Yojana-র অসুবিধা:

  • এটি একটি দীর্ঘমেয়াদি পলিসি, তাই মাঝপথে বন্ধ করলে প্রত্যাশিত সুবিধা কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • সর্বোচ্চ Sum Assured সীমিত, ফলে বড় অঙ্কের জীবনবিমার প্রয়োজন হলে এটি প্রয়োজন অনুযায়ী যথেষ্ট নাও হতে পারে।
  • Bonus-এর হার সরকার দ্বারা ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে; তাই Bonus-কে নির্দিষ্ট রিটার্ন হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।
  • Pure Term Insurance-এর তুলনায় একই পরিমাণ কভারেজের জন্য এটি অল্প খরচে বেশি জীবনবিমার পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়।

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার ও অন্যান্য জীবনবীমার মধ্যে পার্থক্য:

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা মূলত গ্রামীণ জনগণের জন্য তৈরী যাতে গ্রামের সাধারণ মানুষ কম প্রিমিয়ামে একটি জীবনবীমা যোজনার সুবিধা পেতে পারেন।

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার যোজ্যতা: RPLI Eligibility

আবেদনকারীকে অবশ্যই ভারতের গ্রামাঞ্চলের বাসিন্দা হতে হবে। 

  • নূন্যতম বয়সসীমা: ১৯ বছর। 
  • সর্বোচ্চ বয়সসীমা: ৫৫ বছর।
  • নূন্যতম বীমাকৃত অর্থ (Sum Assured): ১০,০০০ টাকা।
  • সর্বোচ্চ বীমাকৃত অর্থ (Sum Assured): ১০,০০,০০০ টাকা।
  • বীমা প্রস্তাবকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং মেডিকেল ফিট সার্টিফিকেট জমা করতে হবে। 

যদি Sum Assured এর অর্থের পরিমান ২৫,০০০ এর বেশি হয়, অথবা প্রস্তাবকারীর বয়স ৩৫ বছরের বেশি হয়, তবে মেডিকেল টেস্ট করানো বাধ্যতামূলক।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

গ্রামীণ ডাক জীবন বীমা-র আওতায় পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় নথিভুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হবে।

  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • পরিচয়ের প্রমাণপত্র
  • মেডিকেল সার্টিফিকেট 
  • প্রস্তাবকারী নিরক্ষর হলে অতিরিক্ত ঘোষণাপত্র

কী ভাবে আবেদন করবেন? How to Apply?

Post Office Gram Suraksha Yojana জন্য আবেদন Online ও Offline করা যায়।

RPLI Online Apply:

Indian Post Insurance Portal এর মাধ্যমে অনলাইনে করা যায়। 

আপনার মোবাইল নম্বর, ইমেইল আই ডি ও আধার দিয়ে রেজিস্টার করুন।

ডকুমেন্টগুলো আপলোড করুন

যাচাই পক্রিয়া সফল হলে।

আপনার সামনে পেমেন্ট পদ্দ্বতি আসবে ।

পেমেন্ট পদ্দ্বতি বাছাই করুন ।

আপনার প্রথম প্রিমিয়াম পরিশোধ করুন। 

পেমেন্ট সফল হলে Digital Policy Bond ইস্যু করা হবে

RPLI Offline Apply:

নিকটবর্তী পোস্ট অফিসে যান। 

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করুন। 

আবেদন ফর্ম ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করুন। 

আবেদনপত্র যাচাই সম্পন্ন হবে। 

প্রথম প্রিমিয়াম পরিশোধ করুন। 

 Policy Bond সংগ্রহ করুন।

গ্রামীণ অঞ্চলের নাগরিকদের জন্য একটি সরকারি জীবনবীমা কতটা গুরুত্বপূর্ণ ?

গ্রামীণ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সরকারি জীবনবীমা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ, দিনমজুরি,ক্ষুদ্র ব্যবসা, এবং অন্যান্য অনিয়মিত আয়ের উৎসের উপর নির্ভরশীল।

পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যু হলে পরিবারের বাকি সদস্যরা বড় আর্থিক সংকটে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে একটি সরকারি জীবনবীমা পরিবারের জন্য আর্থিক সহায়তার ভিত্তি হতে পারে।

সরকারি জীবনবীমা যোজনাগুলি সাধারণত কম প্রিমিয়ামে উচ্চ সুরক্ষা প্রদান করে।যা সীমিত আয়ের গ্রামীণ মানুষের নাগালের মধ্যে থাকে। এছাড়া সরকারি স্কীমে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বেশি এবং বিনিয়োগের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। জীবনবীমার অর্থ সন্তানের শিক্ষা, চিকিৎসার খরচ, ঋণ পরিষদ, এবং দৈননিন্দন জীবনে ব্যয় মেটাতে সহায়তা করতে পারে।

বিশেষ করে Post Office Gram Suraksha Yojana পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার মতো সরকারি যোজনাগুলি গ্রামীণ পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা গড়ে তুলতে সাহায্য করে, তাই জীবনবীমা শুধু একটি বীমা পলিসি নয়, বরং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।

Official Source: India Post

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

RPLI এর পুরো নাম কী?

Rural Postal Life Insurance.

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় কারা আবেদন করতে পারেন?

১৯ থেকে ৫৫ বছর বয়সী গ্রামীণ অঞ্চলে বসবাসকারী ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারেন।

এই যোজনার সর্বনিন্ন ও সর্বোচ্চ বীমার পরিমান কত?

সর্বনিন্ন ₹১০,০০০ এবং সর্বোচ্চ ₹১০ লক্ষ।

পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনার মেয়াদ কতদিন?

এই জীবন বীমার পলিসির মেয়াদ সাধারণত ৮০ বছর বয়স পর্যন্ত কার্যকর থাকে।

এই যোজনা কী নিরাপদ?

যেহেতু এটি India Post এর Insurance Scheme তাই এটি নিরাপদ ও নির্ভরযোগ্য।

সম্পর্কিত আর্টিকেল আরো পড়ুন

Post Office MIS Scheme: পোস্ট অফিসের সরকারি স্কিমে প্রতি মাসে নিশ্চিত আয়, জানুন Interest Rate ও নিয়ম

PM Suraksha Bima Yojana 2026: আপনি কি জানেন? বছরে মাত্র ₹২০ জমা করলে পাবেন ₹২ লক্ষ পর্যন্ত দুর্ঘটনা বীমা

PM Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) 2026: মাত্র ₹৪৩৬ প্রিমিয়ামে ₹২ লক্ষ জীবন বীমা

ন্যাশনাল পেনশন সিস্টেম 2026 , নিরাপদ অবসরের জন্য সেরা বিনিয়োগ, National Pension System (NPS)