APAAR ID কী? APAAR Card কেন দরকার, কী ভাবে তৈরি করবেন ও সুবিধা – সম্পূর্ণ তথ্য

বর্তমানে APAAR  ID নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।স্কুল, কলেজের শিক্ষার্থীদের শিক্ষাগত তথ্যকে একটি Digital Identity-এর সঙ্গে যুক্ত করার লক্ষে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এর মাধ্যমে একজন শিক্ষার্থীর সমস্ত শিক্ষাগত রেকর্ড, academic achievement এবং credit-এর সম্পূর্ণ তথ্য digital platform-এর মাধ্যমে স্টোর ও ব্যবহারের করা যায়। এর মূল উদ্দেশ্য হলো “One Nation One Student ID” ব্যবস্থা গড়ে তোলা।

এই আর্টিকেলে জানুন APAAR ID কী, কারা পাবেন, কী ভাবে তৈরি হয়, Adhaar-এর সঙ্গে এর সম্পর্ক কী? DigiLocker- এ কীভাবে পাওয়া যায়, এবং এর সুবিধা কী কী।

What is APAAR ID?

এই ID হল একজন শিক্ষার্থীর জন্য তৈরি একটি unique academic identity. শিক্ষার্থীর স্কুল, কলেজ, ও উচ্চশিক্ষার সমস্ত academic record ও  achievement কে digitally সংযুক্ত করার উদ্দেশ্যে এই ID ব্যবহার করা হয়।

APAAR-এর Full Form হল Automated Permanent Academic Account Registry. এটি One Nation One Student ID উদ্যোগের অংশ।একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত থাকতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলির ক্ষেত্রে ও এটি খুবই উপযোগী কারণ একজন শিক্ষার্থীর academic তথ্যগুলি পরিচালনা ও যাচায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

APAAR ID ও APAAR Card কী একই?

APAAR একটি Digital Identity System যেখানে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের সমস্ত তথ্য Digitally সঞ্চয় করে রাখা হয়।

সাধারণত Physical APAAR প্রদান করা হয় না, এটি digitally থাকে এবং Digi Locker-এর সাথে যুক্ত করা যায়। তবে APAAR ID download করে PVC APAAR Card বানানো যায়।

Benefits of APAAR: সুবিধা

১. One Student One Academic Identity

একজন শিক্ষার্থীর একটি Unique Academic Identity তৈরি করা।

২. Digitization of Academic Records 

Academic সাফল্য, ও রেকর্ডগুলিকে digitally সংরক্ষণ করা।

৩. Easy Available to Records

DigiLocker-এর মাধ্যমে ডিজিটাল রেকর্ডগুলি সহজে পাওয়া সম্ভব।

৪. Credit Management

একাডেমিক ক্রেডিট সংরক্ষণ ও ট ট্রান্সফার করার ক্ষেত্রে APAAR-এর  গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

৬. Lifelong Academic Identity

APAAR Card শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি শিক্ষাজীবনের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এবং আজীবন শিক্ষাগত পরিচিতি হিসেবে ব্যবহারের লক্ষে করা হয়েছে।

আধারের সাথে সম্পর্ক:

আধারের সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই দুটোই ভিন্ন। কিন্তু আবেদনের সময় আধার কার্ডের ডিটেলস পূরণ করতে হয়। Apaar ও Aadhaar দুটো সম্পূর্ণ আলাদা এবং দুটোর ব্যবহার ও আলাদা।

কারা আবেদন করতে পারেন?

APAAR-এর জন্য শুধুমাত্র ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের APAAR তৈরি করার জন্য ডেমোগ্রাফিক ডিটেলস ভেরিফাই করে প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে তার অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়।

ছাত্রছাত্রীরা কী ভাবে APAAR Card Apply করবেন?

শিক্ষার্থীদের এই ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. আপনার স্কুলে গিয়ে demographic detail verify করতে হবে।

২. শিক্ষার্থী নাবালক হলে অভিভাবকের সম্মতির জন্য অভিভাবককে সঙ্গে নিয়ে যেতে হবে। 

৩. স্কুলের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। 

৪. যাচাই প্রক্রিয়া সফল হলে APAAR তৈরী হয়ে যাবে, APAAR অনলাইন ব্যবহার করার জন্যে DigiLocker-এর সাথে যুক্ত হয়ে করা হয়। 

মনে রাখা জরুরি APAAR তৈরির জন্য শিক্ষার্থীর PEN (Permanent Education Number ) থাকা বাধ্যতামূলক।

PEN কী?

PEN হলো Permanent Education Number  এটি একটি ইউনিক নম্বর, যা দ্বারা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন, তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের তথ্য এবং নতিপত্রকে digitally track ও সঞ্চয় করার জন্য প্রদান করা হয়।

কী কী ডিটেলস বাধ্যতামূলক?

  • PEN নম্বর 
  • শিক্ষার্থীর নাম 
  • জন্মতারিখ 
  • মোবাইল নম্বর 
  • অভিভাবকের নাম 

সমস্ত ডিটেলস আধারের সাথে মিল থাকতে হবে।

শিক্ষার্থীদের কেন APAAR থাকা উচিত?

APAAR হলো ১২ সংখ্যার একটি ইউনিক কোড যা শিক্ষার্থীদের সমস্ত একাডেমিক সাফল্য যেমন– স্কোর কার্ড, মার্কশীট, গ্রেডশীট, ডিগ্রী, ডিপ্লোমা, প্রভৃতি ডিজিটাল ভাবে সংরক্ষণ,পরিচালনা,ও ব্যাবহারে সাহায্য করে। শিক্ষা ব্যবস্থায় এটি শিক্ষার্থীর জন্য একটি স্থায়ী ডিজিটাল পরিচিতি হিসেবে কাজ করে।

কীভাবে APAAR ID Status Check করা যায়?

ID তৈরী হয়েগেলে সেটি শিক্ষার্থীর DigiLocker এ পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীর DigiLocker-এর issued document বিভাগে তাদের ভার্চুয়াল ID খুঁজে পাবেন। এছাড়া UDISE Portal-এ APAAR মডিউলের মাধ্যমে ID তৈরির বর্তমান অবস্থা যাচাই করা যায়।

Source: APAAR Education

সম্পর্কিত আর্টিকেলগুলি: