প্যান কার্ড হারিয়ে গেলে কী ভাবে পাবেন, Pan Card Reprint মোবাইল দিয়ে আবেদন করুন

প্যান কার্ড হারিয়ে গেলে চিন্তা করার দরকার নেই। আপনার প্যান নম্বর পুরোনোই থাকবে, আপনি আপনার মোবাইল থেকে খুবই সহজেই Pan Card Reprint-এর জন্য online Apply করতে পারেন।

প্যান কার্ড হারিয়ে গেলে কী করবেন?

প্রথমে জেনে রাখা দরকার যে হারানো বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডের ক্ষেত্রে নতুন প্যান কার্ডের আবেদনের প্রয়োজন নেই। শুধুমাত্র Pan Card Reprint-এর জন্য আবেদন করতে হয়।

Income Tax Department ও জানিয়েছে যদি কারোর প্যান আগে থেকেই থাকে, তাহলে সেটি হারিয়ে গেলে Pan Card Reprint-এর জন্য apply করতে হয়।

মোবাইল দিয়ে Pan Card Reprint করার নিয়ম

মোবাইল থেকে অনলাইনে আবেদন করা যায়। সাধারণভাবে step by step process হলো

Step 1: Pan Card Reprint-এর অফিসিয়াল অনলাইন পোর্টালে ভিসিট করুন

Step 2: মোবাইল নম্বর দিয়ে লগইন করুন অথবা রেজিস্ট্রেশন করুন

Step 3: হোম পেজে Request for Reprint of Pan Card-এ ক্লিক করুন

Step 4: আপনার প্রয়োজনীয় তথ্য দিন যেমন প্যান নম্বর, আধার নম্বর, date of birth লিখে সাবমিট করুন

Step 5: প্যান data base থেকে আপনার মোবাইল নম্বরে otp যাবে সেটা লিখুন

Step 6: আধার নম্বর লিখুন, মোবাইল নম্বরে otp যাবে লিখুন

Step 7: আধার ভেরিফিকেশন সফল হলে পেমেন্ট পেজ খুলবে

Step 8: আধার ভেরিফিকেশন সফল হলে পেমেন্ট পেজ খুলবে পেমেন্ট পেজে পেমেন্টের বিভিন্ন অপসন দেখাবে, নিজের সুবিধা অনুসারে পেমেন্ট অপশন সিলেক্ট করুন

Step 9: পেমেন্ট সফল হলে একটা application reference number জেনারেট হবে সেটি download করে রাখুন

Step 10: তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে, কিছু দিনের মধ্যেই আপনার ঠিকানায় প্যান কার্ড স্পিড পোস্টের মাধম্যে পাঠিয়ে দেওয়া হবে।

নিয়ম অনুযায়ী Pan Card Reprint-এর জন্য সাধারণত নতুন কোনো ফর্ম বা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই, আধার দিয়ে ভেরিফাই করেই আবেদন করা যায়।যদি প্যান কার্ডের কোনো তথ্য পরিবর্তন করতে হয় যেমন নাম, ঠিকানা, জন্ম তারিক তখন pan change / correction পরিষেবা ব্যবহার করতে হবে।

₹50 খরচে Pan Card Reprint কী মনে রাখবেন?

  1. প্যান কার্ড হারালে নতুন প্যান কার্ডের আবেদন করার প্রয়োজন হয় না
  2. পুরোনো pan number ব্যবহার করতে হবে
  3. পান কার্ডে তথ্যের পরিবর্তন করার জন্য pan card correction-এর জন্য আবেদন করতে হবে

Related Articles

Pan Card Aadhaar Card Link

Pan Card Online Apply

Aadhaar Card Download

Leave a Comment