বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা যেমন ব্যাঙ্কিং, হাসপাতাল, সরকারি প্রকল্প পরিষেবার জন্যে Aadhaar Card প্রয়োজন। তাই আধার কার্ডে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন নাম, জন্ম তারিক, ঠিকানা সঠিক থাকা প্রয়োজন। বিশেষ করে বর্তমান ঠিকানা পরিবর্তন করতে হলে নতুন ঠিকানা আপডেট করে রাখা দরকার।
Aadhaar Card-এ ঠিকানা পরিবর্তন করতে হলে Address Update in Aadhaar অপশন ব্যবহার করে অনলাইনে অথবা Aadhaar Seva Kendra গিয়ে আধারে ঠিকানা পরিবর্তন বা আপডেট করা যায়।
Address Update in Aadhaar কী?
আধারে ঠিকানা আপডেট বলতে Aadhaar Card-এ থাকা পুরোনো ঠিকানার পরিবর্তন নতুন বা বর্তমান ঠিকানা যুক্ত করাকে বোঝায়। উদাহরণ হিসেবে– যদি একজায়গা থেকে অন্য জায়গায় বাসস্থান পরিবর্তন করলে, তখন পুরোনো ঠিকানার পরিবর্তন করে নতুন বা বর্তমান ঠিকানা আপডেট করতে হয়।
অনলাইনে Address Update in Aadhaar কীভাবে করবেন?
হ্যা, অনলাইনে আধার কার্ডে ঠিকানা আপডেট করা যায়। Unique Identification Authority of India (UIDAI)-এর ব্যবস্থা উপভোক্তারা ঘরে বসেই official portal myAadhaar অথবা official mobile aplication-এর মাধ্যমে ঠিকানা পরিবর্তন (Address Update in Aadhaar) করতে পারেন।
তবে মনে রাখতে হবে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। কারণ অনলাইন আবেদনের সময় রেজিস্টার্ড নম্বরে OTP যাবে।
অনলাইনে Aadhaar Card-এ ঠিকানা আপডেট করার জন্য দুটো অপশন রয়েছে:
- নিজের ঠিকানার প্রমাণপত্র (Proof of Address) ব্যবহার করে ঠিকানা আপডেট করা যায়।
- পরিবারের প্রধানের (Head of the Family) মাধ্যমে ঠিকানা আপডেট করা যায়।
নিজের ঠিকানার প্রমাণপত্র ব্যবহার করে ঠিকানা আপডেট:
নিজের ঠিকানার প্রমাণপত্র ব্যবহার করে ঠিকানা আপডেট করার নিয়ম—
Step 1: official portal myAadhaar অথবা official mobile aplication-এ লগইন করুন
Step 2: আধার নম্বর লিখুন
Step 3: রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন
Step 4: OTP লিখুন
Step 5: পরিষেবা নির্বাচন করুন (Address Update)
Step 6: নতুন ঠিকানা লিখুন
Step 7: যেকোনো একটি ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন
Step 8: পেমেন্ট পেজে সুবিধা মতো পেমেন্ট অপশন নির্বাচন করুন
পেমেন্ট সফল হলে একটি Service Request Number (SRN) নম্বর দেওয়া হবে। সেটি দিয়ে Application Status Check করা যাবে।
অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন ফি ₹৫০ টাকা দিতে হয়।
মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন ফি ₹৭৫ টাকা দিতে হয়।
পরিবারের প্রধানের মাধ্যমে ঠিকানা আপডেট:
যদি আবেদনকারীর নিজের নামে কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে পরিবারের কোনো সদস্যের ঠিকানার প্রমাণপত্র ব্যবহার করে ঠিকানা আপডেট করা যেতে পারে।
Step 1: official portal myAadhaar অথবা official mobile aplication-এ লগইন করুন
Step 2: আধার নম্বর লিখুন
Step 3: রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন
Step 4: OTP লিখুন
Step 5: পরিষেবা নির্বাচন করুন (Address Update)
Step 6: “পরিবারের প্রধান (Head of the Family) ভিত্তিক ঠিকানা আপডেট” নির্বাচন করুন।
Step 7: পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র আপলোড করুন। (যদি সম্পর্কের প্রমাণপত্র না থাকে তাহলে পরিবারের প্রধানের স্বাক্ষরিত একটি UIDAI স্ব-ঘোষণা ফর্ম ব্যবহার করা যেতে পারে)
Step 8: পেমেন্ট পেজে সুবিধা মতো পেমেন্ট অপশন নির্বাচন করুন
পেমেন্ট সফল হলে একটি Service Request Number (SRN) নম্বর দেওয়া হবে। সেটি দিয়ে Application Status Check করা যাবে।
Aadhaar Card-এ ঠিকানা পরিবর্তন করতে হলে কী কী ডকুমেন্ট প্রয়োজন?
আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য সাধারণত একটি বৈধ্য ঠিকানার প্রমান পত্র (Address Proof) প্রয়োজন হয়। যেমন– ভোটার কার্ড, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক পাসবুক এছাড়া ও UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখানে Document List আছে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
সময়সীমা : আবেদন জমা দেওয়ার পর যাচাইকরণ ৫ থেকে ৩০ দিনে সম্পন্ন হতে পারে।
Demographic Details: m-aadhaar Mobile App-এর মাধ্যমে শুধুমাত্র ঠিকানা এবং মোবাইল নম্বর আপডেট বা পরিবর্তন করা যায়। নাম, জন্ম তারিক, লিঙ্গ, ফিঙ্গার প্রিন্ট, ছবি আপডেট (Biometric Update) করার জন্য নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে।
বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে গেলে আধার কার্ডেও ঠিকানা আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। Address Update in Aadhaar পরিষেবা ব্যবহার করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন এবং UIDAI-এর বর্তমান নিয়ম অনুযায়ী অনলাইন অথবা Aadhaar Seva Kendra বা Aadhaar Enrollment/Update Center-এর মাধ্যমে আবেদন করুন।
Official Website: Unique Identification Authority of India
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
অনলাইন পরিষেবার মাধ্যমে কী কী আপডেট করা যায়?
অনলাইন পরিষেবার মাধ্যমে ডকুমেন্ট এবং ঠিকানা আপডেট করা যায়।
ভারতের যেকোনো জায়গা থেকে কী আধার আপডেট করা যাবে?
হ্যা, ভারতের যেকোনো জায়গা থেকে আধার কার্ড আপডেট করা যাবে। এর জন্য শুধুমাত্র বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয়।
পরিবারের প্রধান (HOF)-ভিত্তিক ঠিকানা আপডেট বলতে কী বোঝায়?
পরিবারের প্রধান বা সদস্য ভিত্তিক ঠিকানা আপডেট প্রক্রিয়াটি এমন একটি সুবিধা যা আধার নম্বরধারী গ্রহণ করতে পারেন। যার নিজের নামে ঠিখানার কোনো প্রমাণপত্র নেই। পরিবারের যে কোনো সদস্যের সাথে একই ঠিকানায় বসবাসকারী একজন আধার নম্বরধারী সেই পরিবারের সম্মতি ব্যবহার করে নিজের আধার কার্ডে ঠিকানা আপডেট করতে পারেন। এটি করার জন্য official portal বা m-adhaar aap-এ পরিবারের সদস্যের আধার ভিত্তিক ঠিকানা আপডেট বিকল্পের প্রয়োজনীয় বিবরণ দিতে হয়।
আধার আপডেট 30 দিনের ও বেশি সময় ধরে পেন্ডিং থাকলে কী করা উচিত?
অফিসিয়াল পোর্টালে অথবা অফিসিয়াল অ্যাপ্-এর মাধ্যমে সার্ভিস রিকুয়েস্ট নম্বর (SRN) দিয়ে অভিযোগ করা যায়, অথবা 1947 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
সম্পর্কিত আর্টিকেল গুলি পড়ুন:
Aadhaar Card Download কীভাবে করবেন?
Baal Aadhaar Card: শিশুর বাল আধার কার্ড আবেদন, ডকুমেন্ট, বায়োমেট্রিক আপডেট ও সম্পূর্ণ তথ্য