Voter Card Online Apply 2026: নতুন ভোটার কার্ড আবেদন করবেন কীভাবে? জানুন পুরো নিয়ম

ভোট দেওয়ার জন্য প্রথমে আপনার নাম ভোটার তালিকায় থাকা প্রয়োজন। আপনি যদি এখন পর্যন্ত ভোটার হিসেবে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে Voter Card Online পদ্ধতিতে বাড়িতে বসেই নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে পারেন।

নতুন ভোটারদের জন্য Form 6 পূরণ করতে হয়। বর্তমানে Election Commission of India-এর Voter's Service Portal থেকেই অনলাইনে আবেদন করা যায়। যারা 18 বছর বয়স পূর্ণ করেছেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে 18 বছর বয়স পূর্ণ করবেন তারা নতুন ভোটার হিসেবে আবেদন করতে পারেন।

তবে আবেদন করার আগে আপনার নাম আগে থেকে Voter List-এ আছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন।

Voter Card Online আবেদন করতে কী কী প্রয়োজন?

আবেদনকারীর নাম

জন্মতারিখ

মোবাইল নম্বর

বর্তমান ঠিকানা

বাবা, মা, স্বামী/স্ত্রী, অভিভাবকের নাম

বয়সের প্রমান পত্র

ঠিকানার প্রমান পত্র

পাসপোর্ট সাইজ ছবি

Form 6-এ Aadhaar সম্পর্কে তথ্য চাওয়া হয়। তবে Aadhaar নম্বর দেওয়ার জায়গায় যদি Aadhaar না থাকে তাহলে সেটি জানানোর অপশন ও রয়েছে।

নতুন ভোটার হওয়ার যোগ্যতা:

ভারতের নাগরিক হতে হবে।

নির্ধারিত তারিখ অনুযায়ী 18 বছর বয়স পূর্ণ করতে হবে।

যে বিধানসভা কেন্দ্রে নাম তুলবেন সেই এলাকার বাসিন্দা হতে হবে।

Voter Card Online আবেদন করবেন কীভাবে?

অনলাইনে নতুন ভোটার হিসেবে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।

Step 1: Election Commission- এর Voter Service Portal খুলুন

প্রথমে Election Commission of India-এর Voters Service Portal খুলুন।

Voters Service Portal

এই পোর্টাল থেকেই নতুন ভোটার রেজিস্ট্রেশন, Voter List-এ নাম চেক করা, আবেদন স্ট্যাটাস এবং আরও বিভিন্ন পরিষেবা পাওয়া যায়।

Step 2: Login বা Sign Up করুন

পোর্টালে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে Login বা Sign Up করতে হবে।

Step 3: Form 6 নির্বাচন করুন।

নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য Form 6 নির্বাচন করুন।

Election Commission-এর Forms Dashboard-এ Form 6-কে “Register as a New Voter / Elector হিসেবে দেখানো হয়েছে।

Step 4: নিজের ব্যাক্তিগত তথ্যের বিবরণ দিন

আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

নাম

জন্মতারিখ

লিঙ্গ

বাবা, মা, স্বামী/স্ত্রী, অভিভাবকের নাম

মোবাইল নম্বর

Email ID

আধার সংক্রান্ত তথ্য

Step 5: জন্ম তারিখের তথ্য

এরপর Date of Birth দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বয়সের প্রমানপত্রের নথি আপলোড করতে হবে।

Form 6-এ জন্ম তারিখের প্রমান হিসেবে Birth Certificate, Pan Card, Driving License, Class X বা XII-এর Certificate এবং Passport-এর মতো ডকুমেন্টে উল্লেখ করা আছে।

Step 6: বর্তমান ঠিকানা লিখুন

এরপর আপনার বর্তমান ঠিকানা দিতে হবে

সাধারণত ঠিকানার মধ্যে থাকতে পারে—

House/Building Number

Street/Area

Village/Town

Post Office

Pincode

District

State

ঠিকানার তথ্য ভুল হলে পরবর্তী ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই আবেদন করার আগে তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।

Step 7: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

Election Commission-এর তথ্য অনুযায়ী Form 6-এর সঙ্গে বয়স ও ঠিকানার প্রমাণপত্র এবং ছবি আপলোড করতে হবে।

বর্তমান নির্দেশিকা অনুযায়ী  গ্রহণযোগ্য ডকুমেন্ট  আপলোড করতে হবে।

Step 8: Form 6 Submit করুন

সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন।

Submit করার পর একটি Application Number বা Reference Number দেওয়া  যেতে পারে। এটি সংরক্ষণ করে রাখা প্রয়োজন, পরে Application Status চেক করা যাবে।

Declaration Form বাধ্যতামূলক নয়

পশ্চিমবঙ্গে SIR (Special Intensive Revision) পর্ব শেষ হওয়ার পর নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার জন্য (Form 6)-এর সঙ্গে নির্দিষ্ট(Declaration Form)ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক নয়। এই প্রক্রিয়া নির্বাচক নিবন্ধন বিধি, 1960(Registration of Electors Rules, 1960) অনুযায়ী চলবে। বলে জানানো হয়েছে।

Voter ID / e-EPIC কীভাবে পাবেন?

Form 6 আবেদন অনুমোদিত হয়ে আবেদনকারীর নাম ভোটার তালিকায় যুক্ত হওয়ার পর EPIC তৈরি হলে Voter ID-এর ডিজিটাল কপি অর্থাৎ e-epic ডাউনলোড করা যায়। Election Commission-এর voter service portal থেকে এই পরিষেবা পাওয়া যায়।

e-EPIC Download করার ধাপগুলি:

প্রথমে Election Commission-এর Voter Service Portal খুলুন।

মোবাইল নম্বর/EPIC নম্বর/ Email ID দিয়ে লগইন করুন।

E-EPIC Download অপশনে যান।

আপনার EPIC নম্বর লিখুন।

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP এলে সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

ভেরিফিকেশন সফল হলে আপনার e- EPIC করার অপশন দেখাবে

PDF ফাইলটি মোবাইল Save করে রাখতে পারেন বা প্রয়োজনে Print করে ব্যবহার করা যাবে।

Voter Card Application Status কীভাবে চেক করবেন?

Voter Card Online Application Status Check করার ধাপগুলি:

Step 1: প্রথমে Election Commission of India-এর Voters Service Portal ভিসিট করুন ।
Step 2: registered mobile number দিয়ে লগইন করুন।
Step 3: Dashboard-এ Track Application Status অপশন নির্বাচন করুন।
Step 4: Applications Reference Number দিন
Step 5: আপনার আবেদন স্ট্যাটাস দেখতে পাবেন।

Form 6 Download

Declaration Form Download

Official Source:

Citizen Service Portal

আরও পড়ুন:

ভোটার কার্ড হারিয়ে গিয়েছে? অনলাইনে আবার কীভাবে পাবেন, জেনে নিন

Digital Birth Certificate 2026: অনলাইনে Birth Certificate কিভাবে পাবেন? জেনে নিন

প্যান কার্ড হারিয়ে গেলে কী ভাবে পাবেন, Pan Card Reprint মোবাইল দিয়ে আবেদন করুন

PAN Card Aadhaar Card Link: PAN-এরসঙ্গে Aadhaar Link করবেন কীভাবে?

Leave a Comment