ভোটার কার্ড হারিয়ে গিয়েছে? অনলাইনে আবার কীভাবে পাবেন, জেনে নিন

ভোটার কার্ড হারিয়ে গেলে চিন্তা করার দরকার নেই। এখন অনলাইনে নিজের ভোটার সংক্রান্ত তথ্য খুঁজে দেখা, e-EPIC ডাউনলোড করা এবং প্রয়োজন হলে হারানো ভোটার কার্ডের বদলে Replacement EPIC-এর জন্য আবেদন করা যায়। নির্বাচন কমিশনের Voters’ Service Portal থেকেই এই পরিষেবাগুলি পাওয়া যায়।

নতুন ভোটার কার্ড আবেদনের জন্য correction form 8 fill করতে হয়। এবং voter card reissue application অনলাইনে বা অফলাইনে দুটোই মাধ্যমে করা যায়। আজকের আর্টিকেলে আমরা ভোটার কার্ড হারিয়ে গেলে কিভাবে আবেদন করা যাবে অনলাইনে সেটাই ধাপে ধাপে জানবো।

হারানো ভোটার কার্ডের নতুন কপি কীভাবে পাবেন?

শুধু e-EPIC নয়, যদি হারানো আসল ভোটার কার্ডের বদলে নতুন Replacement EPIC চান, তাহলে Form 8-এর মাধ্যমে আবেদন করতে হবে। Form 8-এ Replacement EPIC-এর জন্য Lost অপশন রয়েছে। হারানো EPIC-এর ক্ষেত্রে FIR বা Police Report-এর কপি সংযুক্ত করার কথাও নির্বাচন কমিশনের ফর্মে উল্লেখ রয়েছে।

অনলাইনে আবেদন করুন:

জাতীয় ভোটার পরিষেবার official website – Citizen Service Portal: https://voters.eci.gov.in  যান

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন (নতুন ব্যাবহারকারী হলে রেজিস্ট্রেশন করুন)

Correction of Entries Fill Form 8 অপসন নির্বাচন করুন

আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন

ফর্ম সাবমিট করুন ও Application Reference number নোট করে রেখে নিন

প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে

  • পুরোনো ভোটার কার্ড নম্বর
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর

ভোটার কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে নতুন ভোটার কার্ডের আবেদন করার প্রয়োজন নেই। reissue বা replacement-এর জন্য আবেদন করতে হয়।

ভোটার কার্ড হারিয়ে গেলে অফলাইনে ও আবেদন করা যায়

ভোটার কার্ড হারিয়ে গেলে অফলাইনে ও আবেদন জমা করা যায়। আপনার এরিয়ার BLO বা BDO অফিসে গিয়ে ভোটার কার্ড হারিয়ে যাওয়ার আবেদন জমা করতে পারেন। সঙ্গে সমস্ত ডকুমেন্টের ফটো কপি নিয়ে যেতে হবে যেমন

  • পুরোনো ভোটার কার্ডের জেরক্স
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর

আবেদন করার আগে যা মনে রাখবেন

  • আপনার epic number জানা থাকলে সঙ্গে রাখুন
  • ভোটার তালিকায় নিজের নাম ও তথ্য আগে যাচাই করুন
  • Replacement Epic-এর জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন

e-epic / voter card download  কীভাবে করবেন?

official website Citizen Service Portal-এ log-in করে, download e-epic-এ ক্লিক করলে ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে।
ভোটার কার্ডের বিভিন্ন ধরণের অনলাইন পরিষেবার জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ও আধার লিংক থাকতে হবে।

EPIC নম্বর কী ? What is epic number ?

EPIC নম্বর হলো ভোটার কার্ডের একটি ইউনিক নম্বর। EPIC-এর পুরোনাম হলো Electors Photo Identity Card.
সহজভাবে বলতে গেলে Voter ID Card-এর নম্বরকে EPIC নম্বর বলা হয়।

ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে কী করবেন?

ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে voter card complaints-এ  অভিযোগ জমা করা যেতে পারে।এছাড়া আপনার এরিয়ার BLO-এর সাথে কথা বলতে পারেন Book a call with BLO অপশনটি ব্যবহার করে ভোটার কার্ড নম্বর দিলে আপনার এরিয়ার blo-র নম্বর শো করবে সেই নম্বরে কল করে সরাসরি আপনার সমস্যা বলতে পারেন।

Application Status কীভাবে check করবেন?

official website Citizen Service Portal-এ log-in করে track application status-এ click করে reference number দিলে status show করবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

মনে রাখা জরুরি ভোটার কার্ড হারিয়ে গেলেই ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায় না। ভোট দেওয়ার জন্য আপনার নাম Electoral Roll বা ভোটার তালিকায় থাকা জরুরি। তাই প্রয়োজন হলে নির্বাচন কমিশনের Search পরিষেবা ব্যবহার করে নিজের নাম যাচাই করে নিন।

আরও পড়ুন:

Baal Aadhaar Card PAN Card Aadhaar Card Link

Pan Card Online Apply 2026 Aadhaar Card Download

Leave a Comment