PM Kisan Samman Nidhi Yojana (প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা) ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ২০১৯ সালে চালূ করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ হলো সকল কৃষক পরিবারকে যাদের নিজস্ব জমি আছে তাদের কৃষিকার্যের জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করা। কৃষকরা এই সহায়তার মাধ্যমে কৃষিকার্যের প্রয়োজনীয় সামগ্রী ও উপকরণের জন্য সহায়তা লাভ করবেন, এবং দেশের পিছিয়েপড়া ও আর্থিক ভাবে দুর্বল কৃষকরা এই যোজনার মাধমে তাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবেন।

প্রথমে যখন PM Kisan Samman Nidhi Yojana চালু করা হয়েছিল তখন ২ হেক্টর এর কম কৃষক পরিবারদের জন্যে প্রযোজ্য ছিল পরবর্তীকালে এই প্রকল্পের নিয়ম সংশোধন করা হয় এবং জমির আকারের পরিমান নির্বিশেষে সকল কৃষক পরিবারকে একই আওতায় আনা হয়।
কৃষক পরিবার যাদের জমি-মালিকানা রয়েছে সেই সমস্থ কৃষক পরিবারদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়, তিনটি সমান কিস্তি ২০০০ টাকা করে প্রদান করা আর্থিক সহায়তা করা হয়।
যেসব কৃষক পরিবার জমির মালিক রয়েছেন এবং যাদের কৃষি জমি আছে তারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন করতে পারেন। যারা ব্যাক্তিগত কৃষক পরিবারের পরিবর্তে আইনগত ভাবে জমির মালিক আছেন যেমন ট্রাস্ট, সমিতি, ধর্মীয় সংস্থা, এবং কোনো সরকারি প্রতিষ্টান তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
এছাড়া যারা সাংবিধানিক পদের প্রাক্তন ও বর্তমান কর্মচারী বা উচ্চপদস্থ কর্মচারী, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মী বা প্রাক্তন কর্মী, পেনশন ভোগী যাদের মাসিক পেনশন ১০০০০ থেকে বেশি ও যারা আয়কর জমা করেন, ও বিভিন্ন ধরণের পেশাজীবীরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার চার্টার্ড একাউন্টেন্ট, উকিল, এই সমস্ত পেশা জীবিরা যারা পেশা জীবি সংস্থার সাথে যুক্ত তারা পি এম কিষান প্রকল্পে আবেদন করতে পারবেন না।
কোন কোন কৃষক পরিবার এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আওতায় থেকে সাহায্য পেতে পারেন তা খুঁজে বার করা প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের উপর দায়িত্ব আছে। PM-Kisan প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি সুবিধা ভোগীদের ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করা হয়।তাই আবেদন জমা করার সময় সঠিক ব্যাঙ্ক একাউন্ট নম্বর দেওয়া খুবই জরুরি।
PM Kisan Samman Nidhi Yojana প্রকল্পে শহরের ও গ্রামীণ চাষযোগ্য জমির মধ্যে কোনো পার্থক্য করা হয় নি, এই দুই প্রকারের জমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু একটা শর্ত হলো শহরাঞ্চলে অবস্থিত জমি অবশই প্রকৃত চাষের জমির অধীনে থাকতে হবে। ক্ষুদ্র এবং চাষযোগ্য জমি গুলিকে এই প্রকল্পের আওতা থেকে বাদ রাখা হয়েছে, এবং অকৃষি কাজে ব্যবহার করা জমিগুলি এই প্রকল্পের সুবিধা পাবে না।
PM Kisan Samman Nidhi Yojana কি ভাবে apply করা যাবে ?
এই প্রকল্পে আবেদন অনলাইন করা যাই অফিসিয়াল ওয়েবসাইটে www.pmkisan.gov.in নাম রেজিস্ট্রেশন করা যাবে লগ-ইন করে অনলাইন এপলাই করা যাবে, এবং আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকে আবেদন জমা করতে পারবেন।
এছাড়া ও এই প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন ধরণের পরিষেবা অনলাইন এ প্রদান করা হয় যেমন:
মোবাইল নম্বর আপডেট
আবেদন স্ট্যাটাস চেক
বেবেফিশারি লিস্ট চেক
PM-Kisan মোবাইল App ডাউনলোড
হেল্পডেস্ক
কোনো ব্যাক্তি বা কৃষক যিনি চাষ করছেন কিন্তু তিনি জমির মালিক নন তিনি কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
না, যে ব্যাক্তি বা কৃষক যাদের নিজের নামে জমি আছে জমির মালিক যারা তারাই শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতেও পারবেন।
এই প্রকল্পের আবেদনের জন্য আধার কার্ড কী বাধ্যতামূলক?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদনের জন্য ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার লিংক এবং মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতা মূলক, তবে আসাম, মেঘালয়,এবং জম্মু ও কাশ্মীর যেখানে আধার কার্ডের ব্যবহার কম তাই এইসব রাজ্যে আধার কার্ড বাধ্যতামূলক নাও থাকতে পারে এই বিষয় সময় মতো সরকারি ঘোষণা করা হয়ে থাকে।
PM-Kisan যোজনায় প্রয়োজনীয় ডকুমেন্ট:
আধার কার্ড
ব্যাঙ্ক পাসবুক
জমির কাগজ
পি এম কিষান প্রকল্পের অধীনে Family বা পরিবার বলতে কাদের বলা হয়েছে ?
জমির মালিক কৃষক পরিবারকে Family বলে বোঝানো হয়েছে, যেমন স্বামী, স্ত্রী, নাবালক সন্তান একটি পরিবার বা ফ্যামিলি হিসেবে ধরা হয়ে থাকে,যারা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমির মালিক।
উপসংহার:
ভারতের ক্ষুদ্র , এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অক্কোউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, যা তাদের দৈননিন্দন কৃষিকাজ ও পারিবারিক খরচ সামলাতে সাহায্য করে। PM Kisan Samman Nidhi Yojana সুবিধা নিতে হলে নিয়মিত kyc আপডেট রাখা জরুরি, সুতরাং এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের আত্মনির্ভর করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কি?
এটি ভারতের কেন্দ্র সরকারের কৃষকদের আর্থিক সহায়তা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে জমির মালিকানাধীন কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি?
আর্থিক ভাবে পিছিয়ে পড়া কৃষকদের দৈননিন্দন জীবনে ও কৃষিকাজে সহায়তা করা।
কি ভাবে আবেদন করতে হয়?
অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী CSC সেন্টারে।
এক পরিবারের কতজন ব্যাক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
একই পরিবারের শুধুমাত্র একজন এই প্রকল্পের সুবিধা বা আবেদন করতে পারবেন।
KYC করা জরুরি কেন?
নিয়মিত ভাবে KYC আপডেট রাখা জুরুরি, যাতে আর্থিক সহায়তা সহজেই আপনার ব্যাঙ্ক একাউন্ট এ চলে আসে।
আর ও দেখুন
Ayushman Bharat Yojana 2026- আয়ুষ্মান ভারত যোজনা
Senior Citizen Savings Scheme (SCSS): সুদের হার, যোগ্যতা, আবেদন পদ্দ্বতি, কর সুবিধা ও সম্পূর্ণ গাইড