ভারতের সাধারণ মানুষদের কর্মজীবনের অবসরের পর আর্থিক সুরক্ষা সহায়তার জন্য ২০১৫ সালে চালু করা হয়েছিল APY Scheme (Atal Pension Yojana) ২০২৬ সালে এই যোজনা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই আর্টিকেলে আমরা জানবো অটল পেনশন যোজনার সম্পূর্ণ তথ্য – যোগ্যতা, সুবিধা, মাসিক জমা, কত পেনশন পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন?

APY Scheme কী?
APY Scheme (Atal Pension Yojana) হলো ভারত সরকারের পেনশন স্কিম যা ২০১৫ সালে চালু করা হয়ে ছিল।যার মূল উদ্দেশ্যে হলো অসংগঠিত শ্রমিক`বা কর্মীদের কর্মজীবনের অবসরের পর নিয়িমিত ভাবে নিৰ্দিষ্ট পরিমানের আর্থিক সহায়তা প্রদান করা।
২০২৬ সালে APY Scheme-র মূল বৈশিষ্ট:
- ৬০ বছর বয়সের পর প্রতি মাসে নিয়মিত ও নিশ্চিত পেনশন
- সরকার দ্বারা পরিচালিত করা হয় এটি একটি নিরাপদ স্কিম
- অল্প টাকায় বিনিয়োগ শুরু করা যেতে পারে
APY Scheme-এ কারা আবেদন করতে পারেন?
- আবেদিনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে
- বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে
- একটি সেভিংস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে (কোনো প্রকার পেমেন্ট ব্যাঙ্ক ও ওয়ালেট থাকলে হবে না)
- সেভিংস ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার এবং মোবাইল নম্বর লিংক থাকতে হবে
কারা এই স্কীমে আবেদন করতে পারবেন না?
- যারা আগে থেকেই কোনো সরকারি পেনশন স্কিম যেমন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারি পেনশন স্কিমের অন্তর্ভুক্ত আছেন তারা এই পেনশন স্কীমে আবেদন করতে পারবেন না
- ২০২৬ অনুযায়ী যারা নিয়মিত আয়কর জমা করছেন তারা APY স্কিমে যোগ্য নন
আর্থিক বিনিয়োগ করার আগে আমাদের জেনে রাখা জরুরি যে পেনশন কি? এবং আমাদের জীবনে পেনশন কেন গুরুত্বপূর্ণ ?
পেনশন কি?
পেনশন হলো একটি আর্থিক সুবিধা, যেখানে একজন ব্যাক্তি তার কর্মজীবনের অবসর নেওয়ার পর নিয়মিতভাবে নিৰ্দিষ্ট পরিমান অর্থ পেয়ে থাকেন।এটি একজন কর্মচারীর নিয়োগকর্তা যেমন সরকারি বা বেসরকারি সংস্থা অথবা ব্যাক্তিগত সঞ্চয়ের অবদানের মাধ্যমে অর্থ প্রদান করা হয়, যাতে অবসর জীবনে ব্যাক্তির আর্থিক সুরক্ষা বজায় থাকে। সরল ভাষায় পেনশন হলো অবসরের পর নিয়মিত আয়ের উৎস।
আমাদের জীবনে পেনশন কেন গুরুত্বপূর্ণ?
- আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে
আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতা কমতে থাকে, একটি নিয়মিত আয়ের উৎস থাকলে দৈননিন্দন জীবনে আর্থিক সাহায্য হয়।
- অন্যের উপর নির্ভরশীলতা কমে যাই
পেনশন থাকলে মেডিকেল ইমার্জেন্সি, ও অন্যান্য প্রয়োজনে সহায়তা হয়।
- মানসিক শান্তি
নিয়মিত ও নিৰ্দিষ্ট আয় থাকলে দুশ্চিন্তা কম হয় এবং মানসিক ভাবে নিশ্চিত থাকা যাই।
প্রতিমাসে কত টাকা জমা দিতে হয়?
আপনার বয়স এবং আপনি প্রতিমাসে কত পেনশন নিতে চান সেটা মাসিক জমার পরিমানের উপর নির্ভর করে।
APY Scheme ২০২৬ সালের নতুন আপডেট
- এখন ডিজিটাল প্ল্যাল্ফর্ম বা অনলাইন আবেদন জমা করা যাই
- অটো-ডেবিট নিজে থেকে সেট করতে বা পরিবর্তন করতে পারবেন
- আবেদন ও জমা রাশি অনলাইন ট্র্যাক করা যাই
- নমিনী আপডেট করা যাই
কী ভাবে আবেদন করবেন?
অফলাইন:
আপনার নিকটবর্তী ব্যাংকে অথবা পোস্ট-অফিসে গিয়ে APY ফর্ম নিয়ে ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে আবেদন জমা করতে পারেন
নিকটবর্তী পোস্ট-অফিসে আবেদন জমা করা যেতে পারে
অনলাইন:
এই ওয়েবসাইটে National Pension System Trust আবেদন জমা করা যায়
যে ব্যাংকে আপনার সেভিংস একাউন্ট আছে সেই ব্যাংকের অনলাইন লগইন করে আবেদন জমা করতে পারেন
মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে ও আবেদন জমা করা যেতে পারে
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আধার কার্ড
- ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস
- আধার লিংকড মোবাইল নম্বর
এই স্কিমের বিশেষ কিছু সুবিধা:
- ঝুঁকিহীন বিনিয়োগ
- গ্যারান্টীযুক্ত নিয়মিত পেনশন
ট্যাক্স বেনিফিট:
এই স্কীমে Under Section 80CCD(1) অনুযায়ী ট্যাক্স বেনিফিট পাওয়া যাই
কি ভাবে টাকা জমা করা যায়?
- APY তে টাকা দেওয়ার পদ্দতি হলো অটো-ডেবিট
- নির্দিষ্ট তারিকে ব্যাঙ্ক একাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হয়
কতবার টাকা কাটা হয়?
- আপনি নিজের সুবিধা মতো বেঁচে নিতে পারেন
- মাসিক (প্রতিমাসে)
- কোয়ার্টেরলি (৩ মাস অন্তর)
- হাফ ইয়ারলি (৬ মাস অন্তর)
যদি ব্যাঙ্ক একাউন্ট এ পর্যাপ্ত ব্যালান্স না থাকে কি হবে?
- নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক একাউন্ট এ পর্যাপ্ত ব্যালান্স না থাকলে জরিমানা কাটা হতে পারে
- বারবার টাকা কাটা না গেলে পেনশন একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
টাকা তোলার নিয়ম
- ৬০ বছর বয়স হলে তবেই প্রতিমাসে পেনশন পাওয়া যায় আগে না
- পেনশনের টাকা প্রতিমাসে আসে একসাথে তোলা যায় না

৬০ বছর বয়সের আগে কি তোলা যাবে?
সাধারণত তোলা যায় না, তবে বিশেষ কিছু কারণে টাকা তোলা যাই যেমন, মেডিকেল ইমার্জেন্সি, পেনশন হোল্ডারের মৃত্যু হলে জমা অর্থ সুদ সহ প্রদান করে দেওয়া হয়।
সদস্যের মৃত্যু হলে কি হবে?
যদি স্কিম হোল্ডার মারা যান তাহলে এই তিনটি অপসন থাকে:
অপসন ১
স্বামী /স্ত্রী স্কিম চালিয়ে যেতে পারেন
অপসন ২
স্বামী /স্ত্রী একই পেনশন পেতে পারেন
অপসন ৩
নমিনী সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন
Source: India Post
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Atal Pension Yojana সুবিধা কি?
কর্মজীবনের অবসরের পর প্রতিমাসে নিয়মিত পেনশন।
৬০ বছরের আগে টাকা তোলা যাবে কি?
সাধারণ ভাবে তোলা যাই না, তবে মেডিকেল ইমার্জেন্সি বা মৃত্যুর ক্ষেত্রে টাকা তোলা যায়।
অটল পেনশন যোজনা বন্ধ করার দরখাস্ত কি ভাবে করা যায়?
অটল পেনশন যোজনা বন্ধ করার দরখাস্ত কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে অনলাইন করা যায় আবার কিছু ব্যাংকে গিয়ে আবেদন জমা করতে হয়।
উপসংহার:
আমাদের ভবিষতের কথা মাথায় রেখে আর্থিক ভাবে নিশ্চিত হওয়া খুবই জরুরি, APY Scheme সাধারণ মানুষের জন্য অনেক নির্ভরশীল পেনশন স্কিম। বিশেষ করে যারা শ্রমিক, বা প্রাইভেট সংস্থার কর্মচারী তারা এই স্কিমের সহায়তা নিয়ে কর্মজীবনের অবসরের পরে আর্থিক ভাবে নিশ্চিত ভাবে জীবনযাপন করতে পারবেন, তাই এই স্কিম সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
আরো পড়ুন
ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য 2026: সম্পূর্ণ নতুন তালিকা, তথ্য ও বিশ্লেষণ
Sukanya Samriddhi Yojana (SSY) : সুকন্যা সমৃদ্ধি যোজনা 2026
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM-Kisan) Pradhan Mantri Kisan Samman Nidhi Yojna
Public Provident Fund (PPF) 2026: ১৫ বছরে কত অৰ্থ জমা করা যায়? জানুন আসল তথ্য