সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও কম উপার্জন করা ব্যাক্তির জীবনে একটি ছোট দুর্ঘটনা ও বড় আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে, এবং মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, এই বিষয়টি মাথায় রেখে ভারত সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে বাজেটে PM Suraksha Bima Yojana PMSBY (প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা) ঘোষণা করা হয়েছিল।পরবর্তী সময়ে ৮ মে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।
আজকের এই আর্টিকেলে আমরা জানবো এই প্রকল্পে কারা? কিভাবে? আবেদন করতে পারবেন? সাথে জানবো আবেদনের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন? এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
PM Suraksha Bima Yojana (PMSBY) কী?
PM Suraksha Bima Yojana হলো একটি দুর্ঘটনা বীমা প্রকল্প।এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে অল্প খরচে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করা।
PM Suraksha Bima Yojana-এর প্রধান বৈশিষ্ট:
বছরে প্রিমিয়াম মাত্র ₹২০
দুর্ঘটনায় মৃত্যু হলে ₹২ লাখ পর্যন্ত বীমা।
সম্পূর্ণ স্থায়ি অক্ষমতা (Total Permanent Disability) ক্ষেত্রে ₹২ লাখ পর্যন্ত কভার।
আংশিক স্থায়ি অক্ষমতা (Partial Permanent Disability) ক্ষেত্রে ₹১ লাখ পর্যন্ত কভার।
খুব সহজে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আবেদন জমা করা যায়।
বাড়িতে বসে অনলাইন অথবা মোবাইল ব্যাঙ্ককিং এর মাধ্যমে ও আবেদন করা সম্ভব।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা-এর সুবিধা:
দুর্ঘটনাজনিত মৃত্যু-
দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনিকে ₹২ লাখ প্রদান করা হয়।
সম্পূর্ণ স্থায়ি অক্ষমতা:
দুর্ঘটনার কারণে দুটো চোখের দৃষ্টিশক্তি, উভয় হাত বা উভয় পায়ের ব্যবহার যদি হারিয়ে যায়, এক্ষেত্রে ₹২ লাখ পর্যন্ত বীমা সুবিধা প্রদান করা হয়।
আংশিক স্থায়ি অক্ষমতা:
দুর্ঘটনার কারণে একটি চোখ, একটি হাত, বা একটি পায়ের ক্ষতি হয়, এক্ষেত্রে ₹১ লাখ পর্যন্ত পর্যন্ত বীমা সুবিধা প্রদান করা হয়।
| বীমার সুবিধা | বীমার কভারেজ |
|---|---|
| দুর্ঘটনায় মৃত্যু | ₹২ লক্ষ |
| উভয় চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ ও স্থায়ীভাবে নষ্ট হওয়া, অথবা উভয় হাত বা উভয় পায়ের ব্যবহার হারিয়ে যাওয়া, অথবা একটি চোখের দৃষ্টিশক্তি ও একটি হাত বা পায়ের ব্যবহার স্থায়ীভাবে হারিয়ে যাওয়া। | ₹২ লক্ষ |
| একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ ও স্থায়ীভাবে নষ্ট হওয়া, অথবা একটি হাত বা একটি পায়ের ব্যবহার স্থায়ীভাবে হারিয়ে যাওয়া। | ₹1 লক্ষ |
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার বার্ষিক প্রিমিয়াম কত?
বর্তমানে এই যোজনার বার্ষিক প্রিমিয়াম ₹২০। এই প্রিমিয়ামের অর্থ পোস্ট অফিস অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে Auto-debit-এর মাধ্যমে কেটে নেওয়া হয়।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
একটি চালু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
বয়স ১৮ থেকে ৭০ বছর বয়সের মধ্যে থাকা প্রয়োজন।
প্রিমিয়াম কাটার জন্যে Auto-debit-এর সম্মতি দিতে হবে।
আবেদন করার জন্যে কী কী ডকুমেন্ট লাগবে?
পোস্ট অফিস সেভিংস একাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক একাউন্ট
পাসপের্ট সাইজ ছবি
নমিনি ডিটেলস
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কী ভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে দুইভাবেই আবেদন করা যায় অফলাইন ও অনলাইন-
অফলাইনে আবেদন:
নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকে যান।
আবেদন ফর্ম সংগ্রহ করুন।
সঠিক ভাবে ফর্ম পূরণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন।
যাচাই পক্রিয়া সম্পুন্ন হয়ে গেলে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে।
অনলাইনে আবেদন:
বেশির ভাগ ব্যাংকে Net Banking অথবা Mobile Banking-এর মাধ্যমে আবেদন করার সুবিধা পাওয়া যায়।
Net Banking বা Mobile Banking লগইন করুন।
Government Scheme বা Insurance বিভাগে যান।
PM Suraksha Bima Yojana (PMSBY) নির্বাচন করুন।
Auto-Debit-এর সম্মতি দিলে আবেদন সম্পন্ন হয়ে যাবে।
Claim কী ভাবে করতে হয়?
দুর্ঘটনার ক্ষেত্রে বীমা অর্থ পাওয়ার জন্যে নির্ধারিত পক্রিয়া অনুযায়ী আবেদন করতে হয়।
ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে ক্লেম ফর্ম সংগ্রহ করতে হবে।
দুর্ঘটনার রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ক্লেম ফর্ম জমা করতে হবে।
সাথে নমিনির প্রয়োজনীয় ডকুমেন্ট ও জমা করতে হবে।
PMSBY কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
প্রতিবছর প্রিমিয়াম কাটা না গেলে ইন্সুরেন্স কভার বন্ধ হয়ে যাবে।
৭০ বছর বয়স হলে প্রকল্পের কভার বন্ধ হয়ে যায়।
আধার নম্বর মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর লিংক থাকতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের সুবিধা
কম প্রিমিয়ামে দুর্ঘটনা বীমার সুবিধা।
সহজ আবেদন পক্রিয়া।
Auto-Debit-এর মাধ্যমে প্রিমিয়াম নিজে কেটে যায়।
এর কিছু সীমাবদ্ধতা
শুধুমাত্র দুর্ঘটনা বীমা
শুধুমাত্র দুর্ঘটনাজনিত কভার পাওয়া যায়।
এটি কোনো ধরণের জীবন বীমা নয়।
বীমা কোম্পানি ও ব্যাংকের ভূমিকা:
- এই প্রকল্পটি সরকারি সাধারণ বীমা কোম্পানি Public Sector General Insurance Company (PSGIC) অথবা অন্য সাধারণ বীমা কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়।যারা ব্যাংকার সাথে অংশীদার হিসেবে এই প্রকল্পে বীমা পরিষেবা প্রদান করে।
- ব্যাংকের দ্বারা গ্রাহকের সম্মতি অনুযায়ী নির্ধারিত সময়ে বার্ষিক প্রিমিয়ামের অর্থ গ্রাহকের একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এবং সেই অর্থ বীমা কোম্পানির কাছে জমা করা হয়।
- ব্যাংকে একাউন্ট খোলার পর ব্যাঙ্ক গ্রাহকের সমস্ত নথিপত্র ব্যাংকে সংরক্ষন করে, ভবিষ্যতে বীমার Claim করা হলে ব্যাঙ্ক সেই নথিপত্রগুলি বীমা কোম্পানির কাছে পাঠিয়ে দেয় আগের প্রক্রিয়ার জন্য।
FAQ
যার নামে বীমা করা আছে তিনি যদি নিখোঁজ থাকেন এবং তার মৃত্যু প্রমান না হলে, তার নমিনি কি বীমার অর্থ পাবেন?
শুধুমাত্র নথিপত্র দ্বারা প্রমাণিত দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্র নমিনিকে বীমার অর্থ প্রদান করা হয়।
বছরে কত প্রিমিয়াম দিতে হয়?
বর্তমান বার্ষিক ₹২০
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি ধরণের বীমা?
এটা ধূর্ঘটনা বীমা।
PMSBY কী সরকারি প্রকল্প?
হ্যা , PMSBY সরকারি প্রকল্প।
এই প্রকল্পে আবেদনের জন্যে বয়স কত হতে হবে?
বয়স ১৮ থেকে ৭০ বছর বয়স।
আরো পড়ুন
ন্যাশনাল পেনশন সিস্টেম 2026 , নিরাপদ অবসরের জন্য সেরা বিনিয়োগ, National Pension System (NPS)
Public Provident Fund (PPF) 2026: ১৫ বছরে কত অৰ্থ জমা করা যায়? জানুন আসল তথ্য