PM Kisan Samman Nidhi Yojana (PM Kisan) ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ২০১৯ সালে চালূ করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ হলো সকল কৃষক পরিবারকে যাদের নিজস্ব জমি আছে তাদের কৃষিকার্যের জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করা। কৃষকরা এই সহায়তার মাধ্যমে কৃষিকার্যের প্রয়োজনীয় সামগ্রী ও উপকরণের জন্য সহায়তা লাভ করবেন, এবং দেশের পিছিয়েপড়া ও আর্থিক ভাবে দুর্বল কৃষকরা PM Kisan যোজনার মাধমে তাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবেন।

প্রথমে যখন PM Kisan Samman Nidhi Yojana চালু করা হয়েছিল তখন ২ হেক্টর এর কম কৃষক পরিবারদের জন্যে প্রযোজ্য ছিল পরবর্তীকালে এই প্রকল্পের নিয়ম সংশোধন করা হয় এবং জমির আকারের পরিমান নির্বিশেষে সকল কৃষক পরিবারকে একই আওতায় আনা হয়।
কৃষক পরিবার যাদের জমি-মালিকানা রয়েছে সেই সমস্থ কৃষক পরিবারদের প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়, তিনটি সমান কিস্তি ২০০০ টাকা করে প্রদান করা আর্থিক সহায়তা করা হয়।
যেসব কৃষক পরিবার জমির মালিক রয়েছেন এবং যাদের কৃষি জমি আছে তারা PM Kisan যোজনায় আবেদন করতে পারেন। যারা ব্যাক্তিগত কৃষক পরিবারের পরিবর্তে আইনগত ভাবে জমির মালিক আছেন যেমন ট্রাস্ট, সমিতি, ধর্মীয় সংস্থা, এবং কোনো সরকারি প্রতিষ্টান তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
এছাড়া যারা সাংবিধানিক পদের প্রাক্তন ও বর্তমান কর্মচারী বা উচ্চপদস্থ কর্মচারী, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মী বা প্রাক্তন কর্মী, পেনশন ভোগী যাদের মাসিক পেনশন ১০০০০ থেকে বেশি ও যারা আয়কর জমা করেন, ও বিভিন্ন ধরণের পেশাজীবীরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার চার্টার্ড একাউন্টেন্ট, উকিল, এই সমস্ত পেশা জীবিরা যারা পেশা জীবি সংস্থার সাথে যুক্ত তারা PM Kisan প্রকল্পে আবেদন করতে পারবেন না।
কোন কোন কৃষক পরিবার এই PM Kisan যোজনা প্রকল্পে আওতায় থেকে সাহায্য পেতে পারেন তা খুঁজে বার করা প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের উপর দায়িত্ব আছে। PM-Kisan প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি সুবিধা ভোগীদের ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করা হয়।তাই আবেদন জমা করার সময় সঠিক ব্যাঙ্ক একাউন্ট নম্বর দেওয়া খুবই জরুরি।
PM Kisan Samman Nidhi Yojana প্রকল্পে শহরের ও গ্রামীণ চাষযোগ্য জমির মধ্যে কোনো পার্থক্য করা হয় নি, এই দুই প্রকারের জমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু একটা শর্ত হলো শহরাঞ্চলে অবস্থিত জমি অবশই প্রকৃত চাষের জমির অধীনে থাকতে হবে। ক্ষুদ্র এবং চাষযোগ্য জমি গুলিকে এই প্রকল্পের আওতা থেকে বাদ রাখা হয়েছে, এবং অকৃষি কাজে ব্যবহার করা জমিগুলি এই প্রকল্পের সুবিধা পাবে না।
PM Kisan Samman Nidhi Yojana কি ভাবে apply করা যাবে ?
এই প্রকল্পে আবেদন অনলাইন করা যাই অফিসিয়াল ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করা যাবে লগ-ইন করে অনলাইন এপলাই করা যাবে, এবং আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকে আবেদন জমা করতে পারবেন।
এছাড়া ও এই প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন ধরণের পরিষেবা অনলাইন এ প্রদান করা হয় যেমন:
- মোবাইল নম্বর আপডেট
- আবেদন স্ট্যাটাস চেক
- বেবেফিশারি লিস্ট চেক
- PM-Kisan মোবাইল App ডাউনলোড
- হেল্পডেস্ক
PM-Kisan যোজনায় প্রয়োজনীয় ডকুমেন্ট:
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাসবুক
- জমির কাগজ
PM Kisan ekyc:
PM Kisan প্রকল্পের সুবিধা যাতে কোনো মধ্যস্তাকারীর হস্তক্ষেপ ছাড়াই সরাসরি ও সুরক্ষিত ভাবে প্রকৃত সুবিধাভোগীর আধার লিংকড ব্যাঙ্ক এক্কোউন্টে পৌঁছে যায় সেটাই নিশ্চিত করার জন্য ekyc ভীষণ জরুরি।
কীভাবে ekyc করা যাবে?
PM Kisan ekyc সাধারণত তিন ভাবে করা হয়ে থাকে সেগুলি হলো:
- OTP Based e-kyc
- Biometric Based e-kyc
- Face Authentication Based e-kyc
OTP Based e-kyc:
OTP Based ekyc করার জন্য সুবিধাভোগীর আধার এবং মোবাইল নম্বর link থাকতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উপরে ডানদিকে PM Kisan ekyc option-এ ক্লিক করলে OTP দিলে ekyc হয়ে যাবে।
Biometric Based e-kyc:
Biometric Based e-kyc করার সুবিধা বিভিন্ন Common Service Center-এ প্রদান করা হয়, তাই সুবিধাভোগীকে নিকটবর্তী Common Service Center-এগিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।Biometric Based e-kyc করার জন্য ₹ ১৫ করে fee প্রযোজ্য।
Face Authentication Based e-kyc:
আবেদনকারীরা নিজের সুবিধামতো মোবাইলের মাধ্যমে Face Authentication Based e-kyc করতে পারেন। PM Kisan Mobile App এবং Aadhaar Face RD app Download করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করে সহজেই ekyc করা যায়।
PM Kisan Status Check কী ভাবে করা যাবে?
আবেদনের Status Check সহজেই চেক করা যায়, কিভাবে চেক করবেন নিচে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন।
ধাপ: ১ আবেদনের Status Check করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন।
ধাপ: ২ হোম পেজে Know Your Status ক্লিক করুন।
ধাপ: ৩ Enter Registration Number- ক্লিক করুন।
ধাপ: ৪ Registration Number লিখুন।
ধাপ: ৫ Registered Mobile Number-এ OTP যাবে।
ধাপ: ৬ OTP দিলে Current Status দেখা দেবে।
Registration Number জানা না থাকলে Know Your Registration Number-এ ক্লিক করতে হবে।
কোনো ব্যাক্তি বা কৃষক যিনি চাষ করছেন কিন্তু তিনি জমির মালিক নন তিনি PM Kisan প্রকল্পে আবেদন করতে পারবেন?
না, যে ব্যাক্তি বা কৃষক যাদের নিজের নামে জমি আছে জমির মালিক যারা তারাই শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতেও পারবেন।
এই প্রকল্পের আবেদনের জন্য আধার কার্ড কী বাধ্যতামূলক?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদনের জন্য ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার লিংক এবং মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতা মূলক, তবে আসাম, মেঘালয়,এবং জম্মু ও কাশ্মীর যেখানে আধার কার্ডের ব্যবহার কম তাই এইসব রাজ্যে আধার কার্ড বাধ্যতামূলক নাও থাকতে পারে এই বিষয় সময় মতো সরকারি ঘোষণা করা হয়ে থাকে।
PM Kisan প্রকল্পের অধীনে Family বা পরিবার বলতে কাদের বলা হয়েছে ?
জমির মালিক কৃষক পরিবারকে Family বলে বোঝানো হয়েছে, যেমন স্বামী, স্ত্রী, নাবালক সন্তান একটি পরিবার বা ফ্যামিলি হিসেবে ধরা হয়ে থাকে,যারা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমির মালিক।
উপসংহার:
ভারতের ক্ষুদ্র , এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অক্কোউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, যা তাদের দৈননিন্দন কৃষিকাজ ও পারিবারিক খরচ সামলাতে সাহায্য করে। PM Kisan Samman Nidhi Yojana সুবিধা নিতে হলে নিয়মিত kyc আপডেট রাখা জরুরি, সুতরাং এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের আত্মনির্ভর করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
PM Kisan যোজনা কি?
এটি ভারতের কেন্দ্র সরকারের কৃষকদের আর্থিক সহায়তা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে জমির মালিকানাধীন কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি?
আর্থিক ভাবে পিছিয়ে পড়া কৃষকদের দৈননিন্দন জীবনে ও কৃষিকাজে সহায়তা করা।
কি ভাবে আবেদন করতে হয়?
অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী CSC সেন্টারে।
এক পরিবারের কতজন ব্যাক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?
একই পরিবারের শুধুমাত্র একজন PM Kisan প্রকল্পের সুবিধা বা আবেদন করতে পারবেন।
PM Kisan KYC করা জরুরি কেন?
নিয়মিত ভাবে KYC আপডেট রাখা জুরুরি, যাতে আর্থিক সহায়তা সহজেই আপনার ব্যাঙ্ক একাউন্ট এ চলে আসে।
Official Source: pmkisan.gov.in
আর ও দেখুন
Ayushman Bharat Yojana 2026- আয়ুষ্মান ভারত যোজনা
Senior Citizen Savings Scheme (SCSS): সুদের হার, যোগ্যতা, আবেদন পদ্দ্বতি, কর সুবিধা ও সম্পূর্ণ গাইড