Mukhyamantri Swasthya Bima Yojana West Bengal: ₹5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো “মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা” (Mukhyamantri Swasthya Bima Yojana) এটি একটি স্বাস্থ্য বীমা প্রকল্প (Health Scheme) । আগে এটি স্বাস্থ্য সাথী প্রকল্প Swasthya Sathi Scheme নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার (Cashless Treatment) সুবিধা প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা কারা পাবেন? চিকিৎসার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জেনে নিন।

Mukhyamantri Swasthya Bima Yojana (MMSBY) কী?

Mukhyamantri Swasthya Bima Yojana (MMSBY) মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা হলো একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের অধীনে নির্ধারিত নিয়ম এবং যোগ্যতা অনুযায়ী প্রতি পরিবারকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়ে থাকে।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলি হলো:

বিনামূল্যে চিকিৎসা:
প্রকল্পের নিয়ম অনুযায়ী সুবিধাভোগীরা তালিকাভুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

চিকিৎসার খরচ কমানো:
গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরিবারের উপর আর্থিক চাপ যেন না পড়ে।

আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার সুযোগ বাড়ানো:
আর্থিক সমস্যার কারণে যাতে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

সাধারণ পরিবারদের স্বাস্থ্য বীমার সুরক্ষা প্রদান করা:
সমাজের প্রতিটি যোগ্য ব্যাক্তিকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা।

Mukhyamantri Swasthya Bima Yojana-র কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:

1. প্রতিবছর ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা:

এই প্রকল্পের অধীনে প্রতি যোগ্য পরিবারকে এক বছরে  5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত বীমার সীমা (5 লক্ষ) একত্রে প্রযোজ্য হবে।

2. একটি পরিবারে সদস্যের সংখ্যার কোনো সীমা নেই:

প্রকল্পে নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যের সংখ্যার উপর কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে পরিবারের সদস্যের অন্তর্ভুক্তি ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নিয়ম প্রযোজ্য হবে। 

3. আগে থেকে থাকা রোগও অন্তর্ভুক্ত:

আগে থেকে কোনো রোগ থেকে থাকলে সেই রোগের চিকিৎসা ও এই প্রকল্পের আওতায় আস্তে পারে, তবে সংশ্লিষ্ট চিকিৎসা, প্যাকেজ  এবং হাসপাতালের নিয়ম অনুযায়ী সুবিধা প্রযোজ্য হতে পারে।

4. আধার যাচাই করুন বাধ্যতামূলক:

এই প্রকল্পে তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি এবং ডিসচার্জ-এর সময় আধার কার্ডের প্রয়োজন হয়, তাই চিকিৎসার সময় সাথে আধার রাখা খুবই গুরুত্বপূর্ণ।  

5. তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা:

প্রকল্পের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত হাসপাতালগুলিতে নির্ধারিত চিকিৎসার জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যেতে পারে। তবে চিকিৎসার আগে প্যাকেজ, MMSBY Listed Hospital যাচাই করে নেওয়া প্রয়োজন।

6. একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ:

একই ব্যাক্তি রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে  Mukhyamantri Swasthya Bima Yojana-র সুবিধা নিতে পারবেন না বলে প্রদত্ত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তাই কোন আবেদনকারীর ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য তা আগে যাচাই করে নেওয়া প্রয়োজন। 

7. চিকিৎসার টাকা কী ফেরত পাওয়া যায়:

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা-র নিয়ম অনুযায়ী নিজের টাকা দিয়ে চিকিসা করা হলে পরে সেটি ফেরতের কোনো নিয়ম বা ব্যবস্থা নেই। তাই চিকিৎসার আগে ক্যাশলেস চিকিৎসার নিয়ম ও সুবিধাগুলি আগে যাচাই করে নেওয়া দরকার।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন কীভাবে করবেন?

আপনি বা আপনার পরিবারের সদ্যসরা এই প্রকল্পের সুবিধার যোগ্য কিনা তা জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

Step 1: পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

Step 2: Apply for MMSBY অপশন নির্বাচন করুন।

Step 3: যোগ্যতা যাচাইয়ের জন্য আবেদনকারীর আধার নম্বর দিন।

Step 4: আধার নম্বর দেওয়ার পরে Check Status নির্বাচন করুন।

Step 5: আবেদন করার সুযোগ থাকলে নির্দেশিকা অনুসরণ করে আবেদন সম্পূর্ণ করুন।

যদি “Your data verification under process” দেখায় তাহলে কিছুদিন অপেক্ষা করে আবার আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্য:

Mukhyamantri Swasthya Bima Yojana (MMSBY) প্রকল্পে চিকিৎসার সুবিধার জন্য যোগ্যতা, চিকিৎসার প্যাকেজ, এবং সরকারি অনূমোদনের নিয়ম গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস চেক করার পরে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা জন্য আবেদন করা যাবে।

যারা RKSY – 1 ও RKSY – 2 রেশন কার্ডের আওতাভুক্ত এবং আবেদন ফর্ম জমা করেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে E-KYC সম্পন্ন করতে পারেন।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা E-KYC

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার E-KYC সম্পূর্ণ করার জন্য Official Website: National Health Authority – https://beneficiary.nha.gov.in/ গিয়ে আবেদনকারীর আধার নম্বর দিয়ে E-KYC সম্পূর্ণ করা যায়।

এছাড়াও এই পোর্টাল থেকে আরও বিভিন্ন পরিষেবা পাওয়া যায় যেমন–

  • আধার লিংক করা যায়।
  • মেম্বার Add করা যায়।
  • Application Status চেক করা যায়।
  • E-KYC করা যায়।

স্ট্যাটাস অনুযায়ী কী করবেন?

  1. E-KYC Pending থাকলে – E-KYC সম্পন্ন করতে হবে।
  2. Data verification under process থাকলে – আপাতত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে নতুন কিছু করার এখন কোনো প্রয়োজন নেই।
  3. Approved থাকলে – E-KYC সম্পন্ন হওয়ার পর আবেদন Approved হলে পরবর্তী ধাপে ডাউনলোড অপশন দেখা দিতে পারে।

Official Source:

National Health Authority – https://beneficiary.nha.gov.in/

আরও পড়ুন :

Yuva Shakti Scheme West Bengal 2026 যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা মেয়েরা পাবেন তো ? নতুন আপডেটে কী জানা গেলো”

বার্ধক্য ভাতা 1500 টাকা 2026: কারা পাবেন, কবে থেকে টাকা ঢুকবে? জানুন নতুন আপডেট

বিধবা ভাতা 1500 টাকা 2026: কারা পাবেন, কবে টাকা ঢুকবে ও আবেদন করার নিয়ম

PM Awas West Bengal : কারা পাবেন ঘর তৈরির টাকা? কীভাবে পাবেন ₹1.20 লক্ষ? জেনে নিন

Employment Bank West Bengal 2026 New Update: Registration, Eligibility ও আবেদন করার নিয়ম

West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents

Leave a Comment