Annapurna Yojana 2026 (অন্নপূর্ণা যোজনা) টাকা কবে ঢুকবে এই নিয়ে সারা পশ্চিমবঙ্গের মহিলাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কবে ঢুকে যোজনার টাকা ১ জুলাই করা পাবে? কাদের নাম বাদ যাবে আজকের এই আর্টিকেলে আমরা জন্য আসল তথ্য।
সরকারি ঘোষণা অনুযায়ী ১ জুলাই Annapurna Yojana 2026-এর ভাতা যোগ্য মহিলাদের সরাসরি ব্যাঙ্ক একাউন্ট -এ আসার কথা যার কারণে অফলাইন ও অনলাইন দুটোই মাধ্যমে আবেদন জমা করা হচ্ছে এবং সাথে Verification-এর কাজ চালু করা হয়েছে।অনেক জায়গায় Spot Verification করা হচ্ছে আবার কোথাও কল করে ভেরিফাই করা হচ্ছে, এই ভেরিফাই সম্পন্ন হলে তারপর আবেদন ফাইনাল Approved করা হচ্ছে।
Annapurna Yojana 2026 Online Application
এই যোজনার আবেদন অনলাইনে ও করা যায়।
অন্নপূর্ণা যোজনা-র অনলাইন আবেদন Step by Step:
Step 1: প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার এ গিয়ে সার্চ করুন Family Level Data Collection Portal
Step 2: আপনার সামনে Official Website socialsecurity.wb.gov.in আসবে
Step 3: Head of Family র মোবাইল নাম্বার দিলে OTP আসবে
Step 4: OTP দিয়ে লগ-ইন করুন
Step 5: প্রথমে Head of Family র সমস্ত তথ্য সঠিক ভাবে লিখুন
Step 6: ডকুমেন্টস আপলোড করুন
Step 7: Family Member Add করুন
Step 8: ডকুমেন্টস আপলোড করুন
Step 9: যদি অন্নপূর্ণা যোজনার আবেদনকারী থাকেন ডান দিকে টিক্ করুন
Step 10: ধাপে ধাপে বাড়ির সমস্ত প্রাপ্ত বয়স্ক সদস্য অ্যাড করুন
Step 11: বাড়িতে বাচ্চা থাকলে একে একে অ্যাড করুন
Step 12: বাচ্চার তথ্য লিখুন
Step 13: একের বেশি বাচ্চা থাকলে অ্যাড করুন
Step 14: সমস্ত তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন
Step 15: ফাইনাল সাবমিট করার পরে যদি আবেদন সফল ভাবে সম্পন্ন হয় তাহলে একটা Temporary Application ID প্রদান করা হবে
টাকা দেরিতে আসার আসল কারণ কী?
যারা অনলাইনে আবেদন জমা করেছেন তাদের আবেদন সরাসরি Government Portal এ আপলোড হয়ে যাচ্ছে, কিন্তু যারা অফলাইনে আবেদন জমা করেছেন তাদের লক্ষ লক্ষ ফর্ম আবেদন-এর ডেটা এন্ট্রি করতে হচ্ছে যার কারণে অনেক সময় লাগছে।
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে?
যাদের আবেদন সফল ভাবে জমা হয়েছে, এবং Verification ও সম্পন্ন হয়েছে এই ভাবে ধাপে ধাপে ১ জুলাই থেকে সমস্ত যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট এ অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেওয়া হবে।
Annapurna Yojana 2026 এর Verification
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের সততা যাচাই করতে সরকারি কর্মীরা সরাসরি আবেদনকারীর বাড়ি গিয়ে, অথবা কল করে ভেরিফিকেশন করা হচ্ছে।এই প্রক্রিয়াতে আবেদনকারীর জমা আবেদনপত্রের সাথে বাস্তব জীবনযাত্রার মিল নিখুঁত ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এবং তারা তাদের ফর্মে সঠিক তথ্য দিয়েছেন কিনা সেটা দেখা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন-এ কী কী প্রশ্ন করা হচ্ছে?
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা কোনো সরকারি সংস্থার সাথে যুক্ত কিনা?
- পরিবারে কেউ সরকারি পেনশন ভোগী আছেন কিনা?
- আয়ের উৎস ও পারিবারিক বার্ষিক আয়?
- আয়কর প্রদান করেন কিনা?
- আপনার বাড়িতে তিনটির বেশি পাকা ঘর আছে কিনা?
- আপনার বাড়িতে দুই চাকা বা চার চাকা গাড়ি আছে কিনা?
- আপনার বাড়ির বাচ্চাদের ভ্যাকসিন হয়েছে কিনা?
- আপনার বাড়ির বাচ্চারা কোন স্কুলে এ পড়ে?
- ২০২৬ সালে SIR এ আপনার নাম ডিলিট হয়েছে কিনা? যদি ডিলিট হয়ে থাকে তাহলে Tribunal এর কাগজ দেখাতে হবে।
ভেরিফিকেশন এর সময় কী কী ডকুমেন্টস রাখতে হবে?
পরিবারের সকল সদস্যের আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)
সমস্ত নথির অরিজিনাল এবং জেরক্স
এই যোজনায় কারা আবেদন করতে পারবেন না?
সরকারি কর্মচারি
অবসরপ্রাপ্ত বেতনভোগী
যারা আয়কর প্রদান করেন
যাচাইকরণের পর অনলাইন আপলোড
ভেরিকেশন ও নথির সততা নিশ্চিত করার পরেই আবেদনগুলি চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন আপলোড করা হচ্ছে।
অযোগ্য আবেদনকারী চিহ্নিত করণ
বর্তমানে দেখা গিয়েছে যে প্রচুর সংখ্যক অযোগ্য অবেদনকারীরা Lakshmir Bhandar (লক্ষীর ভান্ডার) প্রকল্পের সুবিধা পেতেন সেই আবেদনকারীদের যারা এই Annapurna Yojana 2026 এর যোগ্য নন তাদের আবেদন বাতিল করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়ার কিছু প্রধান কারণ:
আবেদনের সময় সঠিক তথ্য না দেওয়া।
ভুল মোবাইল নম্বর দিলে।
অনলাইনে ভুল ডকুমেন্ট আপলোড করলে।
ভুল জন্ম তারিক দিলে।
Annapurna Yojana 2026 Status Check
বর্তমানে Status Check করার সুবিধা প্রদান করা হয়নি, তবে আগামী দিনে সম্ভাবনা আছে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদন জমা দেওয়ার পরে Temporary Application ID নোট করে বা স্ক্রিনশট নিয়ে রাখুন।
ব্যাঙ্ক একাউন্ট DBT Link করা জরুরি।
মোবাইল নম্বর চালু রাখা প্রয়োজন, কারণ কল বা সমস্ত আপডেট ওই নম্বরে আসবে।
আরো পড়ুন
Kotak 811 Zero Balance Account কী? অনলাইন account খোলার সম্পূর্ণ গাইড 2026