Largest District of India: ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তন, জনসংখ্যা, ও গুরুত্বপূর্ণ তথ্য ২০২৬

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত।আর এই দেশে অনেকগুলি রাজ্য রয়েছে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ছোট বড়ো শহর আছে আর তার সাথে রয়েছে অনেকগুলি  ডিস্ট্রিক (district) বা জেলা (Zilla) এই আর্টিকেলে আজ আমরা জানবো Largest District of India, ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?

ভারতে প্রায় ৮০০ বেশি District আছে, তার মধ্যে গুজরাটের কচ্ছ হলো (Kutch District) ভারতের সবচেয়ে বড়ো জেলা। এই জেলাটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং এর সদর দপ্তর বা প্রধান শহর হলো ভুজ (Bhuj)

কচ্ছ জেলার আয়তন: এই কচ্ছ জেলার আয়তন প্রায় ৪৫,৬৭৪ বর্গকিমি, তাই আয়তন অনুসারে ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ, এবং Largest  District of India র তালিকায় গুজরাটের কচ্ছ জেলা সবার শীর্ষে রয়েছে। এই জেলাটি আয়তনে এতই বড় যে ইউরোপের একটি দেশ এস্তোনিয়া দেশের থেকেও আয়তনে বেশি।এই জেলার জনসংখ্যা প্রায় ২০,৯২,৩৭১ এবং  ৯৩৯টি গ্রাম, ও ৬টি পৌরসভা এই জেলার অন্তর্ভুক্ত রয়েছে।

Rann of  Kutch: এই জেলার বিশাল অগভীর জলাভূমি আছে যা বর্ষাকালে জলে ভরে থাকে আবার অন্য সময়ে শুকিয়ে যাই এই বিশাল অংশকে (Rann of  Kutch) কচ্ছের রণ বলা হয়। এই Kutch জেলাটি ভারত ও পাকিস্তানের বর্ডার এরিয়াতে ও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। এই জেলাটি ভারত ও পাকিস্তানের বর্ডার এরিয়াতে ও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত।

কচ্ছের রণ (Rann of  Kutch)
কচ্ছের রণ (Rann of  Kutch) Image – Pexels

প্রধান শহর ও বন্দর

Kutch জেলার প্রশাসনিক সদর দপ্তর ভুজ হলেও গান্ধীধাম (Gandhidham) শহর হলো বৃহত্তম। ভারতের সবচেয়ে ধনী গ্রাম মাধাপার Richest Village of  India Madhapar এই জেলায় অবস্থিতি।এই জেলায় মোট চারটি বিমানবন্দর রয়েছে তাদের মধ্যে প্রধান বিমান বন্দর হলো Bhuj ভুজ।

পাকিস্তানের সাথে সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানে সেনা বাহিনী ও বিমান বাহিনীর ক্যাম্প রয়েছে।এই অঞ্চলের প্রধানত ২টি বন্দর বা পোর্ট অবস্থিত দীনদয়াল বন্দর ও মুন্দ্রা বন্দর।

দীনদয়াল বন্দর (কান্দালা)

এই বন্দর কচ্ছ উপসাগরের কান্দলা খাড়িতে অবস্থিত। এটি ভারতের অন্যতম এবং রাজ্যের প্রধান সরকারি সমুদ্র বন্দর। এই বন্দরটি পণ্য পরিবহনের পরিমানের দিক দিয়ে দেশের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে অন্যতম এবংবিশেষ করে বাল্ক পণ্যের জন্য ব্যবহার করা হয়।

মুন্দ্রা বন্দর

এই বন্দরটি আদানি পোর্টস দ্বারা পরিচালিত হয়।এটি একটি অত্যাধুনিক ও বহু মাধ্যম ভিত্তিক পোর্ট এবং এই বন্দরে দেশের বৃহত্তম বাণিজ্যিক ও বেসরকারি বন্দর। এখানে দেশের বৃহত্তম কয়লা আমদানি টার্মিনাল ও রয়েছে।

এই জেলায় বিভিন্ন পরিবেশগত ভাবে সমৃদ্ধ ও বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল ও রয়েছে যেমন 

Chari-Dhand Wetland Conservation Reserve

Banni Grasslands Reserve

Kutch Bustard Sanctuary

Indian Wild Ass Sanctuary

Narayan Sarovar Sanctuary

Kutch Desert Wildlife Sanctuary

এই জেলায় কোন কোন ধর্মের মানুষ বসবাস করেন?

কচ্ছ জেলায় হিন্দু, মুসলিম, ও জৈন ধর্মের মানুষ বসবাস করেন।তবে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বেশি, এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ও মুসলমানরা সংখ্যালঘু, এছাড়া প্রায় ১% জৈন ধর্মের মানুষ বসবাস করেন।এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বেশিরভাগ গ্রামীণ এলাকায় পাকিস্তান সীমান্তের অঞ্চল যেমন লাখপাত ও আবদাসা এবং ভুজ তালুকের ৪০% অঞ্চল গুলিতে জীবনযাপন করেন।

কচ্ছ জেলার উল্লেখযোগ্য ধর্মীয় স্থানসমূহ

কচ্ছ জেলায় অনেক গুলি প্রাচীন মন্দির আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য মন্দির হলো

নারায়ণ সরোবর মন্দির

কোটেশ্বর মন্দির

আশাপুরা মাতা মন্দির

শ্রী স্বামীনারায়ণ মন্দির

কচ্ছ জেলায় মুসলিম জনগোষ্ঠী ও বসবাস করেন এখানে প্রধান দরগাহ বা মাজার শরীফ হলো শাহ জাকারিয়া আলী আকবার হাজিপির।

এছাড়া ও কিছু উল্লেখযোগ্য যৌন তীর্থস্থান গুলি হলো:

শ্রী ভদ্রেশ্বর জৈন তীর্থ দরাসার

জিনালয়া যৌন মন্দির

কথারা শান্তিনাথ জৈন তীর্থ

নালিয়া তীর্থ জৈন দরাসার

কিছু গুরুত্বপূর্ণ নদী ও বাঁধ

কচ্ছ জেলায় প্রায় ৯৭টি ছোট নদী রয়েছে,যা বেশিরভাগই আরবসাগরে গিয়ে মিশেছে, এবং কিছু নদী কচ্ছের রণে মিশে জল সরবরাহ করতে সাহায্য করে। বর্ষার জল ধরে রাখার জন্যে অসংখ্য ছোট বাঁধ নির্মাণ করা হয়েছে। ও অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ নদী হলো লুনি, সরস্বতী, মালওয়ান, রূপেণ প্রভৃতি। এই নদীগুলো লিটল রণে জল সরবরাহ করতে সাহায্য করে। এই অঞ্চলের একটি খুবই গুরুত্বপূর্ণ বাঁধ হলো সর্দার সরোবর বাঁধ যা নর্মদা নদীর প্রবাহিত জলকে কচ্ছের জলের চাহিদা পূরণ করে।

Top 5 Largest District of India র তালিকা 2026

RankDistrictState / UTArea (sq km)
1
KutchGujarat45,652
2LehLaddak45,110
3JaisalmerRajasthan38,401
4BikanerRajasthan30,239
5BarmerRajasthan28,387

সারাংশ

২০০১ সালে ভয়ংকর ভূমিকম্প কচ্ছ জেলায় ইতিহাসের পাতায় কালোদিন হয়ে আছে, এই ভয়ংকর ভূমিকম্পে প্রায় ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং ১৬৬,০০ জন আহত হয়েছিলেন।এই ভূমিকম্পের ফলে বহু মানুষের জীবন বদলে গিয়েছিলো তবে আজ এই কচ্ছ এবং এখানকার মানুষরা অতীতের কথা ভুলে ভবিষৎতের দিকে এগিয়ে চলেছেন।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Rann of  Kutch কোথায় অবস্থিত?

গুজরাটে কচ্ছ অঞ্চলে।

গুজরাটে ভূমিকম্প কত সালে হয়ে ছিল?

২৬ জানুয়ারী ২০০১ সালে।

সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত?

নর্মদা ডিস্ট্রিক, গুজরাটে অবস্থিত।

আয়তন অনুযায়ী Largest District of India কোনটি?

আয়তন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় জেলা কচ্ছ জেলা।