বিশেষজ্ঞদের মতে Highest Rainfall Countries in the World এর তালিকায় নাম থাকা দেশগুলিতে প্রতিবছর কয়েক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়। পৃথিবীর জলবায়ু ও পরিবেশের জন্য বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ।বিশ্বের কিছু কিছু দেশে সারা বছর প্রচুর পরিমানের বৃষ্টিপাত হয়ে থাকে, ফলে সেখানে তৈরি হয়েছে Rain Forest, ও সমৃদ্ধ জীব বৈচিত্র। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলিতে আদ্র ও গরম হাওয়ার ফলে বেশি বৃষ্টিপাত হয়।
বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া দেশগুলির তালিকায় দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ও প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত কিছু দেশগুলো রয়েছে।এই সমস্থ দেশগুলোতে বছরে গড়ে 2,500 মিলিমিটার থেকে 3,200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়ে থাকে।

কেন কিছু দেশে বেশি বৃষ্টিপাত হয় ?
যেসব দেশে বেশি বৃষ্টিপাত হয় সেই সব দেশে সাধারণত বিশেষ কিছু কারণ আছে
উষ্ণ সমুদ্রের প্রভাব
আদ্র মৌসুমী বায়ু
পাহাড়ি অঞ্চল
নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান
ট্রপিকাল রেইন ফরেস্ট ক্লাইমেট
Top 10 Highest Rainfall Countries in the World এর তালিকা
1. কলম্বিয়া – Colombia বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দেশ
বার্ষিক গড় বৃষ্টিপাত: প্রায় 3240 মিলিমিটার
Columbia বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দেশ হিসেবে পরিচিত।
এই দেশের পশ্চিম দিকে অবস্থিত Choco অঞ্চল হলো বিশ্বের অন্যতম আদ্র অঞ্চল। এই অঞ্চলে সারা বছর ভারী বৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো প্রশান্ত মহাসাগর ও আন্ডিজ পর্বতের আদ্র বাতাস।
2. সাও টোমে এবং প্রিন্সিপে – Sao Tome and Principe
বার্ষিক গড় বৃষ্টিপাত: প্রায় 3200 মিমি
সাও টমে এন্ড প্রিন্সিপ আফ্রিকার পশ্চিম উপকূলের অবস্থিত একটি ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ হলো আটলান্টিক মহাসাগরের উষ্ণ জলীয় বাষ্প। এই দেশের পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়।
3. পাপুয়া নিউ গিনি – Papua New Guinea
বার্ষিক গড় বৃষ্টিপাত: 3142
ঘন জঙ্গল ও উঁচু পাহাড়ে ভরা প্রশান্ত মহা সাগরের একটি দ্বীপ এখানে সারা বছর বৃষ্টিপাতের করণ হলো আদ্র ও গরম আবহাওয়া।এখানে Tropical Rain-forest Climate এর কারণে কৃষি এবং বনোজ সম্পদ খুবই সমৃদ্ধ।
4. সোলোমন আইল্যান্ড – Solomon Island
বার্ষিক গড় বৃষ্টিপাত: 3028 মিমি
সোলোমন আইল্যান্ড মোট 900 এর ও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। উষ্ণ সমুদ্র ও মৌসুমী বায়ুর কারণে ভারী বৃষ্টি হয়। বেশিরভাগ অঞ্চলে আদ্র আবহাওয়া সারাবছর থাকে।
5. পানামা – Panama
বার্ষিক গড় বৃষ্টিপাত: 2928 মিমি
এই দেশ দক্ষিণ ও উত্তর আমেরিকার সংযোগ স্থলে অবস্থিত, Pacific ocean – Caribbean Sea থেকে আসা আদ্র বাতাসের karone এখানে ভারী বৃষ্টিপাত হয়। এখানে Panama Canal এলাকায় সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে থাকে ।
6. কষ্টারিকা – Costa Rica
বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায়: 2926 মিমি
এই দেশটি মধ্য আমেরিকায় অবস্থিত। এখানে Rain-forest Climate এর কারণে দেশের বেশিরভাগ অঞ্চলে বছরে প্রায় 200 দিনের ও বেশি বৃষ্টিপাত হয়। Costa Rica পরিবেশ পর্যটনের জন্য খুবই বিখ্যাত।
7. সামুয়া – Samoa
বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায়: 2880 মিমি
এটি প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপপুঞ্জ, এখানে সারাবছর গরম ও আদ্র আবহাওয়া থাকে। এখানে সমুদ্রের আদ্রতা ও Tropical সাইক্লোন এর কারণে অনেকে বেশি বৃষ্টিপাত হয়।
8. মালয়েশিয়া – Malaysia
বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায়: 2785 মিমি
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। এখানে মৌসুমি বায়ু প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। পৃথিবীর প্রাচীনতম বন গুলির মধ্যে মালয়েশিয়া রেইনফরেস্ট খুবই বিখ্যাত।
9. ব্রুনাই – Brunei
বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায়: 2722 মিমি
এই দেশের বেশিরভাগ অংশই জঙ্গলে ঢাকা এবং বিশ্বের আর্দ্রতম দেশ সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। ভদ্রতা বেশি হওয়ার ফলে সারা বছরই গরম থাকে
10. ইন্দোনেশিয়া – Indonesia
বার্ষিক গড় বৃষ্টিপাত: প্রায় ২৭০২ মিমি
ইন্দোনেশিয়া 17 হাজার থেকেও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। এবং এটি একটি বিশ্বের অন্যতম বৃষ্টি বহুল দেশ। নিরক্ষরেখার কাছে থাকার কারণে এবং প্রচুর মেঘ হয় তার ফলে ভারী বৃষ্টিপাত হয়।
বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় ?
যদিও দেশ হিসেবে কলম্বিয়া প্রথম স্থানে রয়েছে। তবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার স্থান হলো ভারতের মেঘালয় রাজ্যের মাওসিনরাম (Mawsynram)
বছরে প্রায় 11800 মিমির ও বেশি বৃষ্টিপাত হয়, বঙ্গোপসাগর থেকে আসা আর আদ্র বাতাসকে khasi Hill বাধা দেওয়ার ফলে এখানে অতি বৃষ্টিপাত হয়।

Climate Change ও বৃষ্টিপাতের প্রভাব
পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি।
অতিরিক্ত ভারী বৃষ্টিপাত এবং বন্যা ।
সমুদ্র ও নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়া।
মৌসুমী বায়ুর স্বাভাবিক সময় ও প্রবাহ পরিবর্তিত হওয়া।
অতিরিক্ত বৃষ্টির ফলে ফসল নষ্ট, মাটির ক্ষয় ভূমি ধস ।
কম বৃষ্টিপাতের কারণে পানিও জলের সংকট ও খাদ্য উৎপাদন সমস্যা ।
ভারী বৃষ্টিপাতের ফলে শহরাঞ্চলে ড্রেনেজ সমস্যা ।
বনজঙ্গল কেটে দেওয়ার ফলে বৃষ্টিপাতের ভারসাম্য নষ্ট ।
ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়া ।
Top 10 Highest Rainfall Countries List 2026
বার্ষিক গড় বৃষ্টিপাত অনুযায়ী ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া ১০টি দেশ
- কলম্বিয়া – 3240 mm
- সাও টমে এন্ড প্রিন্সিপ – 3200 mm
- পাপুয়া নিউ গিনি – 3142 mm
- সোলোমন আইল্যান্ড – 3028 mm
- পানামা – 2928 mm
- কষ্টারিকা – 2926 mm
- সামুয়া – 2880 mm
- মালয়েশিয়া – 2875 mm
- ব্রুনাই – 2722 mm
- ইন্দোনেশিয়া – 2702
সারাংশ
বিশ্বের “Highest Rainfall Countries” ২০২৬ সালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া দেশগুলিতে ভারী বৃষ্টিপাতের প্রধান কারণ হলো এই দেশগুলির নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করা ।
বর্তমানে দেশ হিসেবে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার দেশ হলো Colombia (কলম্বিয়া) এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার স্থান হলো উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত মাওসিনরাম (Mawsynram) ।
FAQ
2026 সালে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন দেশে হয় ?
2026 সালে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দেশ হলো কলম্বিয়া।
পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার স্থান হলো ভারতের মেঘালয় রাজ্যের মাওসিনরাম (Mawsynram) ।
মাওসিনরাম (Mawsynram) কোথায় অবস্থিত ?
উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের খাসি পার্বত্য অঞ্চলে “মাওসিনরাম” (Mawsynram) অবস্থিত। শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
কলম্বিয়া কোথায় অবস্থিত ?
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম কোনে অবস্থিত।
Panama Canal কোথায় অবস্থিত ?
পানামা খাল হলো মধ্য আমেরিকায় ৮২ কিমি দীর্ঘ একটি কৃত্তিম খাল, এই খাল ক্যারিবিয়ান সাগর হয়ে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
বৃষ্টিপাতের উপর Global Warming এর প্রভাব কী ?
Global Warming এর কারণে কোথাও কম বৃষ্টি আবার কোথাও অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় , যেমন কম বৃষ্টির কারণে খরা, ফসল উৎপাদনে সমস্যা আবার অতিরিক্ত বৃষ্টির কারণেযে ঘূর্ণি ঝড়, বন্যা প্রভৃতি হয়ে থাকে।
আরো পড়ুন
South West Monsoon : সাউথ ওয়েস্ট মনসুন কি ভারতে এর প্রভাব, কেন গুরুত্বপূর্ণ? জানুন সম্পূর্ণ তথ্য