South West Monsoon : সাউথ ওয়েস্ট মনসুন কি ভারতে এর প্রভাব, কেন গুরুত্বপূর্ণ? জানুন সম্পূর্ণ তথ্য

ভারত সহ বাংলাদেশে কৃষি, পানীয়জল, নদীনালা,এবং সামগ্রিক অর্থনীতির উপর এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিশাল প্রভাব রয়েছে। আজ এই আর্টিকেলে আমরা জানবো যে South West Monsoon বা (দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু) কি? কী ভাবে সৃষ্টি হয়, কোথায় থেকে আসে, কেন বৃষ্টিপাত ঘটায়, এবং ভারতে এর প্রভাব বিস্তারিত ভাবে আলোচনা করবো।

India Meteorology Department (ইন্ডিয়া মেটেওরোলোজি ডিপার্টমেন্ট) অনুযায়ী

ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে বিশেষ ভাবে জড়িত South West Monsoon বা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। প্রতি বছর মে মাস থেকে জুন মাসের মধ্যে আসা এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হলো ভারত, বাংলাদেশ, নেপাল সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বর্ষাকালের বিশেষ কারণ।

South West Monsoon : সাউথ ওয়েস্ট মনসুন কী ?

সাউথ ওয়েস্ট মনসুন হলো এক ধরণের মোসুমী বায়ু যা ভারত মহাসাগর ও আরব সাগর থেকে প্রচুর পরিমানের জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে ভারী বৃষ্টিপাত ঘটে।

এটি সাধারণত মে মাসের অর্ধেক দিক থেকে জুন মাসের প্রথম দিকে আরম্ভ হয় এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত সক্রিয় থাকে। এই সময় ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটায়।

“মনসুন শব্দের অর্থ কি ? What does the word “Monsoon” mean ?

“Monsoon” শব্দ আরবি “মওসিম” (Mousim) শব্দ থেকে এসেছে, এর মানে হলো ঋতু বা মৌসুম।

সাউথ ওয়েস্ট মনসুন কী ভাবে সৃষ্টি হয় ?

সাউথ ওয়েস্ট মনসুন সৃষ্টি হওয়ার বিশেষ কিছু কারণ

সমুদ্র ও ভূমির তাপমাত্রার পার্থক্য :

ভারতীয় উপমহাদেশের স্থলভাগ গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি গরম হয়, কিন্তু সমুদ্রের জল তুলনামূলক ধীরে ধীরে গরম হয়।

ভারত মহাসাগরের আদ্র বায়ু :

বঙ্গোপসাগর, আরবসাগর, ও ভারত মহাসাগরের আদ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হতে শুরু হওয়ার কারণে এবং এই বায়ুতে প্রচুর পরিমানের জলীয় বাষ্প থাকে যা মেঘে পরিণত হয়।

পৃথিবীর ঘুর্ণন

পৃথিবী ঘোরার ফলে বায়ুর গতিপথ পরিবর্তন হতে থাকে এর ফলে বায়ু দক্ষিন পশ্চিম থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে তাই একে সাউথ ওয়েস্ট মনসুন বলা হয়।

হিমালয় পর্বতের ভূমিকা

হিমালয় পর্বতমালা মৌসুমী বায়ুর উত্তর দিকে যেতে বাধা দেওয়ার ফলে আদ্র বায়ু ঠান্ডা হয়েছে উপরে উঠে ঘণিভূত হয় যার ফলে ভারী বৃষ্টিপাত হয়।

South West Monsoon প্রধান দুটি শাখা

সাউথ ওয়েস্ট মনসুন প্রধানত দুটি ভাগে বিভক্ত

1. আরব সাগর শাখা

এই শাখা আরব সাগরের আদ্রতা নিয়ে ভারতের পশ্চিম উপকূল অঞ্চলে প্রবেশ করে। ফলে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, ও পশ্চিম ঘাট অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটায়।

2. বঙ্গোপসাগর শাখা

এই শাখা সাধারণত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, এবং উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে যার ফলে উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমান ভারী বৃষ্টিপাত হয়।

ভারতে সাউথ ওয়েস্ট মনসুন কবে প্রবেশ করে ?

সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মে মাসে মাঝে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে ভারতের কেরালা উপকূলে প্রবেশ করে। এর পর ধীরে ধীরে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পরে।

সাউথ ওয়েস্ট মনসুন সময় সূচি

কেরালা মে মাসের মাঝে মাঝি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ 

মুম্বাই জুন মাসের দ্বিতীয় সপ্তাহ 

কলকাতা জুন মাসের মাঝে

দিল্লি জুন মাসের শেষ

সাউথ ওয়েস্ট মনসুন কেন গুরুত্বপূর্ণ ?

দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও পরিবেশে সাউথ ওয়েস্ট মনসুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চাষের জন্য গুরুত্বপূর্ণ –

ধান, আখ, পাট ও অন্যান্য ফসলের জন্য পর্যাপ্ত পরিমান বৃষ্টিপাত প্রয়োজন হয়, এছাড়া ভারতের লক্ষ লক্ষ কৃষক বর্ষার বৃষ্টির উপর সম্পূর্ণ নির্ভরশীল

পানীয় জলের উৎস –

বর্ষার জলে নদী, হ্রদ, জ্বলাধার পূরণ হয়, এটি পানীয় জল সরবরাহ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিদ্যুৎ উৎপাদন –

বিশাল জনসংখ্যার দেশে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত জরুরি, জ্বলবিদ্যুৎ কেন্দ্রগুলি বর্ষার জলের উপর নির্ভরশীল ভালো বৃষ্টি পাত হলে বিদ্যুৎ উৎপাদন ও বৃদ্ধি পায়।

সাউথ ওয়েস্ট মনসুনের ক্ষতিকর দিক কী কী?

বর্ষা খুবই জরুরি কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি পাত হলে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে

বন্যা

অতিরিক্ত বৃষ্টির কারণে বাধ ভেঙে যাওয়ার ঘটনা অনেকে সময় ঘটে যার ফলে বন্যা দেখা দেয় প্রতি বছর বন্যার কারণে মানুষ ও তাদের জায়গা জমির বিশাল ক্ষতি হয়।

ভূমিধস

পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে।

ফসলের ক্ষতি

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষি জমি ডুবে গেলে ফসল নস্ট হয়।

Global Warming (বিশ্ব উষ্ণায়ন) কি ?

পৃথিবীতে মানুষদ্বারা পৃথিবীর গড় তাপমাত্রার বেড়ে যাওয়াকে Global Warming বলা হয়। যেমন জ্বালানি পোড়ানো, বনজঙ্গল গাছপালা কেটে ফেলার কারণে তাপ শোষণকারী গ্রিনহাউস গ্যাসকে আটকে রেখে দেয় যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, জলবায়ুর প্রবর্তন ঘটে এর ফলে চরম আবহাওয়া দেখা দেয়। একেই Global Warming একেই বলা হয়।

পৃথিবীতে Global Warming এর প্রভাব

বর্তমানে Global Warming বিশ্ব উষ্ণায়ন এর কারণে মনসুনের ধরণের পরিবর্তন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে 

কিছু বিশেষ সম্ভাব্য পরিবর্তন 

অনিয়মিত বৃষ্টি 

স্বল্প সময়ে অতিবৃষ্টি 

দীর্ঘ শুষ্ক সময়

ঘূর্ণি ঝড় বৃদ্ধি

বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টির ধরনে আরও কিছু পরবর্তনের সম্ভাবনা আছে।

FAQ

South West Monsoon ভারতে প্রথম কোথায় প্রবেশ করে ?

প্রথমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায় তারপর কেরালা রাজ্যে প্রবেশ করার পরে ধীরে ধীরে সমগ্র ভারতে ছড়িয়ে পরে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কৃষির উপর কী প্রভাব ফেলে ?

পর্যাপ্ত পরিমান বৃষ্টি হলে ফসল উৎপাদন ভালো হয়।

সাউথ ওয়েস্ট মনসুন কেন গুরুত্বপূর্ণ ?

এই মৌসুমী বায়ু কৃষি, নদী, জলবিদ্যুৎ, এবং দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন

Hantavirus: হান্টাভাইরাস 2026 কতটা বিপদজনক? জানুন ক্রুজ শিপ ঘটনার আসল রহস্য

Leave a Comment