সারাবিশ্বে প্রায় 7000 এর ও বেশি ভাষা প্রচলিত আছে। কিন্তু আপনি কী জানেন এত গুলো ভাষার মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় একটি মাত্র দেশে, হ্যা সারা পৃথিবীর মধ্যে বা বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ হলো Papua New Guinea (পাপুয়া নিউ গিনি) এই দেশের পুরো নাম হলো The Independent State of Papua New Guinea
পাপুয়া নিউ গিনি একটি ছোট দেশ হলেও এখানে প্রায় 7,000 এর ও বেশি ভাষা প্রচলিত আছে। এই আর্টিকেলে আমরা জানবো
Papua New Guinea কোথায় অবস্থিত?
পাপুয়া নিউ গিনিতে এতবেশি ভাষা কেন প্রচলিত আছে?
এই দেশে কতগুলি সরকারি ভাষা আছে?
ভাষার বৈচিত্র কেন গুরুত্বপূর্ণ?
সারাবিশ্বের প্রতি 10টি ভাষার মধ্যে অন্তত 1টি ভাষা পাপুয়া নিউ গিনিতে পাওয়া যাই। এত কম জনসংখ্যার দেশে থাকা সত্ত্বেও এতো বেশি ভাষা সত্যিই বিস্ময়কর।
বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ Papua New Guinea কোথায় অবস্থিত?
পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দ্বীপরাষ্ট্র, এটি নিউ গিনি দ্বীপের পূর্বদিকে এবং মেলানেশিয়ার উপকূলবর্তী দ্বীপসমূহে নিয়ে গঠিত। এই দেশের পশ্চিমে রয়েছে ইন্দোনেশিয়া যার সাথে পাপুয়া নিউ গিনি স্থলসীমা ভাগ করে, আর দক্ষিণে অস্ট্রেলিয়া ও পর্বে সলোমন দ্বীপপুঞ্জের সাথে সমুদ্রসীমা রয়েছে।
পাপুয়া নিউ গিনির রাজধানী হলো Port Moresby (পোর্ট মোর্সবি). 4, 62, 840 বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি একটি বিশাল মূল বহুক্ষণ এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 10, 185, 363 এক কোটি এক লক্ষ পঁচাশি হাজার তিনশো তেষট্টি।
পাপুয়া নিউ গিনিতে ভাষার বৈচিত্রের প্রধান কারণ:
ভৌগোলিক বিচ্ছিন্নতা:
এই দেশ অনেকগুলি পাহাড়, ঘনজঙ্গল, ও নদী থাকার ফলে দেশটি অনেক কটি ভাগে বিভক্ত থাকার ফলে বিভিন্ন উপজাতি বহু বছর ধরে বিছিন্ন ছিল এই কারণে বিভিন্ন উপজাতিগুলির মধ্যে নিজস্ব ভাষা গড়ে ওঠে।
অসংখ্য উপজাতি:
Papua New Guinea তে 800 টির ও বেশি উপজাতি থাকার কারণে প্রতিটি উপজাতির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।
বাইরের দেশের কম প্রভাব:
বহুকাল ধরে এই দেশ পৃথিবীর অন্যদেশের সাথে কম যোগাযোগের ফলে এই দেশের সংস্কৃতি বজায় রয়েছে।
পাপুয়া নিউ গিনির সরকারি ভাষা কী?
অনেক গুলি ভাষা সত্ত্বেও এই দেশে মাত্র ৩টি সরকারি ভাষা আছে
1. English (ইংরেজি)
2. Tok Pis in (টক পিসিন)
3. Hiri Motu (হিরি মোটু)
বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ হওয়া সত্ত্বেও মাত্র এই ৩টি ভাষাগুলির মধ্যে টক পিসিন ভাষাটি পাপুয়া নিউ গিনিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
ভাষার বৈচিত্র কেন গুরুত্বপূর্ণ?
ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি দেশের, জাতি, সংস্কৃতি ও ইতিহাসের ও পরিচয়।
সামাজিক মেলবন্ধন
এক ভাষা একটি দেশ, জাতি, উপজাতি, ও সম্প্রদায়কে একত্রে রাখে।
জ্ঞান সংরক্ষণ
প্রতিটি ভাষার মধ্যে প্রাচীন চিকিৎসা, কৃষি,ও প্রকৃতিবিদ্যার জ্ঞান লুকিয়ে থাকে।
সাংস্কৃতিক পরিচয়
প্রতিটি ভাষারর সাথে জড়িয়ে থাকে গান,ইতিহাস, ও ঐতিহ্য।
ভাষা হারিয়ে যাওয়ার সম্ভাবনা
বর্তমানে বিশ্বের অনেক ভাষা হারিয়ে যাওয়ার পথে। বিশেষজ্ঞদের মতে প্রতি দুইসপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউ গিনির অনেক ভাষাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করা হয়েছে, কারণ সামাজিক যোগাযোগের বেশি ব্যবহারের অন্য নতুন প্রজন্ম ইংরেজি ভাষা বেশি পছন্দ করছে তাই ভাষাকে সংরক্ষণ করা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অবাক করা কিছু তথ্য
সারা বিশ্বের মোট ভাষার 10% এর বেশি ভাষা পাপুয়া নিউ গিনিতে
এই দেশে এমনও গ্রাম আছে যেখানে 200 জন মানুষের মধ্যে ৩ টি ভাষা ব্যবহার করা হয়
অনেক ভাষা 1000 এর ও কম মানুষ ব্যবহার করে
Source: ourworldindata.org
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
বিশ্বের সবচেয়ে বেশি ভাষা কোন দেশে ব্যবহার করা হয়?
পাপুয়া নিউ গিনিতে।
পাপুয়া নিউ গিনির রাজধানীর নাম কী?
পোর্ট মোর্সবি (Port Moresby)
পাপুয়া নিউ গিনি কোন মহাদেশে অবস্থিতি?
ওশেনিয়া (Oceania) মহাদেশে অবস্থিতি।
পাপুয়া নিউ গিনি থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব কত?
পাপুয়া নিউ গিনি থেকে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার।
পাপুয়া নিউ গিনি কোন দেশ থেকে স্বাধীন হয়েছিল?
অস্ট্রেলিয়া থেকে ১৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে স্বাধীন হয়েছিল।
পাপুয়া নিউ গিনির মুদ্রার নাম কি?
“কিনা” (PKG)
আরো পড়ুন
Largest Island on Earth | বিশ্বের বৃহত্তম দ্বীপ
Top 10 Highest Rainfall Countries in the World | বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া ১০টি দেশ
বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশ।Top 10 Most Peaceful Countries in the World 2026