PM Awas West Bengal : কারা পাবেন ঘর তৈরির টাকা? কীভাবে পাবেন ₹1.20 লক্ষ? জেনে নিন

PM Awas West Bengal পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প। যার মাধ্যমে যোগ্য ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এই আর্টিকেলে আমরা জানবো PM Awas West Bengal প্রকল্পের কারা সুবিধা পাবেন, কত টাকা সহায়তা দেওয়া হয়, যোগ্যতার নিয়ম কী এবং উপভোক্তার তালিকায় নাম কীভাবে দেখা যাবে।

PM Awas West Bengal প্রকল্পের বিবরণ:

PM Awas West Bengal হলো Government of West Bengal-এর গ্রামীণ আবাসন সহায়তা প্রকল্প (Housing Scheme) এর মাধ্যমে গৃহহীন অথবা কাঁচা, জরাজীর্ণ, অস্থায়ী বাড়িতে থাকা যোগ্য গ্রামীণ পরিবারকে পাকা বাড়ি তৈরি করার জন্য সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই প্রকল্পটি আগে বাংলার বাড়ি Banglar Bari নামে পরিচিত ছিল। ৬ আগস্ট ২০২৬- এই প্রকল্পের নামে পাল্টে PM Awas West Bengal করা হয়।

আর্থিক সহায়তা এক নজরে:

প্রকল্পের নাম –Paschim Banga Awas
সুবিধা –₹1.20 লক্ষ আর্থিক সহায়তা
₹10,000 পাহাড়ি এবং দুর্গম অঞ্চলের বাসিন্দাদের জন্য আলাদা
উপভোক্তা –গৃহহীন, কাঁচা, জরাজীর্ণ, অস্থায়ী বাড়িতে থাকা যোগ্য গ্রামীণ পরিবার
আবেদন প্রক্রিয়া –উপভোক্তা নির্বাচন/যাচাই সরকারি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়।

আবেদন প্রদ্ধতি

বর্তমানে এই প্রকল্পের জন্য সবার জন্য খোলা কোনও self-registration বা fresh online application portal নেই।

সরকারি survey এবং beneficiary selection-এর মাধ্যমে সম্ভাব্য উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে। এরপর verification-এর মাধ্যমে তালিকা তৈরি করা হয়।

তাই Google-এ পাওয়া কোনও অপরিচিত website-এ গিয়ে West Bengal Awas Yojana-এর নামে নতুন করে আবেদন করার আগে সতর্ক থাকুন।

কীভাবে আবেদন করবেন?

সাধারণত গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে নিৰ্দিষ্ট পর্যায়ে আবেদনপত্র আহ্বান করা হয়।

প্রয়োজনীয় ফর্ম ও জমির কাগজপত্র স্থানীয় সংশ্লিষ্ট অফিসে জমা করতে হয়।

জমির সার্ভে ও জিও-ট্যাগিং করা হয়।

নির্মাণকাজের অগ্রগতির ওপর ভিত্তি করে কিস্তিতে ফান্ড ছাড়া হয়।

নামের তালিকা কীভাবে দেখবেন?

নিজের নাম তালিকায় আছে কি না জানতে সাধারণত নিজের জেলার সরকারি website-এর notice section দেখতে হবে।

বিভিন্ন তথ্য অনুযায়ী, Gram Panchayat থেকে provisional বা beneficiary list প্রকাশ করা হতে পারে। সেই PDF-তে নিজের নাম, guardian-এর নাম অথবা survey/application ID দিয়ে খোঁজা যায়।

নাম না থাকলে বা তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট BDO অফিস বা Zilla Parishad-এ নির্ধারিত সময়ের মধ্যে claim বা objection করা যেতে পারে।

Document কী কী লাগবে?

1. আধার কার্ড

2. জমি সংক্রান্ত নথি

3. ঠিকানার প্রমাণপত্র

4. ব্যাংক পাসবুক

টাকা কীভাবে দেওয়া হয়?

যোগ্য উপভোক্তার তথ্য যাচাই ও অনুমোদনের পর বাড়ি তৈরির নির্দিষ্ট পর্যায় অনুযায়ী কিস্তিতে টাকা দেওয়া হয়।
টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্টে electronic transfer-এর মাধ্যমে পাঠানো হয়।
বাড়ির কাজের অগ্রগতি যাচাই করার পরে পরবর্তী কিস্তি দেওয়া হতে পারে।

সেপ্টেম্বর 2026 নতুন আপডেট মিলতে পারে আরও 27,000 টাকা

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন খবরটিতে।

সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের প্রায় ১৯ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির অনুদানের পাশাপাশি কাজের মজুরি দেওয়ার পরিকল্পনা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত হিসাব অনুযায়ী, যোগ্য উপভোক্তারা প্রায় ₹27,000 পর্যন্ত অতিরিক্ত মজুরি পেতে পারেন।

তবে এই জায়গায় একটি বিষয় পরিষ্কার করা জরুরি—এটি ₹27,000-এর নতুন আবাস অনুদান নয়। এটি কাজের মজুরি হিসেবে দেওয়ার প্রস্তাব।

কীভাবে হিসেবে করা হচ্ছে?

প্রস্তাবিত হিসাবটি হল—

₹300 × 90 দিন = ₹27,000

অর্থাৎ দৈনিক ₹300 মজুরি ধরে ৯০ দিনের কাজ করলে মোট ₹27,000 হয়।

এই টাকা বাড়ি তৈরির মূল ₹1.20 লক্ষের সঙ্গে আলাদা সুবিধা হিসেবে বিবেচিত হবে।

তাই সরলভাবে বললে—

আবাস সহায়তা ₹1,20,000 + সম্ভাব্য মজুরি ₹27,000 = ₹1,47,000 পর্যন্ত

তবে ₹1.47 লক্ষকে এখনই নিশ্চিত সরকারি অনুদান হিসেবে ধরে নেওয়া যাবে না। ₹27,000 অংশটি মজুরি এবং এর বাস্তবায়ন সংশ্লিষ্ট অনুমোদন ও নিয়মের উপর নির্ভর করবে।

PM Awas ও Banglar Bari কি একই?

হ্যা। ২০২৬ সালের আগস্টে Banglar Bari নাম পরিবর্তন করে Paschim Banga Awas করা হয়। অর্থাৎ শুধুমাত্র নামটাই পরিবর্তন করা হয়েছে।

PM Awas 2026 গুরুত্বপূর্ণ তথ্য:

West Bengal Awas Yojana 2026 নিয়ে বর্তমানে দুটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, Banglar Bari-এর নাম পরিবর্তন করে Paschim Banga Awas করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, আবাস প্রকল্পের নির্দিষ্ট উপভোক্তাদের জন্য প্রায় ₹27,000 অতিরিক্ত মজুরি দেওয়ার উদ্যোগের খবর সামনে এসেছে।

তাই আবাস প্রকল্পের উপভোক্তাদের সরকারি নির্দেশিকা, জেলা প্রশাসনের notice এবং স্থানীয় Gram Panchayat বা BDO অফিসের তথ্য অনুসরণ করা সবচেয়ে নিরাপদ।

বর্তমানে আবেদনের জন্য self-registration বা fresh online application ব্যবস্থা নেই। সরকারি survey ও beneficiary verification-এর মাধ্যমে উপভোক্তা নির্বাচন করা হয় ।

6 আগস্ট 2026 সালে এই প্রকল্পের নাম পরিবর্তন করে PM Awas রাখা হয়।

Official Website – West Bengal Housing Board

আরও সরকারি স্কিমের আর্টিকেল গুলি পড়ুন:

Employment Bank West Bengal 2026 New Update

বার্ধক্য ভাতা 1500 টাকা 2026

বিধবা ভাতা 1500 টাকা 2026

Leave a Comment