Employment Bank West Bengal 2026 New Update: Registration, Eligibility ও আবেদন করার নিয়ম

Employment Bank West Bengal হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ।এই উদ্যোগটি শ্রম দপ্তর (Labour Department) এবং তথ্যপ্রযুক্তি দপ্তর (Information Technology Department)-এর যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়। সাথে উচ্চশিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তর ও সক্রিয়ভাবে যুক্ত।

Employment Bank, West Bengal-এর পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর বা Labour Department. শ্রম দপ্তরের মূল উদ্দেশ্য হলো রাজ্যে শ্রমিক ও শিল্প কর্তৃপক্ষের মধ্যে সুস্থ ও ভালো কর্মসম্পর্ক বজায় রাখা। সাথে বিভিন্ন শ্রম আইন কার্যকর করার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা।

এছাড়া ও শ্রম দপ্তর শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প পরিচালনা করে, সাথে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন সুযোগ ও পরিষেবা প্রদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Employment Bank West Bengal Registration Process

  1. Employment Bank West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
  2. New Enrollment – Job Seeker অপশনটি সিলেক্ট করুন
  3. Terms & Conditions পড়ে Accept করুন
  4. প্রয়োজনীয় Documents আপলোড করুন
  5. আবেদন Submit করুন
  6. Enrollment Number সংরক্ষণ করুন

Employment Bank-এর সুবিধা (Benefits)

  • Job Search এবং Job Match-এর সুবিধা রয়েছে
  • নিজের Profile / Resume তৈরী ও update করা যায়
  • বিভিন্ন Employer ও Company-র Job Vacancy থাকে
  • Employer-রা Job Seeker-এর তথ্য বা Resume খুজে যোগাযোগ করতে পারেন

Employment Bank-এ কারা registration করতে পারেন?

পশ্চিমবঙ্গের যে কোনও জেলার স্থায়ী বাসিন্দা Employment Bank-এ নিজের নাম নথিভুক্ত করতে পারেন।

Employment Bank

Documents:

ডকুমেন্ট আপলোড করার জন্য ফাইল সাইজ 20 KB – 100 KB মধ্যে থাকতে হবে:

  1. Madhyamik Admit Card / Certificate / Birth Certificate
  2. আধার কার্ড
  3. ভোটার কার্ড
  4. রেশন কার্ড
  5. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট / সার্টিফিকেট
  6. SC / ST / OBC হলে Caste Certificate
  7. Bio-data / Resume / CV

প্রয়োজনীয় Document ও File Size:

ডকুমেন্ট আপলোড করার জন্য ফাইল সাইজ 20 KB – 100 KB মধ্যে থাকতে হবে

  1. ফটো ও স্বাক্ষর
  2. Resume, Bio-data, CV
  3. শিক্ষাগত সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড

Employment Bank Online Application

অনলাইন রেজিস্ট্রেশন করার সময় সাধারণত এই তথ্যগুলি দিতে হয়—

  1. ব্যাক্তিগত তথ্য (Personal Information):

নাম, বাবা ও মায়ের নাম জন্ম তারিক, Gender, Category, Religion, Marital Status

2. ঠিকানা (Address):

জেলা, District, ব্লক, Municipality, Pin-code

3. Employment Exchange:

নিজের এরিয়া অনুযায়ী সঠিক নির্বাচন করতে হবে

4. শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

শিক্ষাগত যোগ্যতার বিবরণ

5. কাজের অভিজ্ঞতা (Work Experience) if any

পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার বিবরণ যেমন company Name, Post, Total Experience

6. Document Upload & Submit

Employment Bank West Bengal-এর ট্রেনিং ও সুবিধা

নিবন্ধিত চাকরিপ্রার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্প:

1. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কমপক্ষে 2 বছরের জন্য নিবন্ধিত এবং 20 বছরের কম বয়সী নন এমন চাকরিপ্রার্থীদের এই প্রকল্পের অধীনে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলিতে কিছু নির্দিষ্ট কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকার কোর্স ফি-এর 50% অথবা 5000/- টাকা, যেটি কম, তা বহন করে এবং কোর্স ফি-এর বাকি অংশ প্রশিক্ষণার্থীকে পরিশোধ করতে হয়।

2. চাকরিপ্রার্থীদের তাদের সবলতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মক টেস্ট বিনামূল্যে আয়োজন করা হয়।

3. চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করার জন্য বিশেষ কোচিং বিনামূল্যে আয়োজন করা হয়।

গৃহকর্মীদের জন্য দক্ষতা প্রশিক্ষণ:

এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ৩ দিনব্যাপী  প্রশিক্ষণ শিবিরের (Training Camp) মাধ্যমে বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম (Domestic Appliance) ব্যবহারে এই ধরনের ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের মধ্যে নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 100/- টাকা উপবৃত্তি প্রদান করা হয়।

Employment Bank-এর official portal-এ Job Search, Job Match, Profile Update এবং Employer-এর মাধ্যমে Job Post/Resume Search-এর সুবিধা রয়েছে। এছাড়া রেজিস্ট্রেশনের পরে নিজের তথ্য ও আপডেট করা যেতে পারে।

বন্ধ কারখানার শ্রমিকদের দক্ষতা উন্নয়ন:

শ্রম দপ্তরের FAWLOI প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাওয়া শ্রমিকদের দক্ষতা আরও বাড়ানো হয় । এর মূল উদ্দেশ্য হলো, রাজ্যের বন্ধ হয়ে থাকা শিল্প কারখানার শ্রমিকদের নতুন কাজের উপযুক্ত করে তোলা।

প্রশিক্ষণের খরচ হিসেবে প্রতি শ্রমিক সর্বোচ 1200 টাকা সরকার থেকে দেওয়া হয়। অর্থাৎ প্রশিক্ষণ নেওয়ার জন্য শ্রমিকদের নিজে থেকে কোনো খরচ করতে হয় না।

প্রতিরক্ষা বাহিনীর চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ কোচিং:

এই বিশেষ কোচিং-এর মূল লক্ষ হলো রাজ্যের যুবকদের চাকরি পাওয়ার সুযোগ বাড়ানো। এর জন্য সেনাবাহিনীর Recruitment Rally বা নিয়োগ পরীক্ষার আগে আগ্রহী যুবকদের 5 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবিরে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।

উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প (USKP):

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা SESRU-85-এর পরিবর্তে Udiyaman Swanirbhar Karmasansthan Prakalpa (USKP)- নামে একটি নতুন প্রকল্প 2008 সালে চালু করা হয়েছিল। এছাড়াও Udiyaman Swanirbhar Karmasansthan Joutha Prakalpa (USKJP) চালু করা হয়, যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে প্রকল্পের সুবিধা নিতে পারেন।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নিবন্ধিত (Registered) বেকার যুবকদের নিজের ব্যবসা বা স্বনির্ভর কাজ শুরু করতে সাহায্য করা। এর জন্য রাজ্য সরকার ভর্তুকি দেয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয়।

Self Employment Motivation cum-Awareness-Camp:

অনেক বেকার যবুক যুবতীদের মধ্যে নিজের ব্যবসা বা স্বনির্ভর কাজ করার বিষয়ে আগ্রহ কম থাকে। এই বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গের Directorate of Employment রাজ্যের বিভিন্ন জায়গায় স্বনির্ভর কর্মসংস্থান নিয়ে সচেনতা ও প্রশিক্ষণ মূলক কর্মসূচি চালু করা হয়।

এই কর্মসূচির মূল দুটি উদ্দেশ্য হলো—

  • বেকার যবুক যুবতীদের স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা ও সুযোগ সম্পর্কে সচেতন করা।
  • যারা নিজের ব্যবসা বা কাজ শুরু করতে চান তাদের জন্য প্রকল্প বা Project তৈরি, মার্কেটিং, ব্যাংক ঋণের প্রয়োজনীয়তা বিষয় প্রাথমিক তথ্য ও পরামর্শ প্রদান করা।

Important Contact:

Employment Bank Government of West Bengal

Employment Bank
67, Bentinck Street 4th Floor
Kolkata – 700069
email – employment_bank_wb@wb.gov.in

Official Website: Employment Bank Government of West Bengal

বিভিন্ন ধরণের সরকারি স্কিম, প্রকল্প ও জেনারেল নলেজের জন্য আমাদের আর্টিকেলগুলি পড়ুন