West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১ জুন ২০২৬ এ চালু হয় Pink Card. এর মূল লক্ষ হলো রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে মহিলা শিক্ষার্থী, কর্মজীবী মহিলা, এবং নিত্যযাত্রী মহিলাদের যাতায়াতের খরচ কমানো সম্ভব হবে, যাতে তারা শিক্ষা, কর্মসংস্থান, এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্মের ক্ষেত্রে সহজে যাতায়াত করতে পারেন।

West Bengal Pink Card কী?

Pink Card হল পশ্চিমবঙ্গের মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য প্রদান করা এক সরকারি পরিচয়পত্র। এটি একটি Free Travel Scheme, যা শুধুমাত্র যোগ্য সুবিধাভোগীদের জন্যই প্রযোজ্য। যোগ্য মহিলাদের একটি Smart Card প্রদান করা হবে, যেখানে নাম, ছবি, ও QR Code থাকবে। আবেদনপত্র যাচাইয়ের পর এই পিঙ্ক কার্ড-এর সুবিধা মহিলারা পাবেন।

Benefits of Pink Card: (সুবিধা)

বিনামূল্যে বাসে যাতায়াত:

কার্ডধারীরা সরকার পরিচালিত শহরের বাস এবং দূরপাল্লার বাসে যেমন— দিঘা, দার্জিলিং প্রভৃতি রুটের বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।যাতায়াত করার সময় বাস কন্ডাকটর টিকিট ভেন্ডিং মেশিন  ব্যবহার করে Pink Card টি ভেরিফাই করবেন।

পিঙ্ক কার্ড-এর জন্য ডকুমেন্ট কী কী  লাগবে?

পিঙ্ক কার্ডের (Pink Card Apply) আবেদনের জন্য নিন্নলিখিত ডকুমেন্টগুলি জমা দিতে হয়।

  • ভোটার কার্ড 
  • আধার কার্ড 
  • পাসপোর্ট সাইজ ছবি

West Bengal Pink Card Apply Online

সর্বশেষ তথ্য অনুযায়ী পিঙ্ক কার্ড এর জন্য অনলাইন আবেদন এখন পর্যন্ত চালু হয় নি। আবেদনকারীদের আপাতত অফলাইনে আবেদন জমা করতে হবে।

Pink Card Offline Apply কিভাবে করবেন?

অফলাইনে আবেদনের জন্য শহর এলাকার জন্য মিউনিসিপালিটি অফিসে এবং গ্রামীণ এলাকার জন্য BDO অফিস আবেদনপত্র সংগ্রহ করে ডকুমেন্ট এর সাথে জমা করতে হবে।

WB Pink Card-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Pink Card কবে চালু হয়েছে?

সরকারি ঘোষণা অনুযায়ী Pink Card পশ্চিমবঙ্গে ১ জুন ২০২৬ থেকে চালু হয়েছে।

কোন বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে?

সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে বাস পরিষেবার সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত বাসে পাওয়া যাবে।

Pink Card না পাওয়া পর্যন্ত কী মহিলারা যাতায়াত করতে পারবেন?

Smart Card না পাওয়া পর্যন্ত মহিলারা তাদের পরিচয়পত্র যেমন আধার কার্ড দেখিয়ে এই পরিষেবার সুবিধা পেতে পারবেন।

কী ধরণের বাসে এই পরিষেবা উপলব্ধ?

West Bengal Pink Card-এর পরিষেবা শহরের মধ্যে (short route) এবং দূরপাল্লা (long route) দুটোই তে পাওয়া যাবে।

Source: Transport Department Government of West Bengal

1 thought on “West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents”

Comments are closed.