PM Fasal Bima Yojana (PMFBY) (প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা) হলো একটি ফসল বীমা যোজনা। এই প্রকল্পটি ২০১৬ সালে চালু করে হয়েছে ছিল, এবং এটি একটি সরকারি প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঝড়, শিলা বৃষ্টি, ও অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের সহায়তা প্রধান করার উদ্দেশে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়
Features of PM Fasal Bima Yojana: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার বৈশিষ্ট্য
১: প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সহায়তা।
২: কৃষকদের আয় নিশ্চিত করা।
৩: আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে সাহায্য করা।
৪: কৃষি ঋণ (Farmer Loan) পেতে সহায়তা করা।
৫: চাষের শুরু থেকে ফসল সংরক্ষণ পর্যন্ত আর্থিক ঝুকির কভারেজ প্রধান করা।
Benefits of PMFBY: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা
কম প্রিমিয়াম:
খরিফ মৌসুমের খাদ্যশস্য ও তৈলবিজ ফসলের ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ প্রিমিয়াম ২%। রবি মৌসুমের খাদ্যশস্য ও তৈলবিজ ফসলের ক্ষেত্রে হার ১. ৫% ও বার্ষিক বাণিজ্যিক বা উদ্যানজাত ফসলের ক্ষেত্রে প্রিমিয়ামের হার ৫%। প্রিমিয়ামের বাকি অংশ সাবসিডি হিসেবে দেওয়া হয়।জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে প্রিমিয়ামের সম্পূর্ণ অংশ সরকার বহন করে।
বিস্তৃত সুবিধা:
এই প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, শিলা বৃষ্টি, ও ভূমিধসের কারণে ফসল তোলার পরবর্তী পর্যায়ে ক্ষতি পর্যন্ত অন্তর্ভুক্ত আছে।
সময়মতো ক্ষতিপূরণ:
কৃষকদের সময়মতো ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্যে ফসল তোলার দুইমাসের মধ্যে দাবির প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
উন্নত টেকনোলজির ব্যবহার:
এই প্রকল্পে ফসল ক্ষতির সঠিক হিসাব ও নির্ভুলভাবে বীমার দাবির নিষ্পত্তির জন্যে স্যাটেলাইটে ইমাজিং, ড্রোন এবং আপের মতো উন্নত প্রযুক্তির ব্যাবহারে কৃষকদের উৎসাহ দেওয়া প্রধান করা হয়।
PMFBY ২০২৬ সালের গুরুত্বপূর্ণ আপডেট
২০২৬ সালে PM Fasal Bima Yojana (PMFBY) চালু রয়েছে, ২০২৩ সালের অপারেশনাল গাইডলাইন অনুসারে বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের অধিকাংশ কাজকর্ম Digitized করা হয়েছে। National Crop Insurance Portal (NCIP)-এর মাধ্যমে কৃষকদের প্রকল্পে আবেদন থেকে শুরু করে ক্ষয়ক্ষতির দাবি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়ে থাকে।
এছাড়া ফসলের ক্ষয়ক্ষতি এবং ফলনের সঠিক মূল্যায়ন স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যার ফলে ক্ষয়ক্ষতির হিসাব দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হয়েছে।
PMFBY Coverage: প্রকল্পে যে ঝুকিগুলো কভার করা হয়: Coverage
ফসলের ক্ষতি (মাঠের ফসল):
ঝড়, বন্যা, শিলাবৃষ্টি, খরা, ভূমিধস, বজ্রপাত, আগুন, পোকামাকড়, বা রোগের আক্রমণ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ পাওয়া যায়।
ফসলের বীজ বপন করতে না পারলে:
অনেক সময় দেখা যায় কৃষকরা ফসলের বপনের জন্য জমি প্রস্তুত করেন এবং এর জন্য কিছু অর্থ বিনিয়োগ ও করেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টি, খরা বা অন্যান্য প্রতিকূল আবহাওয়ার কারণে তারা ফসল বপন করতে পারেন না। ফলে কৃষকদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। এই প্রকল্পের ফলে কৃষকরা ক্ষতিপূরণ পাওয়ার জন্যে আবেদন করতে পারেন।
ফসল কাটার পর ক্ষয়ক্ষতি:
ফসল কাটার পর মাঠে শুকানোর জন্য রাখা ফসল যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, তার জন্যে কৃষকরা ক্ষতিপূরণ পেতে পারেন। এ ক্ষেত্রে ফসল কাটার দিন থেকে ১৪ দিনের বীমা সুরক্ষা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কারা আবেদন করতে পারবেন?
সকল কৃষক, বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসল উৎপাদনকারী সকল কৃষক, এদের মধ্যে বর্গাচাষী, ও ভাগচাষীরাও অন্তর্ভুক্ত।
যে ফসলের জন্য বীমা করা হয়েছে, সেই ফসলের চাষের সঙ্গে কৃষকদের সরাসরি সম্পর্ক থাকতে হবে।
যে জমিতে চাষ করা হচ্ছে সেই জমির মালিকানার প্রমান বা বৈধ জমিতে চাষের অনুমতি থাকতে হবে।
কৃষককে অবশ্যই বীমাকৃত জমির চাষি বা ভাগচাষী হতে হবে।
কৃষককে অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে সাধারণত বীজ বপনের মৌসুমের শুরুর ২ সপ্তাহের মধ্যে Insurance Coverage এর জন্য আবেদন করতে হবে।
কৃষককে অবশ্যই একই ফসলের ক্ষতির জন্য অন্য কোনো মাধ্যম থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকলে আবেদন করা যাবে না।
যেসব ক্ষেত্রে PMFBY Yojana-র সুবিধা পাওয়া যাবে না
১. প্রকল্পের আওতাভুক্ত নয় এমন এলাকা
যে সমস্ত এলাকা এই প্রকল্পের আওতাভুক্ত নয়, সেই সব এলাকার ফসলের ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
২. ফসলের মৌসুমের বাইরের ক্ষতি
নির্ধারিত চাষ মৌসুমের বাইরে হওয়া ক্ষতি সাধারণত বীমা আওতায় পড়ে না।
৩. কৃষকের অবহেলা
কৃষকের অবহেলা বা সঠিক পদ্ধতিতে চাষাবাদ না করার কারণে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
৪.নির্ধারিত সীমার বাইরে ক্ষতি
৪.নির্ধারিত সীমার বাইরে ক্ষতি প্রকল্পের নির্ধারিত নিয়ম ও সীমার বাইরে থাকা কিছু ক্ষতি বীমার আওতায় নাও আস্তে পারে।
৫. প্রিমিয়াম জমা না দিলে
নির্ধারিত সময়ে বীমার প্রিমিয়াম জমা না দিলে বীমার সুবিধা পাওয়া যাবে না।
PMFBY Premium Chart: কিস্তির তালিকা
| PMFBY Premium Chart |
| Kharif Crops – খরিফ ফসল: বীমা অংকের ২% |
| Rabi Crops – রবি ফসল: বীমা অংকের ১.৫% |
| Commercial & Horticultural Crops – বাণিজ্যিক ও উদ্যান ফসক: বীমা অংকের ৫% |
Documents Required: ডকুমেন্ট কী কী লাগবে?
আধার কার্ড বাধ্যতামূলক
প্যান কার্ড
জমির মালিকানার প্রমাণপত্র
জমির চুক্তিপত্র
কোন ফসল চাষ করা হয়েছে বা পরিকল্পনা রয়েছে তার ঘোষণাপত্র।
ব্যাঙ্ক পাসবুক
পাসপোর্ট সাইজ ছবি
Application Process: আবেদন প্রক্রিয়া:
PM Fasal Bima Yojana Application বা আবেদন Online , Offline , ও CSC সেন্টারে করা যায়
Online:
PMFBY Official Website এ ভিসিট করুন।
হোম পেজের ডানদিকে Farmer Corner এ ক্লিক করুন।
Online Registration Form এ ক্লিক করুন।
নিজের ডিটেলস লিখুন
ঠিকানা বা বাড়ির ডিটেলস লিখুন।
একাউন্ট ডিটেলস লিখুন।
রেজিস্ট্রেশন সফল হলে
মোবাইলে OTP আসবে লগইন করুন।
Farmer Corner এ ক্লিক করুন।
Farmer Application Form খুলবে।
Apply for Crop Insurance Form (নিজের ফসল বীমার আবেদন করুন)
আবেদনের ফর্মে সব প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন, এবং নির্ধারিত ফরম্যাট ও আকারে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
তথ্যগুলি ভালোভাবে যাচাই করুন, সব তথ্য ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদন সফলভাবে জমা হলে কনফারমেশন মেসেজে পাবেন।
পেমেন্ট পেজে দুটি অপসন দেখাবে পুরোনো বীমার পেমেন্ট করলে “পে লেটার” ও নতুন বীমার পেমেন্ট এর জন্য “মেক পেমেন্ট” এ ক্লিক করুন।
পেমেন্ট সফল হলে রিসিট ডাউনলোড করুন।
Offline:
নিকটবর্তী ব্যাংকে গিয়ে গিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করুন পেমেন্ট হয়ে গেলে ব্যাঙ্ক থেকে রিসিপ্ট দেওয়া হবে।
CSC সেন্টার:
CSC সেন্টার: নিকটবর্তী CSC সেন্টারে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করুন নথি যাচাই সম্পন্ন হলে পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপ সংগ্রহ করুন এই পেমেন্ট স্লিপ দিয়ে ভবিষ্যতে PMFBY Application Status Check করা যাবে।
PMFBY প্রকল্পের প্রভাব:
PM Fasal Bima Yojana কৃষকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ফসল বীমা প্রকল্প। কম প্রিমিয়ামে বীমা সুরক্ষার কারণে কৃষকদের আর্থিক ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা পালন করছে, আধুনিকরণের ফলে ২০২৬ সালে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আগের তুলনায় এখন আরও স্বচ্ছ ও কার্যকর হয়েছে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY) কী?
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হোলো ভারত সরকারের একটি ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি হলে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়।
ফসলের ক্ষতি হলে কী ভাবে Claim করবেন?
ফসলের ক্ষতি হলে নির্ধারিত সময়ের মধ্যে বীমা সংস্থা, ব্যাংক বা কৃষি দপ্তরে Claim এর আবেদন জমা করা যায়।
যারা জমির মালিক নন, বা যাদের নিজস্ব জমি নেই তারা কি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করতে পারবে?
বৈধ জমি সংক্রান্ত ডকুমেন্ট থাকলে আবেদন করা যাবে।
যদি গত মৌসুমে রেজিস্টার করা থাকলে নতুন মৌসুমে কী আবার রেজিস্ট্রেশন করতে হবে?
নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় না। তবে প্রত্যেক মৌসুমের জন্য আলাদা করে আবেদন জমা করে প্রিমিয়াম জমা করতে হবে।
PMFBY প্রকল্পে কী বন্য প্রাণী বা পার্শ্বর্তী জমি থেকে ছড়িয়ে পড়া আগুনের কারণে হওয়া ক্ষতি অন্তর্ভুক্ত রয়েছে?
প্রাকৃতিক কারণে আগুন আওতাভুক্ত, কিন্তু বন্য প্রাণীর কারণে হওয়া ক্ষতি অন্তর্ভুক্ত নয়।
Related Articles:
Kisan Credit Card (KCC) 2026 Latest Update
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা: PM Kisan Samman Nidhi Yojana 2026