KCC Loan 2026: Latest Update – ₹৫ লক্ষ পর্যন্ত কৃষিঋণ, আবেদন পদ্ধতি, সুদের হার, যোগ্যতা, ও সম্পূর্ণ তথ্য

KCC Loan এই প্রকল্পটি Kisan Credit Card (KCC) নামে ও পরিচিত।কিষান ক্রেডিট কার্ড প্রকল্পটি ১৯৯৮ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ হলো কৃষকদের জমির পরিমানের উপর ভিত্তি করে Kisan Credit Card প্রধান করা। এর ফলে কৃষকরা সহজেই বীজ, সার, কীটনাশক, ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ ক্রয় করতে পারবেন, এবং তাদের প্রয়োজনের মতো নগদ অর্থ কৃষিকার্যে ব্যবহার করতে পারবেন। ২০০৪ সালে কৃষকদের বিনিয়োগ ঋণের চাহিদা যেমন অকৃষি কার্যের জন্যে আরও সম্প্রসারিত করা হয়।

এই আর্টিকেলে আমরা KCC Loan কী ? মূল উদ্দেশ্য, কিভাবে আবেদন করবেন, কারা যোগ্য প্রভৃতি বিষয়গুলি তুলে ধরবো।

KCC Loan -এর মূল উদ্দেশ্য: Objectives

KCC Loan-এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের চাষবাস, ফসল কাটার পর সংরক্ষণ, পরিবহন, ও অন্যান্য খরচ মেটানোর জন্যে সহজে ও সময় মতো ব্যাংক ঋণের সুবিধা প্রধান করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সহজ প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক সহায়তা পেতে পারেন।

১. ফসল চাষের জন্য স্বল্পমেয়াদি ঋণ নেওয়া।

২. ফসল কাটার পর সংরক্ষণ, পরিবহন, ও অন্যান্য খরচ মেটানো।

৩. কৃষি যন্ত্র, সেচ ব্যবস্থা, গবাধিপশু পালন সহ কৃষি সহায়ক কাজের জন্য মূলধন।

৪. কৃষি ও কৃষি সংক্রান্ত অন্যান্য কাজে বিনিয়োগের জন্য ঋণের সুবিধা।

২০২৬ সালে KCC Loan-এর Latest Update

১. ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ₹৩ লক্ষ থেকে ₹৫ লক্ষ করা হয়েছে। 

২. RBI-এর নতুন KCC নির্দেশিকা ২০২৭ থেকে কার্যকর হবে। 

৩. ডিজিটাল আবেদন প্রক্রিয়া।

Benefits of Kisan Credit Card

১. প্রথম বছরের ঋণের পরিমান ও সময়সীমা:

একজন কৃষক প্রথমে কত পরিমানে স্বল্প মেয়াদি ঋণ পেতে পারেন, সেটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে যেমন- 

যে সকল কৃষক বছরে মাত্র একটি ফসল চাষ করেন তাদের ক্ষেত্রে চাষের খরচ অনুযায়ী ঋণের পরিমান হিসাব করা হয়। এরপর ফসল কাটার পরের খরচ ও অতিরিক্ত খরচ ১০% যোগ করে, কৃষি যন্ত্রপাতি, ও সংরক্ষণের জন্য আরও ২০% যোগ করা হয়। এই ঋণের মধ্যে শস্য বীমা, ব্যাক্তিগত দুর্ঘটনা বীমা (Personal Accident Insurance) (PAIS) এবং অন্যান্য সম্পদ বীমা ও অন্তর্ভুক্ত থাকে। এইভাবে প্রথম বছরে মোট স্বল্প মেয়াদি ঋণের পরিমান নির্ধারণ করা হয়।

২. দ্বিতীয় ও পরবর্তী বছরগুলির ঋণের পরিমান ও সময়সীমা:

প্রথম বছরের যে ফসল ঋণের সীমা নির্ধারণ করা হয়, তার পরবর্তী প্রতিটি বছর (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম) বছরে সেই সীমার সাথে অতিরিক্ত ১০% যোগ করা হয়। এই অতিরিক্ত অর্থ কৃষিকার্যের খরচ বৃদ্ধির বাড়ার সম্ভাবনার জন্যে রাখা হয়। এছাড়া কিষান ক্রেডিট কার্ড এর ৫ বছরে মেয়াদে প্রয়োজনে টার্ম লোনের আনুমানিক পরিমান ও এতে অন্তর্ভুক্ত করা হয়। এইভাবেই ৫ বছরের জন্য মোট ঋণের সীমা নির্ধারণ করা হয়।

৩. টার্ম লোন: KCC Term Loan

কৃষি কার্যের জন্যে ভূমি উন্নয়ন, সেচ ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি, প্রভৃতি কেনার জন্য বিনিয়োগ ভিত্তিক মেয়াদি ঋণ (Term Loan) ও পুরোনো লোন পরিশোধের বোঝা বিবেচনা করে মূল ধনের Working Capital এর পরিমান নির্ধারণ হতে পারে।

৪. দীর্ঘমেয়াদি ঋণ: Long Term Loan

দীর্ঘমেয়াদি ঋণের সীমা নির্ধারিত হয় ৫ বছর মেয়াদে বিনিয়োগ এবং কৃষকের ঋণ পরিশোধের ক্ষমতার উপরে ভিত্তি করে।

৫. সর্বোচ্চ অনুমোদিত সীমা: KCC Maximum Permissible Limit (MPL)

পঞ্চম বছরে নির্ধারিত স্বল্পমেয়াদি ঋণের সীমা এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজনীয়তা একসঙ্গে যোগ করে মোট ঋণের সীমা নির্ধারণ করা হয়। এই মোট পরিমানকেই সর্বোচ্চ অনুমোদিত সীমা বা Maximum Permissible Limit (MPL) বলা হয়। Kisan Credit Card-এই MPL-ই কৃষকদের সর্বোচ্চ ঋণসীমা হিসেবে বিবেচিত হয়।

৬. প্রান্তিক কৃষক ছাড়া অন্যান্য কৃষকদের উপোসীমা

স্বল্পমেয়াদি ও মেয়াদি ঋণের (Term Loan) সুদের হার ও ঋণ পরিষদের নিয়ম এক নয়।  স্বল্পমেয়াদি ঋণের ক্ষত্রে সুদ ভুতুর্কি ও সময়মতো ঋণ পরিশোধে সুবিধা পাওয়া যায়।এই কারণে হিসাব পরিচালনা সহজ করার জন্য কিষান ক্রেডিট কার্ডের মোট ঋণসীমাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে যেমন একটি স্বল্পমেয়াদি ঋণের জন্য এবং অন্যটি মেয়াদি ঋণের জন্য।

কৃষক স্বল্পমেয়াদি ঋণের সর্বোচ্চ কত অর্থ তুলতে পারবেন সেটা ফসলের ধরণ, এবং চাষের খরচের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তবে একজন কৃষক নিজের প্রয়োজন হিসেবে ফসল চাষ, সরঞ্জামের জন্যে ও পারিবারিক খরচের জন্যে এই অর্থ ব্যবহার করতে পারবেন। পরে যদি চাষের খরচ বেড়ে গেলে টাকা তোলা যাবে, বা Kisan Credit Card-এর সীমা বাড়ানো যেতে পারে। মোট ঋণের পরিমান নির্ধারিত সীমার মধ্যে রেখে মেয়াদি ঋণের টাকার প্রয়োজন অনুযায়ী কিস্তিতে তোলা যায় ও বিনিয়োগের উপর পরিশোধের সময় নির্ধারণ করা হয়।

কিষান ক্রেডিট কার্ড KCC প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

১. নিজের জমিতে চাষ করেন বা যৌথ জমিতে চাষ করেন এমন কৃষক।

2. ভাড়ার জমি, মৌখিক চুক্তিতে চাষ করেন এমন কৃষক।

৩. ভাগ্য চাষীরা ও আবেদন করতে পারেন।

৪. কৃষকদের স্বনির্ভর গোষ্ঠী (SHG) এবং যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী (JLG)-এর সদস্যরাও আবেদন করতে পারবেন। (ভাড়ার জমি নিয়ে চাষ করা ও ভাগ্য চাষীরাও অন্তরভুক্ত)

২০২৬ সালে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে:

১. কৃষকদের সুবিধার জন্যে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সরল করা হয়েছে।

২. বর্তমানে আবেদনের জন্য শুধু মাত্র এক পাতার একটি সহজ ফর্ম পূরণ করেই আবেদন জমা করা যাবে।

৩. Kisan Credit Card Application Form – এর সাথে জমির বিবরণ ও কোন ফসল চাষ করা হয়েছে এই তথ্য দিলে আবেদন জমা হয়ে যাবে।

ডকুমেন্ট কি কি প্রয়োজন?

KCC Credit Card আবেদনের জন্য সাধারণত এই ডকুমেন্টগুলি প্রয়োজন:

  • কিষান ক্রেডিট কার্ড আবেদনপত্র।
  • চাষবাস ও জমির বিবরণ।
  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • ব্যাংক ডিটেলস।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • প্রয়োজন অনুযায়ী ব্যাংক আরও অতিরিক্ত ডকুমেন্ট চাইতে পারে।

KCC Loan Application

আবেদন প্রক্রিয়া / KCC Offline Application:

১. বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে।

২. নিকটতম কমন সার্ভিস সেন্টারে।

অনলাইন আবেদন প্রক্রিয়া / KCC Online Application:

Step ১: যে ব্যাংকে আপনি কিষান ক্রেডিট কার্ড ২০২৬ প্রকল্পের জন্য আবেদন করতে চান সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন। 

Step ২: বিকল্প তালিকা থেকে কিষান ক্রেডিট কার্ড অপশনটি বেছে নিন। 

Step ৩: Apply অপশন ক্লিক করুন।

Step ৪: প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।

Step ৫: আবেদন সফল হলে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে। 

Step ৬: পরবর্তী প্রক্রিয়া ব্যাংক থেকে যোগাযোগ করে আবেদন যাচাই করা হবে।

কৃষকদের সাধারনত জমির পরিমান অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন-

প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বিশেষ সুবিধা ও শর্ত সহজ রাখা হয়েছে।

১. প্রান্তিক কৃষক (Marginal Farmer): ১ হেক্টর পর্যন্ত জমি
২. ক্ষুদ্র কৃষক (Small Farmer): ১ থেকে ২ হেক্টর পর্যন্ত জমি
৩. অর্ধ মাঝারি কৃষক (Semi Medium Farmer): ২ থেকে ৪ হেক্টর পর্যন্ত জমি
৪. মাঝারি কৃষক (Medium Farmer): ৮ থেকে ১০ হেক্টর পর্যন্ত জমি
৫. বৃহৎ কৃষক (Large Farmer): ১০ হেক্টরের বেশি জমি

Source: Jansamarth.in

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

KCC Loan কি?

কিষান ক্রেডিট কার্ড (KCC) হলো একটি সরকারি বিশেষ লোন প্রকল্প। যার মূল উদ্দেশ্য হলো কৃষকদের চাষবাস, বীজ, সার, কেনার সাথে পশুপালন এবং মাছ চাষের জন্য কম সুদে আর্থিক সুবিধা প্রদান করা।

Kisan Credit Card করতে কি কি লাগে?

বর্তমানে কিষান ক্রেডিট কার্ড আবেদন করার নিয়ম সহজ করা হয়েছে আবেদনপত্রের সাথে আপনি কি চাষ করছেন তার বিবরণ লাগবে।

কিষান ক্রেডিট কার্ড কত সালে চালু হয়?

কিষান ক্রেডিট কার্ড ১৯৯৮ সালে চালু করা হয়েছিল।নাভার্ড (Nabard) এর সুপারিশের ভিত্তিতে এই প্রকল্প চালু করা হয়ে ছিল।

KCC Rate of Interest কত?

বর্তমানে কেসিসি প্রকল্পে সুদের হার বার্ষিক ৪% থেকে ৭%.

Related Articles:

PM Dhan-Dhaanya Krishi Yojana: PMDDKY

Ayushman Bharat Yojana 2026

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা: PM Kisan Samman Nidhi Yojana 2026