2026 সালে ভারতের সবথেকে ধনী শহর মুম্বাই কেন? আপনি জানলে চমকে যাবেন, জানুন সম্পুর্ণ তথ্য

মুম্বাই সবথেকে ধনী শহর, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি দেশ হলো ভারত, এবং ভারতের প্রিতিটি রাজ্য ও জেলার আর্থিক অবস্থা এক নয় ভারতের সবথেকে ধনী শহর কোনটি সেটা জানার জন্য আমারা যদি কোনো শহরের অর্থনৈতিক অবস্থা, কর আদায় কর্পোরেট উপস্থিতি, ব্যাবসায়িক ও বিভিন্ন কার্যকলাপ সঠিক ভাবে বিশ্লেষণ করলে বোঝা যাই কোনো শহরের অৰ্থনৈতিক অবস্থা। এই আর্টিকেলে আজকে আমরা জানবো যে কেন মুম্বাই ভারতের সবথেকে ধনী শহর?

ভারতের সবথেকে ধনী শহর মুম্বাই
Mumbai City

 মুম্বাই ভারতের সবথেকে ধনী শহর (Richest City Mumbai)

“ভারতের মহারাষ্ট্র জেলায় ও আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই ভারতের সবথেকে ধনী শহর (Mumbai) যা আগে বোম্বে (Bombay) নামে পরিচিত ছিল, ১৯৯৫ সালে স্থানীয় মারাঠা সংস্কৃতিকে প্ৰতিফলিত করতে বোম্বে নাম পরিবতন করে মুম্বাই নামকরণ করা হয়।

এই শহরের অর্থনৈতিক অবস্থা, কর আদায়, কর্পোরেট উপস্থিতি, ও ব্যাবসায়িক কার্যকলাপের সমৃদ্ধিশীলতার কারণে মুম্বাই ভারতের সবথেকে ধনী শহরের রূপে রূপান্তরিত হয়েছে, চলুন তাহলে দেখা যাক মুম্বাই সবথেকে ধনী শহর হওয়ার কিছু বিশেষ বিশেষ কারণগুলি কি কি আছে?

মুম্বাইয়ে অবস্থিত ভারতের পুরোনোতম শেয়ার বাজার বা বোম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay Stock Exchange) (BSE)

যা  ১৮৭৫ সালে স্থাপিত হয়েছিল, বোম্বে স্টক এক্সচেঞ্জ শুধু ভারতের নয় এশিয়ার ও প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange) (NSE) যা ১৯৯২ সালে স্থাপিত করা হয়। ভারতীয় ইক্যুইটি বাজারে স্বচ্ছতা আনার লক্ষে প্রতিষ্টিত হয় ও ১৯৯৩ সালে এটি একটি স্টক এক্সচেঞ্জ হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়া এই শহরে ভারতের রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) সদর দপ্তর অবস্থিত, হওয়ার কারণে আজ মুম্বাই অন্যান্য রাজ্য থেকে অনেকটা এগিয়ে রয়েছে।

প্রধান কর্পোরেট সদর দপ্তর কেন্দ্র (Corporate Headquarters)

মুম্বাইয়ে ভারতের বৃহত্তম সরকারি ও বেসরকারি সংস্থাগুলির প্রধান কার্যালয় অবস্থিত এই সংস্থাগুলির কাছ থেকে বিপুল পরিমান কর্পোরেট কর প্রদান করা হয়, যেমন টাটা গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, এল আই সি প্রভৃতি।

ভারতের সবথেকে ধনী শহর
ভারতের সবথেকে ধনী শহর

উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আবাসস্থল (Home to Wealthy Individuals)

মুম্বাইয়ে এশিয়ার সর্বোচ সংখক কোটিপতিরা বসবাস করেন এছাড়াও সর্বোচ্চ বেতনভোগী, পেশাজীবি, ও বলিউড তারকারা বসবাস করেন, এবং কোটি কোটি টাকা আয়কর ট্যাক্স জমা করেন, এরা সকলেই ব্যাক্তিগত আয়করের উল্লেখযোগ্য অবদান রাখেন। 

বৈচিত্রময় অথনীতি (Diverse Economy)

মুম্বাই শহরের অর্থনীতি অত্যন্ত বহুমুখী বা বৈচিত্রময় যা বড় আকারের রিয়েল এস্টেট প্রকল্প থেকে আর্থিক পরিষেবা, বিনোদন (ফিল্ম ইন্ডাস্ট্রি), সামুদ্রিক বাণিজ্য পর্যন্ত বিস্তৃত যা মুম্বাই শহরকে ধনী শহর হতে প্রবাহিত করেছে।

বলিউড শিল্প (Bollywood)

মুম্বাই হল ভারতে চলচ্চিত্র শিল্পের প্রধান কেন্দ্র। বছরের প্রায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় চলচ্চিত্র ও বিনোদন শিল্পের। এই মুম্বাই শহরের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু মানুষ নিজের স্বপ্ন পূরণ করে আসেন ভারতের বিভিন্ন ছোট বড়ো শহর থেকে, এই মম্বাই শহর প্রচুর মানুষের জীবনকে পাল্টে দিয়েছে, কেও আসেন অভিনয় করতে, কেও আসেন ডিরেক্টর হতে, আবার কেও আসেন বড়ো গায়ক ও গায়িকা হতে, মুম্বাই শুধু ব্যবসা বাণিজ্যের শহর নয় স্বপ্নের ও শহর।

অর্থনৈতিক পরিসংখ্যান (আনুমানিক) (Economy)

অর্থনৈতিক পরিসংখ্যান (আনুমানিক)

বিভিন্ন অনুমান অনুযায়ী মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ান (MMR) – GDP ১২ লাখ কোটি তবে ২০৩০ পর্যন্ত ২৬ লাখ কোটি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে। Source: Ndtv Profit সরকার দ্বারা মুম্বাই শহরের জন্য আলাদাভাবে GDP প্রকাশ করা হয় না।

জনসংখ্যা (Population)

সর্বশেষ আদমশুমারি  (সর্বশেষ ২০১১)  অনুযায়ী ২০২৬ সালে মুম্বাই শহরের মোট জনসংখ্যা আনুমানিক  প্রায় ২,৭৭,১৯,০০০ (দুই কোটি সাতাত্তর লক্ষ উনিশ হাজার) আগামী দিনে মুম্বাই শহরের জনসংখ্যা আরও বাড়বে বলে আশংকা আছে।

 vorli-bandra sea lin mumbai

Mumbai GDP তে পর্যটনের অবদান

অন্য রাজ্যের তুলনায় মুম্বাইয়ের পর্যটন ব্যবসা তুলনামূলক কম কিন্তু মুম্বাই শহরে কিছু কিছু জায়গা আছে সেখানে সারাবছর দেশীবিদেশি পর্যটকদের আনা গোনা লেগেই থেকেই যেমন Gateway of India, Taj Hotel, Juhu Beach, প্রভৃতি। মুম্বাইয়ের অর্থনীতি মূলত অর্থ, বাণিজ্য, বিনোদন এর উপর বেশি নির্ভরশীল কিন্তু পর্যটন বাকি সেক্টরগুলিকে সাহায্য করে মুম্বাইয়ের GDP তে পর্যটনের সরাসরি অবদান কম হলেও ভবিষৎতে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

জীবনযাত্রা (Lifestyle)

উচ্চ জনঘনত্ব 

বহুজাতিক কর্মসংস্থানের সুযোগ 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কাজ ও ব্যাবসার সূত্রে মুম্বাই আসেন 

যদিও জীবনযাপনের খরচ বেশি তবে আয়ের সুযোগ ও তুলনামূলক ভাবে বেশি

উপসংহার

সবদিক দিয়ে বিবেচনায় মুম্বাই সবথেকে ধনী শহর হিসেবে বিবেচিত 

শক্তিশালী শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর, চলচ্চিত্র শিল্প এবং কর আদায়ের উচ্চ হার সব মিলিযে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র 

তবে ভবিষৎতে বেঙ্গালুরু, দিল্লী, ও হায়দ্রাবাদ ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে

FAQ

মুম্বাই কোথায় অবস্থিত?

ভারতের মহারাষ্ট্র রাজ্যে আরব সাগরের তীরে মুম্বাই অবস্থিত।

Which is the richest city in India?

Mumbai is the Richest City in India.

মুম্বাই কেন সবথেকে ধনী শহর? (Why is Mumbai the richest City)

মুম্বাইয়ে অবস্থিত ভারতের পুরোনোতম শেয়ার বাজার বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, প্রধান কর্পোরেট সদর দপ্তর কেন্দ্র, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের আবাসস্থল এবং বলিউড শিল্প এই সব কারণে মুম্বাই শহরের অর্থনৈতিক অবস্থা খুবই সমৃদ্ধ।

আরো দেখুন..

Largest District of India: ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?

বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ কোনটি? জানলে চমকে যাবেন 840+ ভাষার অবাক করা রহস্য

Largest Island on Earth | বিশ্বের বৃহত্তম দ্বীপ