Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY): আবেদন, যোগ্যতা, ও ₹6000 টাকা পাওয়ার নিয়ম

গর্ভবতী মহিলা ও সদ্য মা হয়েছেন এমন মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY) এটি একটি কেন্দ্র সরকারের স্কিম। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রথম সন্তানের জন্মের সময় মোট ₹5000 এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে ₹6000 পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গর্ভাবস্থায় ও সন্তান জন্মের পরে মায়ের পুষ্টি, স্বাস্থ্য এবং বিশ্রামের জন্য আর্থিক সহায়তা দেওয়া। PMMVY Scheme-এ কারা আবেদন করতে পারবেন, কত টাকা পাওয়া যায়, কী কী ডকুমেন্ট লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন, এই আর্টিকেলে জেনেনিন।

Pradhan Mantri Matru Vandana Yojana কী?

Pradhan Mantri Matru Vandana Yojana হলো কেন্দ্রীয় সরকারের একটি মাতৃকালীন আর্থিক সহায়তা প্রকল্প।(Maternity Financial Assistance Scheme) এটি একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটি 1 জানুয়ারি 2017 সালে চালু করা হয়েছিল। 2026 সালে PMMVY 2.0-এর নিয়ম অনুযায়ী যোগ্য মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

এই প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তার আধার লিংক ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট-এ DBT মাধ্যমে পাঠানো হয়।

PMMVY প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

এই প্রকল্পে প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে আর্থিক সহায়তার পরিমান আলাদা।

প্রথম সন্তানের ক্ষেত্রে ₹5000 পাওয়ার নিয়ম:

প্রথম সন্তানের ক্ষেত্রে মোট ₹5000 টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়।

প্রথম কিস্তি ₹3000: গর্ভাবস্থায় নিবন্ধন এবং নির্ধারিত Ante-Natal Check-Up (ANC) সংক্রান্ত শর্ত পুরুন করতে হয়। 

দ্বিতীয় কিস্তি ₹2000: সন্তানের জন্ম নিবন্ধন এবং জন্মের পর 14 সপ্তাহের মধ্যে নির্ধারিত প্রাথমিক টিকাকরণের শর্ত পুরুন করতে হয়।

দ্বিতীয় সন্তান মেয়ে হলে ₹6000

দ্বিতীয় সন্তান মেয়ে হলে যোগ্য মহিলাকে একসাথে ₹6000 দেওয়া হয়। এই সুবিধা পাওয়ার জন্য গর্ভাবস্থায় নিবন্ধন  করা বাধ্যতামূলক।এর সাথে জন্ম নিবন্ধন এবং নির্ধারিত টিকা করণের শর্ত পূরণ করতে হয়।

PMMVY প্রকল্পে আবেদনের যোগ্যতা (Eligibility)

নিচের যেকোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত মহিলারা অন্যান্য শর্ত পূরণ করলে আবেদন করতে পারেন।

  1. SC /ST মহিলা, তফসিলি জাতি (SC) তফসিলি উপজাতি (ST)
  2. প্রতিবন্ধী মহিলা: যাঁদের ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধকতা রয়েছে অথবা যাঁরা সম্পূর্ণ প্রতিবন্ধী।
  3. BPL রেশন কার্ডধারী: মহিলা যাদের BPL রেশন কার্ড রয়েছে।
  4. Ayushman Bharat সুবিধাভোগী: Pradhan Mantri Jan Arogya Yojana (PM -JAY)-এর উপভোক্তা মহিলা।
  5. e-Shram Card ধারক: যাদের e-Shram Card রয়েছে।
  6. PM-Kisan সুবিধাভোগী: মহিলারা যারা PM-Kisan প্রকল্পের সুবিধা পান।
  7. MGNREGA  Job Card ধারক: যাদের MGNREGA  Job Card রয়েছে।
  8. বার্ষিক পারিবারিক আয় ₹ ৮ লক্ষের কম : যাদের পারিবারিক বার্ষিক আয় ₹৮ লক্ষের কম তারা আবেদন করতে পারেন।
  9. Anganwadi ও ASHA কর্মী: যোগ্য গর্ভবতী ও স্তনদানকারী Anganwadi Worker (AWW) Anganwadi Helper(AWH) এবং ASHA কর্মী।
  10. NFSA রেশন কার্ডধারী: National Food Security Act, ২০১৩-এর অধীনে যাদের রেশন কার্ড রয়েছে এমন মহিলা।

সরকার দ্বারা ভবিষ্যতে অন্য শ্রেণীর মহিলাদের ও এই প্রকল্পের আওতায় আনতে পারে।

PMMVY প্রকল্পের উদ্দেশ্য (Objectives)

Pradhan Mantri Matru Vandana Yojana চালু করার প্রধান উদ্দেশ্যগুলি হলো:

আর্থিক সহায়তা প্রদান: গর্ভাবস্থা ও সন্তান জন্মের কারণে কাজ করতে না পারায় যে আয়ের ক্ষতি হয়, তার কিছুটা পূরণ করা।

মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি: গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, এবং প্রয়োজনীয় চিকিৎসার প্রতি মহিলাদের উৎসাহ প্রদান করা। 

পর্যাপ্ত বিশ্রামের সুযোগ: সন্তান জন্মের আগে ও পরে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেওয়া।

কন্যাসন্তানকে উৎসাহিত করা: দ্বিতীয় সন্তান মেয়ে হলে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে কন্যাসন্তানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা।

PMMVY প্রকল্পে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

অনলাইনে আবেদন করার সময় নিচে দেওয়া তথ্যগুলি প্রয়োজন:

  • আধার কার্ড
  • গর্ভাবস্তায় নিবন্ধন ও ANC পরীক্ষার তথ্য
  • MCP Card অথবা RCHI কার্ড
  • আধার লিংক ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের  সেভিংস অ্যাকাউন্ট-এর ডিটেলস
  • আধার লিংকড মোবাইল নম্বর

যোগ্যতার প্রমান হিসেবে নিচের ডকুমেন্টগুলি ব্যবহার করা যেতে পারে।

  • SC / ST শংসাপত্র
  • BPL বা NFSA রেশন কার্ড
  • e-Shram Card
  • PM-Kisan সুবিধাভোগী হওয়ার প্রমাণপত্র
  • PM -JAY বা  Ayushman Bharat সুবিধাভোগীর প্রমান
  • MGNREGA  Job Card
  • প্রতিবন্ধকতার শংসাপত্র
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  • Anganwadi Worker, Helper, ASHA কর্মী হিসেবে প্রমাণপত্র

Pradhan Mantri Matru Vandana Yojana Online Apply 2026: অনলাইনে আবেদন করবেন কিভাবে?

PMMVY প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। অথবা নিকটবর্তী Anganwadi Worker বা ASHA কর্মীর সাহায্যেও  আবেদন করা যায়।

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট খুলুন

Official Website: https://pmmvy.wcd.gov.in/

Step 2: Citizen Login করুন

মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং OTP যাচাই করুন।

Step 3: আবেদন ফর্ম পূরণ করুন

মোবাইল নম্বর, ঠিকানা এবং গর্ভাবস্থার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, ঠিকানা, গর্ভাবস্তার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

Step 4: যোগ্যতার প্রমাণপত্র দিন

আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তার মধ্যে যে কোনো একটা যেমন—

  • SC / ST শংসাপত্র
  • BPL বা NFSA রেশন কার্ড
  • e-Shram Card
  • PM-Kisan Card
  • MGNREGA Job Card
  • PM-JAY বা Ayushman Bharat
  • প্রতিবন্ধকতার শংসাপত্র
  • পরিবারের আয়ের প্রমাণপত্র

Step 5: ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস  সেভিংস অ্যাকাউন্ট-এর তথ্য

Direct Benefit Transfer-এর মাধ্যমে টাকা পাঠানো হয়। ব্যাংক অ্যাকাউন্ট আধার লিংক থাকতে হবে।

Step 6: আবেদন জমা দিন

সমস্ত তথ্য ভালো করে যাচাই করে আবেদন সাবমিট করুন, আবেদন সফলভাবে জমা হলে Beneficiary Id বা Reference নম্বর দেওয়া হলে সেটিকে লিখে রাখুন, পরবর্তী সময় কাজে লাগতে পারে।

অফলাইনে PMMVY প্রকল্পে আবেদন কীভাবে করবেন?

এই প্রকল্পে অফলাইনে ও আবেদন করা যায়। আবেদনকারীরা নিকটবর্তী Anganwadi Centre বা ASHA  কর্মীর সাহায্যে নিতে পারেন। এছাড়া ও আবেদনের জন্য নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্রেও যোগাযোগ করা যেতে পারে।

PMMVY Application Status Check করবেন কিভাবে?

আবেদন জমা দেওয়ার পরে তার স্ট্যাটাস জানতে অফিসিয়াল পোর্টালে লগইন করুন।

1. Official Website: https://pmmvy.wcd.gov.in/

2. Citizen Login-এর মাধ্যমে লগইন করুন।

3. Beneficiary সংক্রান্ত তথ্য দিন যেমন Beneficiary Id বা Reference Number দিন।

4. পোর্টালে current status দেখতে পাবেন।

PMMVY প্রকল্পের টাকা পেতে কত দিন সময় লাগে?

আবেদন যাচাই, প্রয়োজনীয় ডকুমেন্ট, গর্ভাবস্থা ও টিকাকরণের শর্ত এবং সংশ্লিষ্ট আধিকারিকের অনুমোদনের উপর টাকা পাওয়ার সময় নির্ভর করে। তাই আবেদন জমা দেওয়ার পরেই টাকা পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই।

আবেদনে কোনো ভুল থাকলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে পেমেন্টের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আবেদন স্ট্যাটাস চেক করে প্রয়োজনীয় সংশোধন করা প্রয়োজন।

Ministry of Women & Child Development

Official Website : https://pmmvy.wcd.gov.in/

Helpline – 1515 / 181

Email ID – pmmvy-mwcd@gov.in

Related Articles:

PM Surya Ghar Yojana

PM Vishwakarma Yojana

PM Fasal Bima Yojana (PMFBY)

PM Dhan-Dhaanya Krishi Yojana: PMDDKY

PM Kisan Samman Nidhi Yojana

Leave a Comment