2,000-এর বেশি UPI লেনদেনের নতুন নিয়ম? UPI New Rules 2026 জেনে নিন

2,000 টাকার বেশি UPI লেনদেন নিয়ে 15 সেপ্টেম্বর 2026 তারিকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নিয়মে কী পরিবর্তন করা হয়েছে, কতটা চার্জ প্রযোজ্য, এবং কার উপর খরচ পড়বে–জেনেনিন UPI New Rules 2026 বিস্তারিত ভাবে।

অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং প্রতারণা রুখতে এই নির্দেশিকা। সাম্প্রতিক সময়ে ডিজিটাল লেনদেনে জালিয়াতি বেড়েছে তাই গ্রাহকদের সুরক্ষায় হলো আসল লক্ষ্য।

2,000 টাকার বেশি UPI লেনদেনের উপর 0.4% Merchant Discount Rate (MDR) প্রযোজ্য করা হয়েছে। 15 অক্টোবর 2026 থেকে এই নিয়ম কার্যকর হবে।

Merchant Discount Rate (MDR) হলো UPI বা কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়ার সময় ব্যাবসায়ী বা Merchant -এর কাছ থেকে নেওয়া একটি চার্জ।

UPI New Rules 2026 অনুযায়ী কোন কোন লেনদেন বিনামূল্যে থাকবে?

নিচে দেওয়া লেনদেনগুলি বিনামূল্যে থাকবে–

1. এক ব্যাক্তি থেকে অন্য ব্যাক্তির সব ধরণের লেনদেন

UPI New Rules 2026 অনুযায়ী কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তিকে টাকা পাঠানোর ক্ষেত্রে আর্থিক লেনদেনের উপর কোনো প্রভাব পড়বে না। লেনদেন (UPI Transaction)-এর অর্থের পরিমান যতই হোক না কেন কোন ব্যাক্তি অন্য কাউকে ব্যাক্তিগতভাবে আর্থিক লেনদেন করলে সে ক্ষেত্রে UPI পরিষেবা আগের মতো বিনামূল্যে করা যাবে।

2. দোকানদার / ব্যবসায়ীদের কাছে ₹2,000 পর্যন্ত পেমেন্ট

₹2,000 পর্যন্ত সমস্ত ব্যাক্তি থেকে মার্চেন্ট PM লেনদেনে MDR সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। UPI-এর মাধ্যমে এই ধরণের পেমেন্ট করার সময় গ্রাহকদের কোন চার্জ দিতে হবে না।

3. ছোট ব্যাবসায়ীদের পাওয়া পেমেন্ট

Person-to-Person-Merchant (P2PM) ক্যাটাগরির আওতায় UPI QR কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ ₹1 লক্ষ পর্যন্ত পেমেন্ট গ্রহণকারী ছোট ব্যবসায়ী, যার মধ্যে রাস্তার হকার বা বিক্রেতারাও রয়েছেন, তাঁরা সমস্ত লেনদেনে শূন্য MDR (Zero MDR) সুবিধা পেতে থাকবেন।

এই ব্যবস্থা রাস্তার বিক্রেতা, স্থানীয় দোকান এবং অন্যান্য ছোট ব্যবসায়ীদের অতিরিক্ত পেমেন্ট খরচ থেকে সুরক্ষা দেবে।

কোন কোন লেনদেনে MDR প্রযোজ্য হবে?

1. 2,000-এর বেশি Merchant UPI লেনদেনে MDR লাগবে

2,000-এর বেশি P2M (Person to Merchant UPI লেনদেনের ক্ষেত্রে 0.4% হারে MDR প্রযোজ্য হবে।

এই MDR-এর টাকা ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপ প্রদানকারীসহ পেমেন্ট ব্যাবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে ভাগ হবে।

তবে ₹75,000 বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ₹300 MDR নেওয়া যাবে।

উদাহরণ:

₹2,500 লেনদেন → 0.4% = ₹10 MDR
₹50,000 লেনদেন → 0.4% = ₹200 MDR
₹75,000 লেনদেন → 0.4% = ₹300, অর্থাৎ সর্বোচ্চ ₹300
₹1,00,000 লেনদেন → 0.4% অনুযায়ী ₹400 হলেও ক্যাপের কারণে সর্বোচ্চ ₹300 MDR

2. জরুরি পরিষেবা ও কম লাভের খাতে লেনদেন

রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো জরুরি ও কম লাভের খাতে ₹2,000-এর বেশি UPI লেনদেনে প্রতি লেনদেনে ₹5 হারে MDR লাগবে।

এই নির্দিষ্ট ₹5 চার্জের ফলে গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এবং কম লাভে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলির খরচ আগে থেকেই নির্দিষ্ট থাকবে।

3. Capital Market Transactions

মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিস, স্টকব্রোকার, এবং ডিলারদের সঙ্গে সম্পর্কিত UPI পেমেন্টে 0.2% MDR, UPI New Rules 2026 অনুযায়ী প্রযোজ্য হবে। তবে প্রতি লেনদেনে সর্বোচ্চ ₹300 MDR নেওয়া যাবে।

এই কম MDR-এর উদ্দেশ্য হলো সাধারণ মানুষের আনুষ্ঠানিক আর্থিক বাজারে বিনিয়োগের অংশগ্রহণ বজায় রাখতে সহায়তা করা।

কোন গ্রাহকদের MDR দিতে হবে না

MDR (Merchant Discount Rate) হলো ব্যাবসায়ীদের UPI পেমেন্ট ব্যাবস্থার সঙ্গে যুক্ত একটি চার্জ। UPI-এর মাধ্যমে টাকা দেওয়ার সময় সাধারণ গ্রাহকদের কাছ থেকে এই চার্জ নেওয়া হবে না।

ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যাবসায়ীদের যেন MDR-এর খরচ গ্রাহকদের কাছ থেকে না নেওয়া হয়।

এছাড়া UPI অ্যাপ প্রদানকারীরা MDR-এর নামে কোনো প্লাটফর্ম ফি বা লুকানো চার্জ গ্রাহকদের উপর চাপাতে পারবে না।

ব্যক্তিগত UPI ব্যবহার বিনামূল্যেই থাকবে

সাধারণ ব্যাক্তিগত ব্যাবহাকারীরা UPI লেনদেন যতবার খুশি বিনামূল্যে করতে পারবেন। বিনামূল্যে UPI ব্যবহারের ক্ষেত্রে কোনো মাসিক সীমা, লেনদেনের সংখ্যা অনুযায়ী বাধা বা কোনো নির্ধারিত ক্যাপ থাকবে না।

তবে ব্যাঙ্ক ও NPCI-এর নির্ধারিত দৈনিক লেনদেনের সীমা থাকবে। লেনদেনের ধরণ অনুযায়ী এই সীমা সাধারণত ₹1 লক্ষ থেকে ₹5 লক্ষ পর্যন্ত হতে পারে।

তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দৈনিক সীমাগুলি চার্জ নেওয়ার সীমা নয়। এইগুলি মূলত নিরাপত্তা ও ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সীমা।

বেশিরভাগ Merchant UPI লেনদেনে কোনো পরিবর্তন হবে না

UPI New Rules 2026 অনুযায়ী মাত্র প্রায় 4% Merchant UPI লেনদের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে।

অর্থাৎ 96% Merchant লেনদেন প্রভাবিত হবে না। কারণ এইগুলির মূল্য হয় ₹2,000 এর কম অথবা ছোট ব্যাবসায়ীদের জন্য নির্ধারিত Zero-MDR ব্যাবস্থার আওতায় পড়ে।

এর ফলে ব্যাক্তিগত ব্যাবহারকারী ক্ষুদ্র ব্যবসা এবং এবং ছোট ব্যাবসায়ীদের জন্য UPI লেনদের খরচে কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে ₹2,000-এর বেশি বড় Merchant লেনদেনের ক্ষেত্রে সীমিত MDR প্রযোজ্য হবে।

ছোট ব্যাবসায়ীদের জন্য বিশেষ সহায়তা

ছোট ব্যবসায়ীদের মধ্যে UPI ব্যাবহার আরও বাড়ানোর জন্য বিশেষ ফান্ড তৈরি করা হবে। ছোট ব্যবসায়ীদের মধ্যে UPI ব্যাবহার আরও বাড়ানোর জন্য বিশেষ ফান্ড তৈরি করা হবে। এই ফান্ডে মোট MDR থেকে সংগৃহীত অর্থের ৫% দেওয়া হবে।

এই ফান্ডের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের মধ্যে UPI গ্রহণযোগ্যতা বাড়ানো, নিয়মিত UPI ব্যবহার উৎসাহিত করা এবং ছোট বাবসাগুলিকে ভারতের Digital Payment System -এর আওতায় আরও বেশি করে নিয়ে আসার জন্য সহায়তা করা হবে।

UPI -এর ধারাবাহিক উন্নতি নিশ্চিত করা

এই কাঠামোটি Payment and Settlement System Act, 2007 -এর অধীনে চালু করা হয়েছে। UPI Steering Committee প্রযোজ্য চার্জ, লেনদেনের পরিচালনার ব্যবস্থা এবং গ্রাহকদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করার পর এই কাঠামো তৈরি করা হয়েছে।

এই ব্যাবস্থার মূল লক্ষ হলো UPI -এর দীর্ঘ মেয়াদি স্থায়িত্ব ও উন্নতি নিশ্চিত করার পাশাপাশি মানুষের জন্য UPI পেমেন্ট বিনামূল্যে রাখা এবং ছোট ব্যাবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করা।

Official Source: Press Information Bureau

গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ও বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেটের জন্য আরও পড়ুন

Kotak 811 Zero Balance Account

Postal Life Insurance (PLI)

Public Provident Fund (PPF)

Leave a Comment