PM Surya Ghar Yojana: বাড়ির ছাদে Solar Panel বসালে মিলবে ₹78,000 পর্যন্ত ভর্তুকি, জানুন আবেদন ও সুবিধার সম্পূর্ণ তথ্য

বর্তমানে বিদ্যুতের খরচ কমানোর পাশাপাশি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার PM Surya Ghar Yojana চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে Solar Panel বসালে যোগ্য পরিবারগুলি ₹78,000 পর্যন্ত ভর্তুকি পেতে পারে। এর ফলে একদিকে যেমন বিদ্যুতের বিল কমানোর সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহারও বাড়ছে। এই আর্টিকেলে PM Surya Ghar Yojana 2026-এর উদ্দেশ্য, কারা আবেদন করতে পারবেন, কত টাকা ভর্তুকি পাওয়া যায়, কী কী নথি লাগবে এবং কীভাবে আবেদন করবেন—সবকিছু সহজ ভাষায় বিস্তারিত জানানো হয়েছে।

PM Surya Ghar Yojana 2026

বিদ্যুতের খরচ কমাতে এবং বাড়ির ছাদে Solar Panel ব্যবহারে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার চালু করেছে PM Surya Ghar: Muft Bijli Yojana। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারের বাড়ির ছাদে Grid-connected Rooftop Solar Panel বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হয়।

এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ₹78,000 পর্যন্ত Central Financial Assistance (CFA) পাওয়া যেতে পারে। এছাড়া Solar Panel থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট নিয়ম মেনে গ্রিডে দেওয়া গেলে বিদ্যুৎ বিল আরও কমানো সম্ভব।

PM Surya Ghar: Muft Bijli Yojana 13 ফেব্রুয়ারি 2024 সালে চালু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটি চালু করেন। প্রকল্পটির মোট আর্থিক বরাদ্দ প্রায় ₹75,021 কোটি এবং এর লক্ষ্য দেশের 1 কোটি বাড়িতে Rooftop Solar পৌঁছে দেওয়া।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো সাধারণ পরিবারকে নিজেদের বাড়িতে Solar Energy উৎপাদনের সুযোগ দেওয়া, বিদ্যুতের বিল কমানো এবং দেশে Renewable Energy-এর ব্যবহার বাড়ানো।

PM Surya Ghar Yojana-এর উদ্দেশ্য কী?

এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হলো–

  • বাড়ির ছাদে Rooftop Solar Panel বসাতে সাধারণ মানুষকে উৎসাহ প্রদান করা।
  • Solar Energy ব্যবহার করে পরিবারের বিদ্যুতের খরচ কমানো।
  • যোগ্য পরিবারকে Solar Panel বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের ভুতুর্কি দেওয়া।
  • দেশের ১ কোটি পরিবারকে Rooftop Solar-এর আওতায় অন্তর্ভুক্ত করা।
  • Renewable Energy-এর ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুতের উপর নির্ভরতা কমানো।
  • অতিরিক্ত Solar Electricity গ্রিডে দেওয়ার মাধ্যমে পরিবারের অতিরিক্ত আয় বা বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি করা।
  • Solar Energy ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ ও Carbon Emission কমাতে সাহায্য করা।

ভুতুর্কি (Subsidy)

Solar Panel Capacity
Subsidy
1 KW
₹30,000
2 KW
₹60,000
3 KW
₹78,000
3 KW-এর বেশি
সর্বোচ্চ  ₹78,000

কারা আবেদন করতে পারবেন?

  • বাড়িতে বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
  • আবেদনকারীকে Residential Electricity Consumer হতে হবে।
  • Solar Panel বসানোর জন্য উপযুক্ত Roof/Rooftop থাকতে হবে।
  • Rooftop Solar System-টি সংশ্লিষ্ট DISCOM-এর বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত হতে হবে।
  • প্রকল্পের নিয়ম অনুযায়ী অনুমোদিত/Impaneled Vendor-এর মাধ্যমে Solar System ইনস্টল করতে হবে।
  • Subsidy পাওয়ার জন্য Solar Installation-কে সংশ্লিষ্ট সরকারি নিয়ম ও technical requirements মেনে চলতে হবে

গুরুত্বপূর্ণ বিষয়: শুধু বাড়িতে Solar Panel বসালেই ₹78,000 ভর্তুকি পাওয়া যাবে এমন নয়। Installation, DISCOM verification এবং প্রকল্পের অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

ডকুমেন্টস কী কী লাগবে?

  1. Aadhaar Card
  2. Electricity Connection Bill
  3. সাম্প্রতিক Electricity Bill
  4. Bank Account Details
  5. বাড়ির মালিকানা বা Rooftop ব্যবহারের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য/নথি, যেখানে প্রযোজ্য।
  6. Mobile Number
  7. Email Id

আবেদন / Application

Rooftop Solar-এর জন্য সরকারি PM Surya Ghar National Portal-এর মাধ্যমে আবেদন ও পরবর্তী প্রক্রিয়া করা যায়। সেখানে উপযুক্ত Vendor নির্বাচন এবং Installation-এর প্রক্রিয়াও পরিচালিত হয়।

Online Apply Step by Step Process:

Step 1: Consumer Registration – Sign Up করুন

Step 2: Application Submission – নিজের তথ্য দিয়ে আবেদন জমা করুন।

Step 3: Feasibility Approval – আপনার এলাকাটি সৌরশক্তির জন্য প্রস্তুত কিনা তা যাচাই করুন

Step 4: Project Inspection – নিয়ম প্রতিপালন যাচাইয়ের জন্য DISCOM আপনার সাইটটি পরিদর্শন করবে।

Step 5: Solar Installation Details – আপনার সোলার Rooftop Installation-এর জন্য বিস্তারিত তথ্য প্রদান করুন।

Step 6: Work Start – Installation প্রক্রিয়া শুরু হবে।

Step 7: Project Commissioning – Discom দ্বারা সার্টিফিকেট প্রদান।

Step 8: Subsidy Request – ভুতুর্কির জন্য আবেদন।

Step 10: Subsidy Disbursal – ভুতুর্কি মঞ্জর ও প্রদান।

Official Source: PM Surya Ghar National Portal

PM Surya Ghar (PMSG) Muft Bijli Yojana (MBY) State/U T Wise Progress Report

লোণের সুবিধা / Loan Benefits

PM Surya Ghar: Muft Bijli Yojana Loan-এর সুবিধা ও প্রদান করা হয়।
এই লোণের পরিমান ২ লক্ষ এবং সর্বোচ্চ ৬ লক্ষ

২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ / Loan Up to 2 Lakhs:

  • সর্বোচ্চ ঋণের পরিমাণ – ₹২ লাখ
  • বয়স – 65 বছর
  • মার্জিন – 10%
  • Pan – প্রয়োজন নেই
  • সময়সীমা – সর্বোচ্চ 120 মাস
  • সিকিউরিটি – সম্পদের বন্ধক যেমন, ব্যাংকের অর্থায়নে তৈরি ছাদের সৌর সরঞ্জাম
  • Processing fee – Zero
  • Subsidy – ₹30,000 (1 kw), ₹60,000 (2 kw), ₹78,000 (3 kw)
  • বার্ষিক আয় – প্রয়োজন নেই
  • Document – Aadhaar Card

ঋণের পরিমাণ ২ লাখের বেশি:

  • সর্বোচ্চ ঋণের পরিমাণ – ₹6 লাখ
  • বয়স – 65 বছর
  • মার্জিন – 20%
  • Pan – প্রয়োজন
  • সময়সীমা – সর্বোচ্চ 120 মাস
  • সিকিউরিটি – সম্পদের বন্ধক যেমন, ব্যাংকের অর্থায়নে তৈরি ছাদের সৌর সরঞ্জাম
  • Processing fee – Zero
  • Subsidy – ₹78,000
  • বার্ষিক আয় – সর্বনিন্ন ₹3,00000
  • Document – Aadhaar Card, ITR, Salary Slip, Electric Bill

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

সর্বোচ্চ কত টাকা ভুতুর্কি পাওয়া যায়?

Residential Household-এর জন্য সর্বোচ্চ ভুতর্কি 78,000 টাকা।

3 kw Solar Panel বসালে কত ভুতুর্কি পাওয়া যায়?

3 kw-এর ক্ষত্রে কেন্দ্রীয় ভুতুর্কি সর্বোচ্চ 78,000 টাকা হতে পারে ।

PM Surya Ghar Yojana-তে Solar Panel বসানোর পর Electricity Bill কি পুরোপুরো শূন্য হবে?

Electricity Bill কত আসবে সেটা নির্ভর করে Solar System-এর Capacity, বাড়িতে বিদ্যুতের ব্যবহার, Solar Generation এবং Grid-এর সঙ্গে বিদ্যুৎ সমন্বয়ের উপর প্রকৃত বিল নির্ভর করবে।

3 kW-এর বেশি Solar Panel বসালে কি ₹78,000-এর বেশি সাবসিডি পাওয়া যাবে?

না। Residential Household-এর ক্ষেত্রে কেন্দ্রীয় সাবসিডির সর্বোচ্চ সীমা ₹78,000। 3 kW-এর বেশি capacity-এর জন্য অতিরিক্ত কেন্দ্রীয় CFA পাওয়া যায় না।

PM Surya Ghar Yojana কবে চালু হয়?

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের চালু হয়।

আরও জেনারেল নলেজ সংক্রান্ত আর্টিকেল পড়ুন:

West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents

PM Vishwakarma Yojana: ₹3 Lakh Loan, ₹15,000 Toolkit, Eligibility, & Online Process

Ayushman Card New Update 2026- ₹5 লক্ষ পর্যন্ত Cashless Treatment

PM Dhan-Dhaanya Krishi Yojana: PMDDKY যোগ্যতা, আর্থিক সহায়তা, 100 জেলা ও গুরুত্বপূর্ণ তথ্য