রেশন ব্যাবস্থায় প্রকৃত উপভোক্তাদের পরিচয় যাচাই করার জন্য Ration Card ekyc খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। ekyc করার মূল উদ্দেশ্য হলো রেশন কার্ড সদস্যের পরিচয় ও আধারের তথ্য যাচাই করা।
Ration Card ekyc করার প্রক্রিয়া রাজ্য হিসেবে আলাদা হতে পারে, যেমন
অনলাইনে State Food Department এর portal বা app
অফলাইনে Fair Price Shop রেশন দোকানে গিয়ে Biometric বা Aadhaar authentication-এর মাধ্যমে ekyc করা যেতে পারে।
Ration Card ekyc Online কীভাবে করবেন?
Online ekyc করার সুবিধা সব রাজ্যে এক নাও হতে পারে। তাই আপনার রাজ্যে ekyc কীভাবে করবেন সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেয়া উচিত।
Step 1: Department of Food & Supplies Government of West Bengal-এর official website-এ যান
Step 2: Self Service for ration card এ ক্লিক করুন
Step 3: Self Service ekyc, Link Aadhaar to Activate Ration Card এ ক্লিক করুন
Step 4: Ration Card Number লিখুন এবং captcha লিখে সাবমিট করুন
Step 5: ekyc Status দেখাবে
Step 6: ekyc করা থাকলে আধার নম্বর দেখতে পাবেন এবং রেশন কার্ড active লেখা থাকবে, আর যদি ekyc করা না থাকে তাহলে Aadhaar Number দিন
Step 7: Adhaar Linked Mobile Number-এ OTP যাবে
Step 8: OTP লিখুন এবং সাবমিট করুন, আধারের তথ্য সঠিক থাকলে ekyc সফলভাবে সম্পন্ন হয়ে যাবে।
অনলাইন ছাড়াও রেশন দোকান বা Fair Price Shop (FPS) গিয়ে ekyc করা যায়
সাধারণত এই ডকুমেন্ট ও তথ্যগুলি প্রয়োজন:
- Ration Card
- Aadhaar Card
- Aadhaar-এর সঙ্গে registered mobile number OTP verification এর জন্য
- Biometric Authentication-এর জন্য পরিবারের সমস্ত সদস্যের উপস্থিতি
Ration Card ekyc Status Check কীভাবে করবেন?
Step 1: Food Department-এর official ration card portal-এ যান।
Step 2: Self Service for ration card এ Link Aadhaar to Activate Ration Card এ ক্লিক করুন ক্লিক করুন
Step 3: Ration Card Number লিখুন এবং captcha লিখে সাবমিট করুন
Step 4: ekyc Status দেখতে পাবেন
ekyc Error Problem
ekyc করার সময় error সমস্যা দেখা দেয় তার জন্য এই error-এর কারণ জানা জরুরি, বিভিন্ন কারণে ekyc error দেখা দিতে পারে
সাধারণত আধার কার্ডে বিভিন্ন তথ্য ভুল বা অমিল থাকলে error সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে যেমন:
- আধার কার্ডে নাম, জন্মতারিখ বা অন্যান্য তথ্যের mismatch থাকলে
- Aadhaar mobile number linked না থাকলে
- অন্য কোনো নম্বর আধারের সাথে লিংক থাকলে
- আধারে Biometric Update না করা থাকলে
Official Website: Department of Food & Supplies Government of West Bengal
অফিসিয়াল ওয়েবসাইটে Self Service Portal-এর মাধ্যমে ekyc ছাড়াও রেশন কার্ডের বিভিন্ন ধরণের পরিষেবার সুবিধা পাওয়া যায় যেমন:
- Ration Card Surrender (রেশন কার্ড সারেন্ডার)
- Download Ration Card Surrender Certificate (রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড)
- Split Family by Aadhaar (আধার ব্যবহার করে পরিবার বিভক্ত)
- Merge Family (পরিবার একত্রিত করা যাবে)
- Link Aadhaar to Activate Ration Card (রেশন কার্ড চালু করতে আধার লিংক)
- Correction, Change & Update ( সংশোধন বা আপডেট)
- FPS Change (রেশন দোকান পরিবর্তন)
- Link & Delink Mobile Number (মোবাইল নম্বর লিঙ্ক এবং ডিলিঙ্ক)
Ration Card eKYC দেশের Public Distribution System-কে আরও স্বচ্ছ ও technology-driven করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। Aadhaar-based verification, e-PoS এবং beneficiary database-এর মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের কাছে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
তবে eKYC-এর online process, app, documents এবং status check-এর নিয়ম রাজ্যভেদে আলাদা হতে পারে। তাই State Food Department বা NFSA official portal বা government official website থেকে সর্বশেষ তথ্য যাচাই করাই সবচেয়ে নিরাপদ।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?
রেশন কার্ডের জন্য আবেদন দুইভাবে করা যায়–
অনলাইন: অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in ভিসিট করে
অফলাইন: নিকটবর্তী ফুড ইন্সপেক্টর অফিস যেমন ব্লক অফিস, BDO অফিস।
রেশন কার্ডের সাথে আধার লিংক করা কী বাধ্যতামূলক?
হ্যা, রেশন কার্ডের সাথে আধার লিংক করা বাধ্যতামূলক, আধার লিংক করা না থাকলে ভর্তুকিযুক্ত রেশন কার্ড deactivate হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে প্রতিমাসে রেশন তুলতে সমস্যা হতে পারে।
ডাউনলোড করা রেশন কার্ড থেকে কি রেশন তোলা যায়?
হ্যা, ডাউনলোড করা রেশন কার্ড থেকে রেশন তোলা যায়।
আরও পড়ুন: