১ আগস্ট ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে Census 2027, Janaganana চালু হয়েছে, এবং ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়িতে বসেই Self-Enumeration Form Fill Up Online ও করা যাচ্ছে। অর্থাৎ পরিবারের প্রয়োজনীয় তথ্য বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পূরণ করা যাবে।
অনলাইনে Self-Enumeration Form Fill Up করার পরে একটি Self-Enumeration ID Generate হবে। এই ID Census-এর কর্মী বাড়িতে এলে তাকে দিয়ে দিলে যাচাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে।
এই আর্টিকেলে আমরা আলোচনা করবো যে Janaganana, Census 2027, এর Enumeration Form Online-এ কী ভাবে পূরণ করা যাবে।কী কী তথ্য প্রয়োজন? ফাইনাল জমা করার আগে কোন কোন বিষয় চেক করতে হবে?
Self-Enumeration কী?
Census-এর তথ্য নিজেই অনলাইনে জমা করার প্রক্রিয়াকে Self-Enumeration বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের দায়িত্বপ্রাপ্ত সদস্য বাড়িতে বসেই ফর্ম জমা করতে পারেন।
Self-Enumeration Form Fill Up Online
Step by Step Process:
Step ১: Census-এর official portal ভিসিট করুন
Step ২: Self-Enumeration পেজ এ যান
Step ৩: State নির্বাচন করুন
Step ৪: প্রশ্নগুলির সঠিক অপসন নির্বাচন করুন
Step ৫: সম্পূর্ণ তথ্য যাচাই করুন
Step ৬: ফাইনাল সাবমিট করুন
Step ৭: Self-Enumeration ID প্রদান করা হবে
এই ৭টি ধাপে Self-Enumeration প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে
Census কর্মী বাড়িতে এলে প্রয়োজন হলে Self-Enumeration ID তাদের জানাতে হতে পারে।
Census 2027 Questions & Options (২০২৭ সালের আদমশুমারির প্রশ্ন ও বিকল্পসমূহ)
পরিবারের প্রধানের তথ্য:
Self-Enumeration Online Form Fill Up করার সময় সবার প্রথমে পরিবারের প্রধানের নাম লিখতে হবে।
যোগাযোগের বিবরণ:
মোবাইল নম্বর দিতে হবে।
ইমেইল আইডি (Optional আছে) দিতে পারেন নাও দিতে পারেন।
আপনার বাসস্থানের অবস্থান:
Census 2027-এ গুগল ম্যাপে আপনার বাসস্থান সিলেক্ট করতে হবে। ম্যাপ সিলেকশন একদম বাড়ির উপরে না করলেও কোনো বিশেষ অসুবিধা হবে না।
বাড়ির মেঝের প্রধান উপাদান:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
মাটিকাঠ/বাঁশপোড়া ইটপাথরসিমেন্টমোজাইক/মেঝের টালিঅন্যান্য
বাড়ির দেওয়ালের প্রধান উপাদান:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- ঘাস / খড় / বাঁশ
- প্লাষ্টিক / পলিথিন
- মাটি / কাঁচা ইট
- কাঠ
- গাঁথনি না করা পাথর
- গাঁথনি করা পাথর
- জি. আই./ মেটাল / এসবেস্টস শীট
- পোড়া ইট
- কংক্ৰীট
- অন্যান্য
বাড়ির ছাদের প্রধান উপাদান:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- ঘাস / খড় / বাঁশ / কাঠ / মাটি ইত্যাদি
- প্লাষ্টিক / পলিথিন
- হাতে তৈরী টালি
- মেশিনে প্রস্তুত টালি
- পোড়া ইট
- পাথর
- স্লেট পাথর
- জি. আই./ মেটাল / এসবেস্টস শীট
- কংক্ৰীট
- অন্যান্য
বাড়ির বর্তমান অবস্থা:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- ভালো
- বাসযোগ্য
- ক্ষতিগ্রস্ত
পরিবারে নিয়মিত ভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা:
আপনার পরিবারে মোট কতজন আছেন সেটি লিখতে হবে।
পরিবারের প্রধানের নাম:
পরিবারের প্রধানের নাম লিখতে হবে
পরিবারের প্রধানের লিঙ্গ:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- পুরুষ
- মহিলা
- রূপান্তকামী ব্যক্তি
পরিবারের প্রধান তফশীলি জাতিভুক্ত বা তফশীলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- তফশীলি জাতি
- তফশীলি উপজাতি
- অন্যান্য
এই বাড়ির মালিকানার বিবরণ:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- নিজের
- ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে
- ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই
- অন্যান্য
বসবাস যোগ্য ঘরের সংখ্যা:
বাড়িতে বসবাসযোগ্য যে কটা ঘর আছে সেটাই লিখতে হবে
আপনার পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা:
পরিবারে কজন বিবাহিত দম্পতি আছেন সেই সংখ্যাটি লিখতে হবে
বাড়িতে পানীয় জলের প্রধান উৎস:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- পরিশ্রুত কলের জল
- অ-পরিশ্রুত কলের জল
- কুয়ো
- হ্যান্ডপাম্প
- টিউবওয়েল / বোরহোল
- ঝর্ণার জল
- নদী / খাল
- জলাধার / পুকুর / হ্রদ
- প্যাক করা / বোতলে কেনা জল
- অন্যান্য উৎস
পানীয় জলের উৎসটি কোথায়:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- বাড়ির চৌহদ্দীর মধ্যে
- বাড়ির চৌহদ্দীর কাছে
- দূরে
বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- আছে
- নেই
- খোলা জায়গায়
বজ্র জল নিকাশী ব্যবস্থা:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- খোলা
- ঢাকা
- নর্দমা নেই
বাড়িতে স্নানের ব্যবস্থা:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- আছে
- নেই
- ছাদবিহীন ঘেরা জায়গা
রান্নাঘর ও গ্যাস সংযোগ:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- রান্নাঘরে রান্না করা হয়
- বাড়ির ভিতরে রান্না হয়, রান্না ঘরে হয় না
- খোলা জায়গায় রান্না হয় / বাড়ির বাইরে রান্না হয়
- রান্না হয় না
এখানে কোন কোম্পানির গ্যাস ব্যবহার করা হয় সেটিও উল্লেখ করতে হবে যেমন–
এলপিজি / পিএনজি
প্রধান জ্বালানি:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- কাঠ
- শস্যের পরিত্যক্ত অংশ
- কেরোসিন
- কয়লা / কাঠ কয়লা
- ঘুটে
- লিগনাইট
- জৈব গ্যাস
- বিদ্যুৎ
- রান্নার গ্যাস
পরিবারের প্রধান খাদ্যশস্য:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- ধানজাত দ্রব্য
- গমজাত দ্রব্য
- ভুট্টাজাত দ্রব্য
- জোয়ারজাত দ্রব্য
- বাজরাজাত দ্রব্য
- অন্যান্য
Television:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
হ্যা, আছে
- ফ্রি দূরদর্শন ডিশ
- অন্যান্য DTH
- কেবল কানেকশন
- অন্যান্য
না, নেই
ইন্টারনেট কানেকশন:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
হ্যা, আছে
কম্পিউটারে / ল্যাপটপে
মোবাইলে / স্মার্টফোনে
অন্য
না, নেই
Telephone / Mobile / Smart phone
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
হ্যা আছে
- শুধুমাত্র ল্যান্ডলাইন
শুধুমাত্র মোবাইল
- স্মার্টফোন
- সাধারণ ফোন
- দুটোই
না, নেই
সাইকেল / স্কুটার / মোটর সাইকেল / মোপেট:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
- সাইকেল
- স্কুটার / মোটর সাইকেল / মোপেট
- দুটোই আছে
- দুটোই নেই
চার চাকা / জিপ / মোটরভ্যান:
সঠিক বিকল্প / বিকল্পগুলি বেছে নিতে হবে:
হ্যা, আছে
না, নেই
Census 2027 (Janaganana) গুরুত্বপূর্ণ তথ্য:
পরিবারের প্রধান বলতে কি বোঝায়:
এখানে পরিবারের প্রধান বলতে পরিবারের এমন ব্যাক্তিকে বোঝানো হয়েছে, যে ব্যাক্তি পরিবারের দায়িত্ব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং যিনি পরিবারের সম্পূর্ণ তথ্য জানেন তাকেই বোঝানো হয়েছে। পরিবারের প্রধান বলতে শুধুমাত্র বয়স্ক বা পুরুষ সদস্যকে বোঝায় না।
বসবাসযোগ্য ঘর বলতে কী বোঝায়?
বাসযোগ্য ঘর বলতে মূলত যে ঘর শোয়ার কাজে ব্যবহার করা হয় সেই ঘরকে বোঝানো হয়েছে। রান্নাঘর, টয়লেট, বাথরুম, বারান্দা, যাতায়াতের জায়গা বাসযোগ্য ঘরের আওতার মধ্যে পড়ে না।
বিবাহিত দম্পত্তির সংখ্যা বলতে কাদের বোঝানো হয়েছে?
এখানে স্বামী ও তার স্ত্রীকে মিলে একটি বিবাহিত দম্পত্তি হিসেবে গণনা করা যাবে।উদহারণ হিসেবে একটি পরিবারে যদি বাবা-মা এবং তার ছেলে ও পুত্রবধু বসবাস করলে সেখানে দুটি বিবাহিত দম্পত্তি হিসেবে গণনা হবে।
পানীয় জলের ব্যবস্থা:
- আপনার বাড়িতে বছরের বেশিভাগ সময় যে উৎস থেকে পানীয় জল সংগ্রহ করা হয় সেটি উল্লেখ করতে হবে।
- যদি বাড়ির মধ্যে পানীয় জলের ব্যবস্থা থাকলে সেই অনুযায়ী উত্তর নির্বাচন করবেন।
- যদি বাড়ির বাইরে থেকে পানীয় জল সংগ্রহ করা হয় তাহলে নির্দিষ্ট অপসন নির্বাচন করতে হবে।
Self Enumeration Form Final Submit করার আগে Review
Census 2027 Self Enumeration Form Fill Up Online Final Submit করার আগে সম্পূর্ণ তথ্য যাচাই করা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ Enumeration Form একবার Final Submit হয়ে গেলে সেটি আর কারেকশন করা যাবে না। তাই দেওয়া তথ্য গুলি ভালো করে যাচাই হয়ে গেলে তবেই ফাইনাল সাবমিট করা উচিত।
অনলাইন enumeration ফর্ম পূরণ করা আগে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েনিলে আবেদনকারীর অনেকগুলি তথ্যের সমাধান হবে বলে আশা করছি।