বর্তমানে দেশের কৃষকদের জন্যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের একাধিক সরকারি প্রকল্প বা Government Scheme রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রকল্প হলো PM Dhan-Dhaanya Krishi Yojana (PMDDKY) (প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা) যা কেন্দ্র সরকার দ্বারা ২০২৫-২৬ অর্থ বছরে ঘোষণা করা হয়েছিল।কিন্তু এই Government Scheme সব কৃষকদের জন্যে নয়। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত ভাবে জানবো যে “PMDDKY” প্রকল্পে কারা ও কী ভাবে আবেদন করতে পারবেন? ডকুমেন্ট কী কী লাগবে? এবং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য।
PM Dhan-Dhaanya Krishi Yojana (PMDDKY): প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা কী?
এই প্রকল্পের মাধ্যমে দেশের ১০০টি জেলাকে চিহ্নিত করে যেখানে কম উৎপাদন, পুরোনো কৃষি পদ্দ্বতি ও অনুন্নত সেচ ব্যবস্থা আছে সেই চিহ্নিত অঞ্চলের কৃষকদের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা করে সম্পূর্ণ কৃষি ব্যাবস্থাকে উন্নত করা।
PM Dhan-Dhaanya Krishi Yojana (PMDDKY) কবে ঘোষণা করা হয়?
এই যোজনাটি ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছিল। এটি নীতি আয়োগের Aspirational Districts Program থেকে অনুপ্রেরিত।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা-র মূল উদ্দেশ্যগুলি কী?
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা-র মূল উদ্দেশ্যগুলি হলো-
১. কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থা উন্নত করা।
২. উন্নত কৃষি পদ্দ্বতি ব্যবহার করা।
৩. কৃষি-সংলগ্ন অঞ্চলে স্থানীয় পরিকাঠামো উন্নত করা।
৪. ফসল সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা।
৫ কৃষকদের আয় বৃদ্ধির সাথে স্থানীয় কর্মস্থান বৃদ্ধি করা।
৬. দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি কৃষিঋণের সুবিধা প্রদান করা।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার সুবিধা: Benefits
বর্তমানে এই প্রকল্প দেশের সব জেলার কৃষকদের জন্য প্রযোজ্য নোই। কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়া ১০০টি নির্বাচিত জেলাতে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা কাদের জন্য বিশেষ উপযোগী?
নারী কৃষক।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণকারী কৃষক।
তরুণ কৃষক।
কম উৎপাদনশীল অঞ্চলের কৃষক।
কৃষক উৎপাদন সংগঠন।
আর্থিক সহায়তা: (PMDDKY Loan Facility)
১. স্বল্পমেয়াদি ঋণ: Short Term Loans
বীজ, সার, কীটনাশকের মতো জরুরি প্রয়োজনে Kisan Credit Card-এর মাধ্যমে ৪-৭% সুদে ₹৫০,০০০ থেকে ₹১ লক্ষ পর্যন্ত ঋণ।
২. দীর্ঘমেয়াদি ঋণ: Long Term Loans
ট্র্যাক্টর, সংরক্ষণাগার ইত্যাদির মতো মূলধনী বিনিয়োগের জন্য ₹১ থেকে ₹১০ লক্ষ ঋণ।
PM-PMDDKY প্রকল্পে কী ভাবে আবেদন করবেন?
এই প্রকল্পটি সাধারণত অন্য প্রকল্পের মতো নয়, তাই আবেদন করার জন্যে কৃষকদের নিজের জেলার কৃষি দপ্তর, ব্লক অফিস, বা সংশ্লিষ্ট সরকারি কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন যে তাদের এলাকায় প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা-র কর্মসূচি চলছে কিনা? এবং আবেদন কী ভাবে করা যাবে।
এই যোজনা কী অনলাইন আবেদন করা যাবে? (PM-PMDDKY) Online Application
বর্তমানে এটা কোনো সরাসরি নগদ যোজনা নয়। জেলা কৃষি দপ্তর, বা নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী ঋণের সুবিধা নির্ধারিত হতে পারে।
PM-PMDDKY প্রকল্প কতদিন চলবে?
কেন্দ্রীয় সরকারের অনুমোদন অনুযায়ী প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা ২০২৫-২৬ অর্থবছর থেকে ৬ বছরের জন্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পের প্রভাব:
এই PM-PMDDKY আওতায় থাকা জেলাগুলি কৃষি কার্যে উৎপাদন বাড়বে, কৃষকদের আয় বৃদ্ধি বাড়ার সাথে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবং এই জেলাগুলির উন্নতির প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন সূচকেও প্রভাব ফেলবে।
PM Dhan-Dhaanya Krishi Yojana দেশের কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা চিহ্নিত জেলাগুলির কৃষিকার্যের জন্য একটি বিশেষ উদ্যোগ। এই নির্বাচিত জেলাগুলির কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা, ফসলের বৈচিত্র, সংরক্ষণ পরিকাঠামোর উন্নয়ন এবং কৃষি ঋণের উপর জোর দেওয়া হবে।
Related Articles:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা: PM Kisan Samman Nidhi Yojana 2026
PM Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) 2026: মাত্র ₹৪৩৬ প্রিমিয়ামে ₹২ লক্ষ জীবন বীমা
ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য 2026: সম্পূর্ণ নতুন তালিকা, তথ্য ও বিশ্লেষণ