মুখ্যমন্ত্রী স্কলারশিপ: WB CM Scholarship ₹10,000

মুখ্যমন্ত্রী স্কলারশিপ বা WB CM Scholarship যা আগে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত ছিল, পশ্চিমবঙ্গ সরকার আবার চালু করেছে। আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে আবেদন করবেন? ডকুমেন্ট কী কী প্রয়োজন? এবং গুরুত্বপূর্ণ তথ্য ও সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

WB CM Scholarship (মুখ্যমন্ত্রী স্কলারশিপ) কি?

যে সকল মেধাবী ও গরিব ছাত্র ছাত্রী আর্থিক ভাবে দুর্বল, যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই স্কলারশিপের মাধ্যমে। পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপের পরিচালনা করা হয়।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ-এ কারা আবেদন করতে পারবেন?

১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

২. পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজারের মধ্যে থাকতে হবে। 

৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার নন্যূতম ৫০% থাকে ৬০% মধ্যে থাকতে হবে। 

৪. সরকার দ্বারা অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে পড়াশুনা করতে হবে।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ-এ ডকুমেন্ট কী কী জমা করতে হবে?

১. মুখ্যমন্ত্রী স্কলারশিপ আবেদনপত্র।

২. নিজের অঞ্চলের MP / MLA সুপারিশ পত্র। 

৩. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট। 

৪. শেষ পরীক্ষার মার্কশীট। 

৫. আধার কার্ড।

৬. সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক। 

৭. পাসপোর্ট সাইজ ছবি। 

৮. আধার লিংকড মোবাইল নম্বর।

৯. আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক থাকলে ভালো হয়। (DBT Link)

কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী:

যদি আগে থেকে কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপের সুবিধা নিয়ে থাকলে, WB CM Scholarship-এ আবেদন করা যাবে না। 

একজন আবেদনকারী শুধুমাত্র বছরে একবারই আবেদন করতে পারবেন।

আবেদন করার সময় যে তথ্যগুলি সাথে রাখতে হবে:

দশম শ্রেণীর রোল নম্বর ও বছর। 

সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহ।

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC code, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম।

মুখ্যমন্ত্রী স্কলারশিপ আবেদন পক্রিয়া:

CM Scholarship Application Online Apply 2026

আবেদনকারীকে official website এ login করে আবেদন করতে হবে।

Chief Minister Relief Fund,

official website: https://cmrf.wb.gov.in

মুখ্যমন্ত্রী স্কলারশিপ Online Application Step by Step:

Step ১: প্রথমে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।

Step ২: লগ-ইন করুন।

Step ৩: নিজের ডিটেলস ফিল করুন।

Step ৪: ডকুমেন্টস আপলোড করুন।

Step ৫: ডকুমেন্টস আপলোড সফল হলে, “Application Reference Number” প্রদান করা হবে।

এপ্লিকেশন রেফারেন্স নম্বর যত্ন সহকারে রাখুন, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করা যাবে।

ডকুমেন্টস গুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এবং File Size ৫০০ KB মধ্যে থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

স্কলারশিপের অর্থ কি ভাবে প্রদান করা হয়?

স্কলারশিপের অর্থ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ট্রান্সফার করে প্রদান করা হয়।

স্কলারশিপের অর্থের পরিমান কত?

স্কলারশিপের অর্থের পরিমান বছরে ₹10,000

Offline আবেদন জমা করা যাবে কী?

না, বর্তমানে শুধু Online আবেদন জমা করা যাবে।

আরো পড়ুন বিশেষ কিছু Government Scheme

Senior Citizen Savings Scheme (SCSS)

Postal Life Insurance (PLI): পোস্টাল লাইফ ইন্সুরেন্স

Leave a Comment