যুব সাথী প্রকল্প 2026: Yuva Sathi Scheme New Update ₹1500 কি ভাবে পাবেন জানুন

যুব সাথী প্রকল্প 2026
যুব সাথী প্রকল্প

যুব সাথী প্রকল্প 2026 কী?

এই প্রকল্প হলো একটি সরকারি উদ্যোগ যার মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা করা হয় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ ভাতা আর্থিক সহায়তা দেয়া হয়। 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী?

মূল উদ্দেশ্য হলো রাজ্যের শিক্ষিত ব্ৰেকাৰ যুবক যুবতীদের যাদের কোনো স্থায়ী চাকৰি নেই তাদের আর্থিক ভাবে সহায়তা করা।

এই প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

বর্তমানে যুব সাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ ভাতা দেয়া হয় 

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন ?

এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদন কারীকে নিম্ন লিখিত শর্তগুলি পূরণ করতে হবে যেমন :


1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
2.বয়স সাধারণত ১৮ থেকে ৪০ এর মধ্যে থাকতে হবে
3.শিক্ষাগত যোগ্যতা নুন্যতম মাধ্যমিক পাশ
হতে হবে
4.বর্তমানে কোনো স্থায়ী চাকরি বা স্থায়ী আয় হলে আবেদন করা যাবেনা

কারা আবেদন করতে পারবেন না?

যেকোনো নিয়মিত সরকারি বা বেসরকারি চাকরিজীবী। অন্যান্য প্রকল্পের সুবিধাভোগী যারা ইতোমধ্যে অন্যান্য রাজ্য সামাজিক সুরক্ষা প্রকল্প (যেমন লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য পেনশন, ইত্যাদি) থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না 

যুব সাথী প্রকল্প কী কী ডকুমেন্ট লাগবে?

মাধ্যমিক প্রবেশপত্র
মাধ্যমিক মার্কশিট/শংসাপত্র
আবেদনকারীর স্বাক্ষর
সাম্প্রতিক পাসপোর্ট ছবি
আধার কার্ড
ভোটার কার্ড
ব্যাংক পাসবুক

Yuva Sathi Scheme সুবিধা কী কী?

এই প্রকল্পের বিশেষ কিছু সুবিধা গুলি হলো যেমন :

মাসিক আর্থিক সহায়তা 

চাকরি খোঁজার সময় সাহায্য 

যুবকদের আত্মনির্ভরশীল হতে সাহায্য 

কি ভাবে আবেদন করবেন?

অনলাইন ও অফলাইন :
অনলাইন –
অফিসিয়াল ওয়েবসাইটে

অফলাইন –
নিকটবর্তী যুব সাথী ক্যাম্প
BDO, SDO Office
গ্রামপঞ্চায়েত অফিস

নতুন আপডেট অনুযায়ী বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হয়ে থাকে আপাতত এখন আবার নতুন করে আবেদন জমা নেওয়া হলে জানিয়ে দেয়া হবে

এই প্রকল্পের সুবিধার বৈধতা :

এই সুবিধাটি সর্বচ্চো ৫ বছরের জন্য বৈধ থাকবে, যা অব্যাহত যোগ্যতার সাপেক্ষে অথবা কর্মসংস্থান বা অন্য কোনো প্রকল্প তালিকাভুক্ত পর্যন্ত প্রযোজ্য যেটি আগে ঘটবে 

DBT লিংক ব্যাঙ্ক একাউন্ট সমস্যার সমাধান কি করে করবেন?

DBT লিংক ব্যাঙ্ক একাউন্ট হলো এমন এক ব্যাঙ্ক একাউন্ট যা আপনার আধার নম্বরের সাথে লিংক করা থাকে, যদি আপনার আধার নম্বরের সাথে ব্যাঙ্ক একাউন্ট লিংক না থাকে তাহলে আপনাকে এটা যত তাড়াতাড়ি সম্ভব লিংক করতে হবে।

যুব সাথী প্রকল্পে Status Check কী ভাবে করা যায়?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর, এপ্লিকেশন নম্বর, অথবা আধার নম্বর দিয়ে চেক করা যায়

উপসংহার :

Yuva Sathi Prakolpo খুবই কম সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং বহু আর্থিক ভাবে পিছিয়েপড়া বেকার যুবক ও যুবতীরা এই প্রকল্পের সহায়তা পাচ্ছেন ও আগামী দিনে আরও বেশি এটি একটি সাফল্য ও উপকারী প্রকল্প হিসেবে রূপান্তরিত হবে বলে আশা করা যায়।

প্রশ্নোত্তর:

ব্যাঙ্ক একাউন্ট কী জরুরি?

হ্যা, সিঙ্গেল ব্যাঙ্ক একাউন্ট খুবই জরুরি।

ব্যাঙ্ক একাউন্ট কী আধার নম্বরের সাথে লিংক থাকতে হবে?

হ্যা, লিংক থাকা বাধ্যতামূলক।

ওয়ালেট বা পেমেন্টে ব্যাঙ্ক থাকলে আবেদন করা যাবে কী ?

না, যাবে না।

গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদন জমা করার সময় একটিভ মোবাইল নম্বর দিতে হবে এবং সেটা ব্যাঙ্ক একাউন্ট এর সাথে লিংক আছে কিনা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ

আপনার ব্যাঙ্ক একাউন্ট এ DBT Link করা আছে কিনা আবেদনের আগে যাচাই করে নেবে

আরো দেখুন

অটল পেনশন যোজনা (APY): Guaranteed ₹ 5000 Pension, Life Time Opportunity আজই জানুন

Leave a Comment