এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্যে আমাদের সকলকেই কোনো না কোনো সময় প্রয়োজন হয়। কেও কাজের বা অফিস সূত্রে, কেও খেলাধুলার জন্যে, কেও ইন্টারভিউ এর জন্যে আবার অনেকে ঘুরতেও যান এবং যারা ট্রেন Journey ভালোবাসেন তারা অনেক সময় খোজ করতে থাকেন যে কোন Train ভালো ও আরামদায়ক, কলকাতা থেকে দিল্লি যাওয়ার অনেক ট্রেনই রয়েছে কিন্তু আজ আমরা এই আর্টিকেলে জানবো Kolkata to Delhi 5 Best Trains কোনগুলি অথবা কলকাতা থেকে দিল্লি যাওয়ার সেরা ৫টি জনপ্রিয় ট্রেন সম্পর্কে।
বর্তমানে Howrah স্টেশন বা Sealdah স্টেশন থেকে ওল্ড দিল্লি, নিউ দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল গামী অনেক ট্রেন আছে তাদের মধ্যে কয়েকটা প্রিমিয়াম ট্রেন ও আছে যেমন Rajdhani Express ও Duronto Express.
List of Kolkata to Delhi 5 Best Trains 2026
| Number | Train Name | Frequency | Dep. | Arr. |
|---|---|---|---|---|
| 12301 | Howrah New Delhi Rajdhani Express Via Gaya | Except – Sunday | 4:50 PM | 10.05 AM |
| 12305 | Howrah New Delhi Rajdhani Express Via Patna | Sunday | 2.05 PM | 10.05 AM |
| 12313 | Sealdah New Delhi Rajdhani Express | Daily | 4:50 PM | 10.50 AM |
| 12259 | Sealdah Bikaner Duronto Express | S M W T | 5.00 PM | 11.00 AM |
| 12329 | West Bengal Sampark Kranti Express | Tuesday | 1.10 PM | 8.50 AM |
1. Howrah New Delhi Rajdhani Express Via Gaya
12301 Howrah New Delhi Rajdhani Express বা Kolkata Rajdhani Express ভারতের সবথেকে প্রথম রাজধানী এক্সপ্রেস, (First Rajdhani Express of India) কলকাতা থেকে দিল্লি যাওয়ার সেরা ৫টি জনপ্রিয় ট্রেন এর তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে এই প্রিমিয়াম ট্রেনটি। কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্যে এটি একটি অত্যন্ত জনপ্র্রীয় ট্রেন, এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই উচ্চ মানের, সাথে খাবার কোয়ালিটি ও খুবই ভালো, veg ও non-veg দুটোই উপলব্ধ থাকে ট্রেনে।
হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রবিবার বাদ দিয়ে এই ট্রেনের ছাড়ার সময় হলো বিকেল 4.50 আর পরের দিন নিউ দিল্লি পৌছায় সকাল 10:05 এ। এই ট্রেনটি Kolkata to Delhi 5 Best Trains এর তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছে, ট্রেনটি হাওড়া থেকে নিউ দিল্লির যাত্রা পথে মোট সময় নেয় 17 ঘন্টা 15 মিনিট যা অন্যান্য ট্রেনের তুলনায় সবথেকে কম সময়ে যাত্রা শেষ করে। এই ট্রেনের আসানসোল, ধানবাদ, পারসনাথ, গয়া, পন্ডিত দিন দয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, ও কানপুর স্টেশনে স্টপেজ আছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার সব থেকে ভালো ও প্রথম অপসন হতে পারে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস।

2. Howrah New Delhi Rajdhani Express Via Patna
12305 Howrah New Delhi Rajdhani Express Via Patna এই ট্রেনটি via পাটনা হয়ে হাওড়া থেকে প্রতি রবিবার, সপ্তাহে একদিন চলাচল করে, Howrah New Delhi Rajdhani Express Via Gaya এর মতোই এই ট্রেনটি একটি প্রিমিয়াম ট্রেন হাওড়া থেকে প্রতি রবিবার দুপুর 2:05 মিনিটে নিজের গন্তব্যের দিকে রওয়ানা দেয় আর পরের দিন সকাল 10:05 মিনিটে নিউ দিল্লি পৌঁছায়।যাত্রাপথে মোট সময় নেয় 20 ঘন্টা।
এই ট্রেনের মোট 7টি হল্ট আছে সেগুলি হলো বর্ধমান Jn, মধুপুর, জেসিডি, পাটনা Jn, পন্ডিত দিন দয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, ও কানপুর।কলকাতা থেকে দিল্লি যাওয়ার এটিও একটি High Priority ও জনপ্ৰিয় ট্রেন।
3. Sealdah New Delhi Rajdhani Express
12313 Sealdah New Delhi Rajdhani Express এই রুটের আরও একটি সবথেকে জনপ্রিয় ট্রেন।শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের ক্যাটারিং ও cleanliness ব্যবস্থা উচ্চমানের। এই ট্রেনে ও veg ও non-veg দুটোই উপলব্ধ থাকে, ও ac ফার্স্ট ক্লাসের খাবার ট্রেনের পান্ট্রিতে রান্না করা হয়।
শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস রোজ বিকাল 4:50 Sealdah Railway Station থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 10:50 মিনিটে নিউ দিল্লি পৌঁছায়, শিয়ালদহ থেকে নিউ দিল্লির যাত্রা পথে মোট 6টি স্টেশনে দাঁড়ায় যেমন দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, পন্ডিত দিন দয়াল উপাধ্যায়, ও কানপুর সেন্ট্রাল।এই ট্রেনের শিয়ালদহ থেকে নিউ দিল্লির যাত্রাপথে সময় নেয় 18 ঘন্টা। দিল্লি যাওয়ার জন্যে এই ট্রেনটিও একটা ভালো বিকল্প।Kolkata to Delhi 5 Best Trains এর তালিকায় তালিকায় এই ট্রেনটি তৃতীয় স্থানে রয়েছে ।
4. Sealdah Bikaner AC Duronto Express
12259 Sealdah Bikaner AC Duronto Express কলকাতা থেকে দিল্লি যাওয়ার এটিও একটি জনপ্ৰিয় ট্রেন।বাকি রাজধানী এক্সপ্রেস এর মতোই এই শিয়ালদহ বিকানের এ সি দুরন্ত এক্সপ্রেস খুবই High Priority Train, এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে প্রতি রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার বিকাল 5 টায় যাত্রা আরম্ভ করে ও পরের দিন সকাল 11 টায় নিউ দিল্লি পৌঁছায়, যাত্রাপথের মোট সময় 18 ঘন্টা। এই ট্রেনের স্টপেজ সংখ্যা মোট 4টি এইগুলি হলো ধানবাদ, কোডার্মা, পন্ডিত দিন দয়াল উপাধ্যায় ও কানপুর সেন্ট্রাল।
শিয়ালদহ বিকানের এ সি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি নিউ দিল্লির স্টেশনে 15 মিনিট স্টপেজ পরে এটি বিকানের উদ্দেশে রওয়ানা দেয়। অনেক সময় রাজধানীর Ticket Available না থাকলে Sealdah Bikaner AC Duronto Express টিকিট পাওয়ার সম্ভাবনা থাকে, তাই Kolkata to Delhi 5 Best Trains এর তালিকায় এই ট্রেনটির নিশ্চয় স্থান থাকবেই।
5. West Bengal Sampark Kranti Express
12329 West Bengal Sampark Kranti Express কলকাতা দিল্লি রুটের আরও একটি জনপ্রিয় ট্রেন, ট্রেনের স্টপেজ কম থাকায় অনেকেই এই ট্রেনকে সাধারণ মানুষের রাজধানী এক্সপ্রেস বলে থাকেন। এই ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে 1:10 মিনিটে ছাড়ে এবং পরের দিন সকাল 8:50 মিনিটে দিল্লির Anand Vihar স্টেশনে পৌঁছায়। এই ট্রেনের মোট যাত্রা পথের সময় হলো 19 ঘন্টা 40 মিনিট, আর মোট স্টপেজ সংখ্যা হলো 7টি স্টপেজ গুলি হলো বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, পন্ডিত দিন দয়াল উপাধ্যায় Jn, ও গোবিন্দপুরী।
ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেন এ কিন্তু পান্ট্রিকার নেয়, তবে Onboard Catering ও E Catering এর সুবিধা আছে। এই ট্রেনের কম স্টপেজ হওয়ার কারণে এই ট্রেনটি কম সময়ে খুবই জনপ্রিয় হয়েছে উঠেছে। অনেকে রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের টিকিট না পেলে এই ট্রেন প্রেফার করেন, তাই কলকাতা থেকে দিল্লি যাত্রার জন্যেই এই ট্রেনটি Kolkata to Delhi 5 Best Trains এর তালিকায় পঞ্চম স্থান অধিকার করে।
আরো পড়ুন GK Knowledge এর জন্যে
Top 10 Largest Countries in the World 2026।বিশ্বের শীর্ষ ১০ বৃহত্তম দেশ
এছাড়াও Kolkata to Delhi রুটের আরো কিছু ট্রেন আছে
13051 Netaji Express
12381 Howrah New Delhi Poorva Express Via Gaya
12303 Howrah New Delhi Poorva Express Via Patna
12379 Amritsar Jallianwala Bagh Express
12273 Howrah New Delhi Duronto Express
12371 Bikaner Weekly SF Express